- Ghurni Serial Star Jalsha: টেলিভিশনের পর্দায় নতুন কোন চমক আনতে চলেছে ‘ঘূর্ণি’?
- ছোটপর্দায় ফিরতেই কি কি শর্ত দিলেন পরান বন্দ্যোপাধ্যায়?
- আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ, ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিন, বছরের প্রথম দিনটি নিয়ে ইতিহাস কি বলছে?
- আশা ভোঁসলের শেষযাত্রায় কান্নায় ভেঙে পড়লেন জনাই ভোঁসলে, সিরাজের সান্ত্বনা দেওয়ার ভিডিও দেখে চোখে জল নেটিজেনদেরও
- প্রয়াত আশা ভোঁসলে, শেষ হলো সুরের এক স্বর্ণযুগ
- সারা অর্জুন কি পারবেন মধুবালার জাদু ফিরিয়ে আনতে?
- নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ দ্বৈত চরিত্রে রণবীর কাপুর? চমকের পর চমক
- মহার্ঘতম ছবি ‘রামায়ণ’! ছবির প্রথম ঝলকে কিসের প্রমাণ দিলেন নীতেশ তিওয়ারি?
Author: সিবুলেটিন ডেস্ক
Martian meteorite শেষ পর্যন্ত মঙ্গল গ্রহ থেকে আসা পাথরটি বিক্রি হল ৫.৩ মিলিয়ন ডলারে (প্রায় ৪২ কোটি টাকা)। গত বুধবার নিলামে উঠেছিল এনডব্লিউএ ১৬৭৮৮ নামের এই পাথর। পৃথিবীতে পাওয়া এখনো পর্যন্ত মঙ্গল গ্রহের সবচেয়ে বড় পাথরের টুকরো এটি। একইসঙ্গে একটি ছোট ডাইনোসরের কঙ্কালও ওইদিন নিলামে উঠেছিল। তবে সেটি বিক্রি হয়েছে প্রায় ৩০ মিলিয়ন ডলারে। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ২৫৭ কোটিরও বেশি। দুটি বিরল এবং মূল্যবান জিনিসই নিলামে তুলেছিল নিউইয়র্কের সোবিথ’স নামে একটি সংস্থা। প্রায় ২৫ কেজি ওজনের এই পাথরখণ্ডটি আদতে মঙ্গল গ্রহ থেকে আসা একটি উল্কাপিণ্ড। বছর দুয়েক আগে সাহারা মরুভূমির নাইজার থেকে এটি উদ্ধার হয়। বিজ্ঞানীদের মতে, মঙ্গল গ্রহের…
‘ভারতের প্রথম সারমেয় চিত্রশিল্পী’ হিসেবে পেয়েছে তকমা, তার আঁকা ছবিতে এককথায় মুগ্ধ গোটা সমাজমাধ্যম
India’s Painter Dog চার পায়ে ক্যানভাসের সামনে দাঁড়িয়ে সাবলীল ভঙ্গিমায় ছবি আঁকছে একটি ল্যাব্রাডর কুকুরছানা। বয়স মাত্র ৪৫ দিন। তবে বয়সে এতটুকু হলেও, সোশ্যাল মিডিয়ায় সে এখন রীতিমত সাড়া ফেলে দিয়েছে। তকমা পেয়েছে ‘ভারতের প্রথম সারমেয় চিত্রশিল্পী’ হিসাবে। ইন্সটাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা পৌঁছেছে প্রায় ৫০ হাজারে। নতুন এই চিত্রশিল্পীর আঁকা ছবিতে এককথায় মুগ্ধ নেট দুনিয়া। এমনকি, তার আঁকা সেরা ১২টি ছবির ক্যালেন্ডার ঘরেও তুলছেন অসংখ্য মানুষ। চিত্রশিল্পী এই ল্যাব্রাডর কুকুরছানার নাম- দালি। খ্যাতনামা স্প্যানিশ চিত্রশিল্পী সালভাদোর দালির নাম অনুসারে রাখা হয়েছে এমন নাম। মাত্র দেড় মাস বয়সে তাকে এক জায়গায় বেঁধে রেখে চলে গিয়েছিল কেউ। কিন্তু একসময় অবহেলিত সেই দালি…
Aurora in Ladakh Sky লাদাখের আকাশে অরোরা বা মেরুজ্যোতি: প্রায় একবছর আগের ঘটনা। ২০২৪ সালের ১০ মে। লাদাখের আকাশে হঠাৎ দেখা গিয়েছিল আশ্চর্য একটি আলোর খেলা। হতবাক হয়ে গিয়েছিল অনেকেই। এমনকি বিজ্ঞানীরাও তখন বুঝে উঠতে পারেননি এই আলোর উৎস কি। রঙিন আলোয় ঢেকে গিয়েছিল লাদাখের আকাশ। একাধিকবার দেখা গিয়েছিল সেই আলো। এই আলো সাধারণত পৃথিবীর উত্তর এবং দক্ষিন মেরু অঞ্চলের আকাশে দেখা যায়। যা নর্দার্ন লাইটস নামে পরিচিত। পোশাকি ভাষায় যাকে বলে মেরুজ্যোতি বা মেরুপ্রভা। কিন্তু লাদাখ তো আর মেরুপ্রদেশে অবস্থিত নয়। তাহলে সেখানে রঙিন এই মেরুজ্যোতির দেখা মিলল কিভাবে? বিশেষজ্ঞরা খোঁজখবর নিতে শুরু করলেন। প্রায় এক বছরেরও বেশি সময়…
একমাস আগে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেয় তাণ্ডব চালিয়েছিল দুষ্কৃতীরা। এবার কিংবদন্তি চিত্রপরিচালক এবং সাহিত্যিক সত্যজিৎ রায়ের পূর্বপুরুষের ভিটে বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিল বাংলাদেশের ইউনূস সরকার। বাংলাদেশের সংবাদমাধ্যমে এই খবর প্রকাশের পরপরই সমালোচনার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। ‘মানিকদা’র স্মৃতিবিজড়িত পৈতৃক বাড়ি ভাঙ্গার সিদ্ধান্তে সরব হয়েছেন একাধিক বিশিষ্ট ব্যক্তিরাও। শতাব্দীপ্রাচীন এই বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সরকারের পক্ষ থেকেও বাংলাদেশ সরকারের এ সিদ্ধান্ত পুনরায় খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে। সত্যজিৎ রায়, সুকুমার রায় এবং উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর স্মৃতি বিজড়িত এই ভবনটি ভেঙে ফেলার পরিবর্তে সংস্কার এবং পুনর্নির্মাণ করে একটি মিউজিয়াম গড়ে তোলার…
জিলিপি, সিঙ্গাড়া জাতীয় বেশ কিছু মুখরোচক খাবার নিয়ে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ ‘অয়েল এ্যান্ড ফ্যাট বোর্ড’। তবে সেই নির্দেশিকা ঘিরে সংবাদমাধ্যমে বিভ্রান্তিমূলক খবর ছড়ায়। শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে। তারপরই স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয় এ নিয়ে। বলা হয়, কচুরি, সিঙ্গাড়া, জিলিপি, পকোড়া, বড়া পাও, লাড্ডুর মত ভারতীয় স্ট্রিট ফুড সংস্কৃতিকে টার্গেট করে কোনো নির্দেশিকা জারি করা হয়নি স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে। এইসব খাবার নিয়ে কেবলমাত্র সাধারণ সতর্কতার কথাই বলা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে যে বিভ্রান্তিমূলক খবর ছড়িয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, ভারতীয় খাদ্য সংস্কৃতিতে…
রাতের অন্ধকারেই ঘরের ছেলে ফিরল পৃথিবীতে। শেষ হল টানা ১৮ দিনের অধীর অপেক্ষা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আজ পৃথিবীতে ফিরে আসলেন ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা। ক্যালিফোর্নিয়ার সন্নিকটে সান দিয়েগো উপকূলে মহাকাশচারীদের নিয়ে সফলভাবে ‘স্প্ল্যাশডাউন’ করল স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুল ‘গ্রেস’। সময়টা ছিল ভারতীয় সময় বিকাল ৩টে ১ মিনিট। ক্যালিফোর্নিয়ায় তখনও রাত। বিপুল অভিজ্ঞতা নিয়ে ফিরলেন তিনি, সামনে এবার মিশন গগনযান। এই মুহূর্তটা ইতিহাসের পাতায় ধরা রইল। সুভাংশুর সঙ্গে পৃথিবীতে ফিরে এসেছেন অ্যাক্সিয়ম ৪ মিশনের আরও তিনজন নভোশ্চর। তাঁদের সফল অবতরণের খবর ছড়িয়ে পড়া মাত্রই খুশির হাওয়া বয়ে যায় সারা দেশে। বিভিন্ন জায়গায় কেক কেটে, মিষ্টিমুখ করে আনন্দে সামিল হতে শুরু করেন…
নিলামে উঠছে পৃথিবীতে পাওয়া মঙ্গল গ্রহের সবথেকে বড় উল্কাপিণ্ড। ২৫ কেজিরও বেশি ওজনের এই টুকরোর পরিমাপ- ১৫ ইঞ্চি বাই ১১ ইঞ্চি বাই ৬ ইঞ্চি। পৃথিবীতে আবিষ্কার হওয়া মঙ্গল গ্রহের যে কোনো অংশের তুলনায় এটি প্রায় ৭০ শতাংশ বড়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত নিলাম সংস্থা সোথবি’স আগামী ১৬ জুলাই এটি নিলামে তুলবে। তার আগে এনডব্লিউএ ১৬৭৮৮ নামের এই উল্কাপিণ্ডের আনুমানিক নিলাম মূল্য কত হতে পারে, সেই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। সোথবি’স-এর মতে মঙ্গল গ্রহ থেকে ছুটে আসা উল্কাপিন্ড অত্যন্ত বিরল। কারণ, এখনো পর্যন্ত পৃথিবীতে পাওয়া যে উল্কাপিন্ডগুলি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিলাভ করেছে তার সংখ্যা ৭৭ হাজার। যার মধ্যে মঙ্গল গ্রহ থেকে আগত উল্কাপিণ্ডের…
Yangtze River China পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে চলছে এক নদী। এই নদীর ডাক নাম হল ‘লাল জলের নদী’ বা লাল নদী। নাম লাল হলেও নদীর জল কিন্তু মোটেই লাল নয়। বছরের পর বছর ধরে ক্ষয়কার্যের ফলে নদীখাতে জমে উঠেছে লাল পলি। আর সেই কারণেই নিম্নপ্রবাহের রঙ দেখায় লাল। তবে এই নদীর ভালো নামও আছে- চিশুই হে। এই চিশুই নদী বা লাল নদী হল ইয়াংসি নদীর একটি উপনদী। চীনের ইউনান প্রদেশ থেকে উৎপন্ন হয়ে এই লাল নদী গুইঝো এবং সিচুয়ান প্রদেশের মধ্যে দিয়ে সর্পিলাকার পথ দিয়ে বয়ে গেছে প্রায় ৪০০ কিলোমিটার। দীর্ঘ এই যাত্রাপথে এই নদীর উপর এতদিন বহাল ছিল প্রায়…
Deepavali or Diwali Utsav 2025 দীপাবলি হল আলোর উৎসব। নিকষ কালো অন্ধকার থেকে আলোয় ফেরার উৎসবই দীপাবলি উৎসব। সারা দেশ জুড়ে এইদিন মানুষ পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন। সন্ধ্যেবেলা সারি সারি প্রদীপ জ্বালিয়ে ঘর আলোকিত করেন। বৈদ্যুতিক বাতির রঙ-বেরঙের আলো আর আতস বাজির খেলায় সেজে ওঠে গ্রাম থেকে শহর। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয় উৎসব হল দীপাবলি। বলা হয় দীপাবলির দিন রামচন্দ্র লঙ্কাকাণ্ড সমাধা করে লক্ষণ-সীতাকে সঙ্গে নিয়ে অযোধ্যা ফিরেছিলেন। তাদের প্রত্যাবর্তনে অযোধ্যা সেদিন আলোর উৎসবে মেতে উঠেছিল। আবার বলা হয় এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের হাতে বধ হয়েছিলেন বরাহপুত্র নরকাসুর। ষোলো হাজার বন্দী নারীর মুক্তিতে সেদিনও…
কেউ আনন্দে আত্মহারা হয়ে চোখের জল ঝরান, তো কেউ আবার কষ্টে। চোখ দিয়ে জল যে কারণেই ঝরুক না কেন, এই জলে কিন্তু আছে আশ্চর্য ক্ষমতা। চোখের জল অত্যন্ত মূল্যবান। তবে তা মানুষের চোখের জল নয়, ‘মরুভূমির জাহাজ’ বলে খ্যাত উটের চোখের জল। অন্তত তেমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি বিকানিরের ‘ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল’-এর (এনআরসিসি) বিজ্ঞানীরা জানাচ্ছেন, উটের অশ্রুজলে লুকিয়ে আছে আশ্চর্য এক ঔষধি ক্ষমতা। গবেষণায় দেখা গেছে, উটের শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি আর চোখের জল খুব সহজেই সাপের বিষকে প্রতিহত করতে পারে। এমনকি, ২৬ টা সাপের বিষকেও অনায়াসে নির্বিষ করার ক্ষমতা রাখে একফোঁটা উটের চোখের জল। ব্যাপারটা অবাস্তব মনে হলেও…

