- হাতে কাজ নেই, মানসিকভাবে বিদ্ধস্ত হয়ে পড়েছেন আদা শর্মা, নেপথ্যে কোন কারণ?
- ভারত সফরে শাকিরার কনসার্টের সংখ্যা বেড়ে তিন
- মীনা কুমারী, ‘পাকিজা’ ও কামাল আমরোহী
- আরও ভয়ঙ্কর রণবীরের হামজা, ‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে শুধুই প্রতিশোধের আগুন
- ‘টক্সিক’-এর ‘কাঁটা’ সরতেই ‘ধুরন্ধর ২’ নিয়ে বড়সড় ঘোষণা করলেন রণবীর সিং
- হোলির দিন মুক্তি পেতে পারে ‘ধুরন্ধর ২’-এর ট্রেলার? ছবির রানটাইম নিয়ে কি জানা গেল?
- শ্রীদেবীর মৃত্যুরহস্য, যা জানা যায়
- দেখুন বিজয়-রশ্মিকার বিয়ের ছবি, কোন মতে বিয়ে করলেন তাঁরা?
Author: সিবুলেটিন ডেস্ক
‘ঠান্ডা ঠান্ডা কুল কুল’। যন্ত্রটির নাম ‘রিয়ন পকেট ৫’ (Reon Pocket 5)। দেখতে একেবারে মোবাইলের মত। কিন্তু মোবাইল মোটেই নয়। এই যন্ত্রের কাজ হল শরীরকে ঠান্ডা রাখা। মানে সোজা কথায় বলতে গেলে পকেট এয়ার কন্ডিশনার। রাস্তায় চলতে-ফিরতে শরীরে মিলবে হিমেল হাওয়ার ছোঁয়া। ভ্যাপসা গরমে যখন নাজেহাল অবস্থা, তখন কেবল জামার কলারে লাগিয়ে দিলেই হল। ব্যাস, সারা শরীর জুড়ে খেলতে শুরু করবে ফুরফুরে ঠান্ডা হাওয়া। না কল্পবিজ্ঞান নয়, ঠিক এমনই একটি আশ্চর্য যন্ত্র নিয়ে হাজির হয়েছে জাপানি ইলেকট্রনিক্স সামগ্রী নির্মাতা, সোনি (SONY)। দেখতে ছোট হলেও, কাজের দিক থেকে সোনির ‘Reon Pocket 5’ হল একটি পকেটসাইজ এয়ার কন্ডিশনার। তবে পকেটসাইজ হলেও, এটি…
টানা বৃষ্টিতে ভিজতে পারে আগামী সপ্তাহ, কলকাতা সহ দক্ষিনবঙ্গে কেমন থাকবে আজ এবং আগামীকালের আবহাওয়া? নিম্নচাপ এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জোড়া ফলায় গত বুধবার থেকে তুমুল বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। ভেসে গেছে একের পর এক জেলা। বৃষ্টিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমের জেলাগুলি। জলমগ্ন হয়েছে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল। হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, আরামবাগের অনেকাংশে জলভাসি পরিস্থিতি তৈরি হয়েছে। এই সপ্তাহের প্রথমে উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তা এই মুহূর্তে অবস্থান করছে ঝাড়খন্ড লাগোয়া বিহারের উপর। ফলে ঝাড়খন্ড এবং বিহারে ভারী বৃষ্টির সঙ্গে নদীবাঁধগুলি থেকে জল ছাড়া শুরু হয়েছে। জল ছেড়েছে ডিভিসি, তেনুঘাট, দুর্গাপুর ব্যারেজ এবং মাইথন জলাধার। গত…
Glowing Water Trend: একটা না একটা ট্রেন্ডে মজে আছে সোশ্যাল মিডিয়া। হঠাৎ করে একটা কিছু এসে হাজির হয়, আর তাতেই কয়েকদিনের জন্য গা ভাসিয়ে দেন বিশ্বজুড়ে নেটিজেনরা। সমাজমাধ্যমে এরকম ঘটনা লেগেই আছে। ঠিক তেমনি একটা ট্রেন্ড হল হালের ‘গ্লোয়িং ওয়াটার ট্রেন্ড’। বিগত কিছুদিন ধরে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। অ্যাকাউন্টে লগইন করলেই মুহুর্মুহু ভেসে উঠছে নানান রকম এক্সপেরিমেন্ট। কি এই ‘গ্লোয়িং ওয়াটার ট্রেন্ড?’ আসুন জেনে নেওয়া যাক। কিভাবে তৈরি করবেন ‘গ্লোয়িং ওয়াটার’? এক কথায় বলতে গেলে এটি হলো আলো, জল আর হলুদের মায়াবী খেলা। অন্ধকার ঘরে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে তার ওপরে রাখতে হবে একটি জলভর্তি কাঁচের গ্লাস। মোবাইলের লাইট…
‘বাঙ্কার বাস্টার’ বোমা: যুদ্ধের আবহে উত্তপ্ত পশ্চিম এশিয়া। অব্যাহত ইরান-ইজরায়েল সংঘাত। গত শুক্রবার থেকে শুরু হয়েছে পরস্পর বিরোধী ক্ষেপণাস্ত্র হামলা। এরই মধ্যে ইজরায়েল ইরানের বিরুদ্ধে পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মকাণ্ডের অভিযোগ নিয়ে এসেছে। আশঙ্কা করা হচ্ছে, যুদ্ধের পরিস্থিতিতে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারে। ইরানের সবথেকে সুরক্ষিত পরমাণু কেন্দ্র হল ‘ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট’। মাটি থেকে প্রায় ৮০ থেকে ৯০ মিটার গভীরে এবং পাহাড়বেষ্টিত এই কেন্দ্রের সুরক্ষা ব্যবস্থা এতটাই শক্তপোক্ত যে সাধারণ ক্ষেপণাস্ত্র হানায় এই পরমানুকেন্দ্রের ক্ষতিসাধন করা একরকম অসম্ভব। এই ‘ফোর্দো ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট’ নিয়েই ইজরায়েলের যত চিন্তা। বিশেষজ্ঞদের মতে, তেহরানের এই পরমাণু কেন্দ্র ধ্বংস করার মত ক্ষমতা ইজরায়েলের নেই।…
ভালো খবর দিল রেল। পশ্চিমবঙ্গে খুব শীঘ্রই চালু হচ্ছে AC লোকাল ট্রেন ( AC Local Train)। ঠাসা ভিড় আর গরমের মাঝে যেসব যাত্রীরা রোজ ট্রেনে যাওয়া আসা করেন, তারা এবার স্বস্তি পাবেন। বিশেষ করে অফিস যাত্রীরা। আজ দুপুরে শিয়ালদহ মেইন শাখার রানাঘাট স্টেশনে এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের প্রথম AC লোকাল ট্রেনের রেক। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত চলতে পারে এই ট্রেনগুলি। সারা ভারতে প্রথম AC লোকাল ট্রেন চালু হয়েছিল মুম্বাইতে। তারপর চেন্নাইয়ে। এবার তা চালু হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। জানা যাচ্ছে, আপাতত ১২ কামরার দুটি এসি রেক এসে পৌঁছাচ্ছে। প্রথম পর্যায়ের ট্রায়াল রানও শেষ হয়েছে। তবে যাত্রী পরিষেবায় পূর্ণমাত্রায় চালু…
Monsoon in Kolkata: ‘নীল নবঘনে আষাঢ়গগনে…’ -আষাঢ় এল বর্ষা নিয়ে। অনেক প্রতীক্ষার পর অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা। আজ ১৭ মে মঙ্গলবার, আষাঢ় মাসের দ্বিতীয় দিন, কলকাতা সহ গোটা রাজ্যে ঢুকে পড়ল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। নেপথ্যে, বঙ্গোপসাগরের তৈরি নিম্নচাপ। বর্ষা প্রবেশের সাথে সাথেই স্বস্তি ফিরেছে বঙ্গে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকলেও তাপমাত্রা অনেকটা কমেছে। উল্লেখ্য এবছর ২৪ মে বর্ষা এসেছিল কেরলে। সেই হিসাবে, প্রায় ২৩ দিন পর দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা। উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্য আগেই ঢুকেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। বালুরঘাটে বর্ষা ঢুকেছিল ২৯ মে। সেই থেকেই উত্তরবঙ্গে আটকে ছিল সে। অনুকূল পরিস্থিতির সুযোগ খুঁজছিল। অবশেষে, প্রায় ২০ দিন পর, নিম্নচাপের…
আবহাওয়া রিপোর্ট : অবশেষে এল স্বস্তির বার্তা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল রাত অবধিও ছিল প্যাচপ্যাচে গরম। তবে আজ সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। খবর পাওয়া যাচ্ছে খুব শিগগিরই দক্ষিণবঙ্গে ঢুকছে বর্ষা। অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল সেটি আজ মিশে গেছে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের সঙ্গে। এই ঘূর্ণাবর্তটি বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিমি থেকে ৭.৬ কিমি উচ্চতায় অবস্থান করছে এবং উচ্চতার সাথে দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। এই ঘূর্ণাবর্তের হাত ধরেই আগামী মঙ্গল-বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। সক্রিয় হতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অক্ষরেখা। এই…
Senior Citizen Savings Scheme: ঝুঁকিহীন বিনিয়োগে সবারই আগ্রহ থাকে। বিশেষ করে এমন কোনো যদি সরকারি স্কিম থাকে যেখানে বিনিয়োগ করে নিশ্চিত রিটার্ন পাওয়া যায় তাহলে টেনশন তো থাকেই না। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme বা SCSS) হল তেমনই একটি ভরসাযোগ্য সরকারি প্রকল্প। প্রবীণ নাগরিকদের জন্য সুসাশ্রয়ী এই প্রকল্পে অত্যন্ত চড়া হারে সুদ দেওয়া হয়। আবার সরকারি প্রকল্প হওয়ায় বিনিয়োগ হয় সম্পূর্ণ নিরাপদ। এই প্রতিবেদনে রইল এই স্কিমের সমস্ত খুঁটিনাটি। Senior Citizen Savings Scheme: জনপ্রিয়তার কারণ ছোট করে বললে, ঝুঁকিহীন এবং সুরক্ষিত সঞ্চয়ের মাধ্যমে হিসেবেই এই স্কিমের জনপ্রিয়তা এত বেশি। এই প্রকল্পে বার্ষিক সুদের হার ৮.২ শতাংশ, যা…
এতদিন ট্রেন ছাড়ার ঠিক ৪ ঘন্টা আগে তৈরি হত রিজার্ভেশন চার্ট। এই নিয়মের অসুবিধা ছিল অনেক। কোন যাত্রীর নাম ওয়েটিং লিস্ট-এ থাকলে একেবারে যাত্রার ঠিক আগেই জানতে পারতেন ওই নির্দিষ্ট ট্রেনে তিনি আদৌ ভ্রমণ করতে পারবেন কিনা। চার্টে নাম না থাকলে শুরু হত হয়রানি। ট্রেন হাতছাড়া হওয়ার সাথে সাথে চটজলদি বিকল্প উপায় খুঁজতে পর্যাপ্ত সময় পাওয়া যেত না। তবে এবার সেই নিয়মে পরিবর্তন আনছে রেল। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে ট্রেন যাত্রার ২৪ ঘন্টা আগেই তৈরি করা হবে রিজার্ভেশন চার্ট। মানে ঠিক একদিন আগে। এর ফলে, যাত্রীরা যেমন একদিকে জানতে পারবেন যে, তাঁর টিকিট কনফার্ম হলো কিনা, অন্যদিকে টিকিট নিশ্চিত…
Ahmedabad Plane Crash: টেক অফ করার মাত্র কিছু সময়ের মধ্যেই গুজরাটের আমেদাবাদ ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। বিমানবন্দরের একেবারে কাছেই ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। খবর অনুযায়ী, ১২ জুন, বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান আমেদাবাদের মেঘানিনগর এলাকায় হঠাৎ ভেঙে পড়ে। লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি। বিমানে প্রায় ২০০ জনেরও বেশি যাত্রী ছিলেন ছিলেন বলে প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। ক্র্যাশ হওয়ার সময় আগুন ধরে যায় বিমানে। এলাকার যে বাড়িগুলোর ওপর আছড়ে পড়েছে বিমানটি, সেখানেও ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির আশঙ্কা রয়েছে। তবে নিশ্চিত করে এখনো কিছু জানা যায়নি। বোয়িং ড্রিমলাইনার এআই ১৭১ নামের এয়ার ইন্ডিয়ার এই বিমানটি বৃহস্পতিবার দুপুরে উড়ে যাচ্ছিল লন্ডনের উদ্দেশ্যে।…

