Author: সিবুলেটিন ডেস্ক

দেখতে দেখতে কেটে গেল ৩০ টা বছর। দেখা মেলে নি তার। অনেকে ভেবেছিল আর কোনদিন হয়তো মিলবে না দেখা। ১৯৯২ সালে ভয়াবহ বন্যায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল সব। তবে প্রকৃতির খেয়াল অন্যরকম। যা হারিয়ে যায় তা আবার ফিরে আসে প্রকৃতিরই খেয়ালে। ঠিক তেমনটাই ঘটলো এখানে। প্রায় তিন দশক পর আবার ফিরল কাশ্মীরের উলার হ্রদের পদ্ম। বর্ষার মরসুমে উপত্যকা ভরে গেল সারি সারি গোলাপী রঙের বাগিচায়। গত বছরও কিছু ফুল ফুটেছিল। তবে এত ব্যাপক হারে পদ্মফুল হ্রদের জলে গত ৩০ বছর দেখা যায়নি। এবার তা হয়েছে। গত বছর স্থানীয় মানুষজন যখন দেখলেন হ্রদের জলে বেশ কিছু পদ্মফুল ফুটে আছে, তখন তারা আরও…

Read More

তথ্যপ্রযুক্তির শীর্ষপদে আর একজন ভারতীয়। অ্যাপলের নতুন সিওও বা চিফ অপারেটিং অফিসার হিসেবে নিযুক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভুত সাবিহ খান। মঙ্গলবার বিশ্বের অন্যতম বৃহৎ টেক সংস্থা অ্যাপল এই পদের জন্য সাবিহ খানের নাম ঘোষণা করেছে। জেফ উইলিয়ামসের জায়গায় স্থলাভিষিক্ত হতে চলেছেন তিনি। অ্যাপল জানিয়েছে চলতি মাসের শেষের দিকে সাবিহ তাঁর নতুন দায়িত্ব গ্রহণ করবেন। সাবিহ খানের জন্ম ১৯৬৬ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় তাঁর পরিবার সিঙ্গাপুরে চলে যায়। সিঙ্গাপুরেই তাঁর পরবর্তী স্কুলজীবন কাটে। এরপর তাঁদের স্থায়ী ঠিকানা হয় মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার টাফ্টস বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েট হন। রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট (আরপিআই) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পোস্ট…

Read More

Pompeii City: আর পাঁচটা শহরের মতই এই শহরও ছিল সাজানো গোছানো সমৃদ্ধশালী একটি শহর। ছোট হলেও শহরের বাড়িঘরগুলি অত্যন্ত যত্নের সঙ্গে বানানো হয়েছিল। বিশেষ করে বিলাসবহুল মানুষদের ভবনগুলো ছিল দেখার মতো। ভবনগুলির নির্মাণশৈলী এবং নানান কারুকার্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। শহরের রাস্তাগুলো ছিল রূপকথার গল্পের মত। মানুষজনের যাতায়াতের সুবিধার জন্য রাজপথগুলি প্রশস্ত করে বানানো হয়েছিল। বড় বড় ব্যাসল্ট পাথর বয়ে নিয়ে এসে রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হয়েছিল। শাখা-প্রশাখা রাস্তাগুলি দিয়ে প্রধান রাস্তার সঙ্গে ব্যক্তিগত বা সরকারি ভবনগুলোকে যুক্ত করা হয়েছিল।পথচলতি মানুষের মনোরঞ্জন ও সুবিধার কথা ভেবে রাস্তার পাশে সুদৃশ্য ফোয়ারা এবং পথনির্দেশ বোর্ডের আয়োজন করা ছিল। এছাড়া, শহরবাসীর সুরক্ষা…

Read More

একটি নতুন প্রজাতির মাছ আবিষ্কার হল ভারতে। মাছটি দেখতে না দেশী পোনার মতন না হুবহু সরপুঁটির মতন। তবে চেহারায় চাকচিক্য আছে। গঠনেও বেশ মজবুত বলেই মনে হয়। এই নতুন প্রজাতির মাছ আগে কোথাও কখনও দেখা যায় নি। তাই আবিষ্কার হওয়ার সাথে সাথেই করা হয়েছে নামকরণ। নতুন মাছটির নাম রাখা হয়েছে পেথিয়া ডিব্রুগরেনসিস (Pethia Dibrugarhensis)। অসমের ব্রহ্মপুত্র নদীতে মাছের সন্ধান করার সময় বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এই নতুন প্রজাতির মাছ। ঐতিহাসিক ডিব্রুগড় শহরের নামে রাখা হয়েছে নতুন মাছের নাম। পেথিয়া ডিব্রুগরেনসিসকে মাছেদের সাইপ্রিনিড পরিবারের অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে আমাদের রুই, কাতলাও পড়ে। বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় মিঠা জলের মাছগুলির মধ্যে এই মাছ…

Read More

হাড় হিম করা ঘটনা! মানুষখেকো অজগর সাপ সম্বন্ধে আমরা কমবেশি সবাই শুনেছি। কিন্তু তাই বলে যে বাস্তবে এরকম ভয়াবহ ঘটনা ঘটবে তা বোধহয় কেউ কল্পনাও করতে পারেনি। জলজ্যান্ত একটা মানুষকে আস্ত গিলে খেল ২৬ ফুটের লম্বা একটি অজগর সাপ। বাঁচার জন্য প্রাণপণ লড়াই করলেও শেষ রক্ষা আর হয়নি। পাইথনের পেটেই অবশেষে প্রাণ গেল ওই ব্যক্তির। যে লোকটির এরকম ভয়াবহ পরিণতি হয়েছে তিনি পেশায় একজন কৃষক। নাম লা নোতি। বয়স ৬৩ বছর। গত শুক্রবার সকালে তিনি তাঁর বাড়ির পাশের বাগানে গিয়েছিলেন গবাদি পশুদের খাওয়াতে। তারপর আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর ঐদিন দুপুরে তার খোঁজ মেলে। মৃত লা নোতিকে ওই…

Read More

Seine River Paris: বহু বছর সাঁতার কাটতে দেওয়া হয়নি এই নদীতে। তা প্রায় ১০০ বছর। নদীর বুকে ঝাঁপ দিয়ে মনের আনন্দে মানুষ সাঁতার কেটেছিল শেষ ১৯২৩ সালে। তারপর তা বন্ধ হয়ে যায়। এবার সেই নদী আবার খুলে দেওয়া হল সাঁতারুদের জন্য। গত শনিবার সকাল ৮ টায় আবার শুরু হল নদীতে ঝাঁপ দেওয়ার পালা। সাঁতার কাটার নিষেধাজ্ঞা তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ১৯৮৮ সালেও। কিন্তু তখন নদীর জল মানুষের সাঁতার কাটার পক্ষে উপযুক্ত ছিল না। সেই কারণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। কিন্তু, বিগত কুড়ি বছরে নদীর জলে দূষণের মাত্রা যথেষ্ট হারে কমে যাওয়ার জন্য আবার অনুমতি দেওয়া হল। তবে, এর নেপথ্যে…

Read More

সোশ্যাল মিডিয়ার শিরোনামে অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট (Anti-Ageing Treatment)। সম্প্রতি মারা হয়েছেন বলিউড অভিনেত্রী শেফালি জরিওয়ালা (Shefali Jariwala)। বার্ধক্যরোধী চিকিৎসার কারণেই তাঁর এই পরিণতি হয়েছে বলে মনে করছেন অনেকেই। যদিও এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এই ঘটনার পরপরই গ্লুটাথিয়ন (Glutathione) নামে একধরনের বিশেষ বার্ধক্যরোধী ওষুধের নাম চর্চার কেন্দ্রে রয়েছে। প্রাকৃতিক নিয়মে মানুষের বয়স বাড়ে। শরীরে আসে বার্ধক্যের ছাপ। কমে আসে ত্বকের জেল্লা। রূপ-যৌবনকে চিরকাল কম বয়সের বেড়াজালে আটকে রাখা যায় না। কিন্তু অনেকেই এই স্বাভাবিক নিয়মের উল্টো পথে হেঁটে বয়সকে ঠেকিয়ে রাখতে গিয়ে নিজের অজান্তেই ডেকে আনছেন বিপদ। ব্যবহার করছেন গ্লুটাথিয়নের মত ওষুধ। ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনও ওষুধ বা…

Read More

LSST Cam: প্রায় ৩২০০ মেগাপিক্সেলের এই ক্যামেরা হল পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা। নাম এলএসএসটি ক্যামেরা (LSST Camera)। অত্যাধুনিক প্রযুক্তির এই ক্যামেরা তৈরি হতে সময় নিয়েছে প্রায় দু-দশক। এই ক্যামেরা এতটাই শক্তিশালী যে, ২৫ কিলোমিটার দূর থেকেও একটি ছোট গল্ফ বলকে বড় গোল চাকতির মত দেখায়। সম্প্রতি এই ক্যামেরার লেন্সেই ধরা পড়েছে রাতের আকাশে সৌরজগতের এক দুর্লভ দৃশ্য। চিলির আন্দিজ পর্বতমালার কেরো পাঁচো পাহাড়ের উপর অবস্থিত ভেরা সি রুবিন মানমন্দিরে গত এপ্রিলে বসানো হয়েছিল ক্যামেরাটি। এটি মূলত একটি বিশাল আকারের লার্জ সিনপট্রিক সার্ভে টেলিস্কোপ ক্যামেরা (LSST Cam)। যার কাজ হল আগামী ১০ বছর ধরে দক্ষিণ গোলার্ধের মহাকাশের বিস্তারিত ছবি তোলা…

Read More

Weather Kolkata West Bengal: আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে মৌসুমী বায়ু অক্ষরেখা বিকানের, জয়পুর, দাতিয়া, সিদ্ধি, আসানসোল এবং কলকাতা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরে ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আর একটি উচ্চ ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আবার, উত্তর গুজরাট থেকে একটি উচ্চ অক্ষরেখা মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে পার্শ্ববর্তী ঘূর্ণাবর্তের দিকে প্রবাহিত হচ্ছে। এই সিস্টেম এবং শক্তিশালী মৌসুমি বায়ুর জোড়া ফলায়, রাজ্যের অধিকাংশ জায়গায় আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। দফায়…

Read More

যে কোনো প্রশ্নের উত্তর খোঁজা এখন আর কঠিন কিছু নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সৌজন্যে সহজ হয়েছে অজানাকে জানার। হাতের সামনেই আছে চ্যাটজিপিটি, গ্রোক কিম্বা মেটা এআই জাতীয় প্ল্যাটফর্মগুলো। একবার লগইন করে শুধু নিজের প্রশ্নটা করে ফেললেই হল। তৎক্ষণাৎ পাওয়া যাবে উত্তর। এতদিন যেগুলি জানার জন্য আমাদের গুগলের মত সার্চ ইঞ্জিনের উপর ভরসা করে থাকতে হত, এআই এর দৌলতে এখন তা হাতের মুঠোয়। কি কি বিষয়ে দক্ষ এই ভাষা মডেলগুলো? এক কথায় বলতে গেলে এমন কিছু বিষয় নেই যে এই মডেলগুলো বলতে বা ব্যখ্যা করতে পারে না। চ্যাটজিপিটি-র কথাই ধরা যাক। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই ভাষা মডেলের জ্ঞান অনেক বিস্তৃত। ইতিহাস, ভূগোল,…

Read More