- হাতে কাজ নেই, মানসিকভাবে বিদ্ধস্ত হয়ে পড়েছেন আদা শর্মা, নেপথ্যে কোন কারণ?
- ভারত সফরে শাকিরার কনসার্টের সংখ্যা বেড়ে তিন
- মীনা কুমারী, ‘পাকিজা’ ও কামাল আমরোহী
- আরও ভয়ঙ্কর রণবীরের হামজা, ‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে শুধুই প্রতিশোধের আগুন
- ‘টক্সিক’-এর ‘কাঁটা’ সরতেই ‘ধুরন্ধর ২’ নিয়ে বড়সড় ঘোষণা করলেন রণবীর সিং
- হোলির দিন মুক্তি পেতে পারে ‘ধুরন্ধর ২’-এর ট্রেলার? ছবির রানটাইম নিয়ে কি জানা গেল?
- শ্রীদেবীর মৃত্যুরহস্য, যা জানা যায়
- দেখুন বিজয়-রশ্মিকার বিয়ের ছবি, কোন মতে বিয়ে করলেন তাঁরা?
Author: সিবুলেটিন ডেস্ক
Meteor Shower ঘন্টায় অন্তত ২৫টি করে উল্কাপাত। আর ঠিক সেই সময় চাঁদও ঢাকা পড়বে অন্ধকারে। ফলে আকাশ জুড়ে বিরাজ করবে শুধুই অন্ধকার আর বিন্দু বিন্দু নক্ষত্ররাশি। এই নিকষ অন্ধকারে উজ্জ্বল আলোর দাগ কেটে ঝরে পড়বে একের পর এক উল্কা। এমন মহাজাগতিক দৃশ্য দেখার সৌভাগ্য সবসময় কপালে জোট না। তবে ২৯ এবং ৩০ জুলাই রাতে পুরো পৃথিবী জুড়ে দেখা যাবে এই দৃশ্য। ভারত থেকেও মিলবে এর দেখা। বলা বাহুল্য, দুটি মহাজাগতিক ঘটনার মিলনে এই উল্কাপাতের সংখ্যা এবার বৃদ্ধি পাচ্ছে। প্রতিবছর, বিশেষ করে এই জুলাই মাসের শেষ দিনে উল্কাপাতের পরিমাণ বৃদ্ধি পায়। একে বলে ‘সাদার্ন ডেল্টা অ্যাকোয়ারিডস’। ঘন্টায় প্রায় ২০টি উল্কাপাত হয়…
What Happens After Death জন্ম এবং মৃত্যু হল জীবনের সবথেকে জটিল আর রহস্যময় অধ্যায়। বিজ্ঞানের যুগে এই রহস্যের উদঘাটন আজও সম্ভব হয়নি। মৃত্যুর পর মানুষ কোথায় যায়, কি করে, পুনরায় সে পৃথিবীতে ফিরে আসে কিনা, এই নিয়ে রয়ে গেছে অনেক বিতর্ক। তবে কিছু মানুষের দাবি করেন যে, তারা মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছেন। মৃত্যুর ঠিক পরেই তারা তাদের নিজেদের নিথর দেহকে নিজের চোখে চাক্ষুষ করেছেন। এই অভিজ্ঞতার সত্যতা নিয়ে হাজারো প্রশ্ন থাকলেও, কোনো কোনো সময় ঘটনার বিবরণ আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য করায়। ঠিক যেমনটা ঘটেছিল পাম রোনাল্ডসের ক্ষেত্রে। পাম রোনাল্ডস হলেন একজন মার্কিন গীতিকার এবং গায়িকা। ১৯৯১ সালে রোনাল্ডসের মস্তিষ্কে…
Drinking Alcohol একমাস ধরে শুধু বিয়ার পান করে শেষে মারা গেলেন এক ব্যক্তি। কেবলমাত্র বিয়ার খেয়েই তিনি বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তা হল না। হওয়ার কথাও নয়। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের রায়ং প্রদেশে। ৪৪ বছর বয়সী এই লোকটির নাম ছিল থাওয়েসাক নামওয়ংসা। কিন্তু কি কারণে এমন আজব সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি? কোনো খাবার না খেয়ে শুধু মদ্যপান করলে একসময় তিনি যে আর সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন না, তা কি তিনি জানতেন না? নিশ্চই জানতেন। তা সত্বেও তিনি এরকমভাবেই জীবন কাটাতে চেয়েছিলেন। এর কারণ হল তার মানসিক অবস্থা। জানা গেছে, স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের জটিলতার মধ্যে দিন কাটাচ্ছিলেন তিনি। যার কারণে…
বিড়াল কেন কংক্রিটের স্ল্যাব পছন্দ করে বিড়ালের অনেক রকমের স্বভাব। প্লাস্টিকের ব্যাগ চাটা থেকে শুরু করে মালিকের গা ঘেঁষা পর্যন্ত তার নানান ধরনের অদ্ভুত অভ্যাস। এই ছোট্ট, নরম তুলতুলে পোষ্যকে নিয়ে তাই চর্চার শেষ নেই। ঘরে বাইরে এদের আজব কাজকর্ম হামেশাই নেটপাড়ায় ভাইরাল হয়। বিড়াল মানেই তাই কৌতূহল। এমনকি, বিজ্ঞানের জগতেও বিড়ালকে নিয়ে বিস্তর গবেষণা হয়েছে বা হচ্ছে। বিড়াল কংক্রিটের স্ল্যাব পছন্দ করে। পছন্দের থেকে বড় কথা কংক্রিটের প্রতি এদের আসক্তি। অন্য অনেক মজার স্বভাবের মধ্যে এটি একটি অন্যতম স্বভাব। পথে ঘাটে কিম্বা বাড়ির পোষ্যকে একবার ভালো করে খেয়াল করলেই বোঝা যাবে, এরা ঘুরে ফিরে সেই কংক্রিটের দেওয়াল বা ব্লকের…
West Bengal Weather Update চিন এবং ভিয়েতনামে আছড়ে পড়েছে বিধ্বংসী টাইফুন উইফা। সেই ঘূর্ণিঝড়ের প্রভাব এবার পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। চিনসাগর থেকে অতি শক্তিশালী মেঘপুঞ্জ ছুটে এসে জমা হচ্ছে বঙ্গোপসাগরে। তার প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবেই সেখানে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। একইসঙ্গে, পশ্চিম-মধ্য এবং তার সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর আর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তাছাড়া, এই মুহূর্তে অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমি বায়ু অক্ষরেখা, যেটি বর্তমানে ফিরোজপুর, কার্নাল, মেরঠ, বারাণসী, জামশেদপুর, দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। এর প্রভাবে আজ থেকে ২৮ জুলাই…
Horrifying Moment in Brazil বন্ধু-বান্ধবদের সঙ্গে নদীতে গিয়েছিল রাইসা নামের একটি ছোট মেয়ে। আর পাঁচজন যেমন যায় আনন্দ করে। কিন্তু পরিণতি হল ভয়ঙ্কর। সেই নদীর জলে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়ে গিয়েছিল মেয়েটি। শত চেষ্টাতেও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাঁর দেহ। শেষে, এক সাংবাদিক ঘটনাটির লাইভ কভার করার সময় নাটকীয়ভাবে উদ্ধার হয় তাঁর দেহ। ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব ব্রাজিলের বাকাবালের মেয়ারিম নামের একটি নদীতে। এই নদীতেই মেয়েটিকে শেষবার দেখা গিয়েছিল। উদ্ধার করার পর মেয়েটির শরীরে কোন আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। তাই অনুমান করা হচ্ছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে তার। মেয়েটি নিখোঁজ হওয়ার পর থেকেই তার খোঁজখবর নেওয়া শুরু হয়। অনেক…
2027 Total Solar Eclipse একবিংশ শতাব্দীর বিরলতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। টানা ৬ মিনিট ২১ সেকেন্ড। এত দীর্ঘ সময় ধরে দিনের আলোয় পৃথিবী কখনও অন্ধকারে ঢাকেনি। ১৯৯১ সাল থেকে ২১১৪ সালের মধ্যে পৃথিবী থেকে দেখা এটাই হবে সবচেয়ে দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই শতাব্দীর উল্লেখযোগ্য মহাজাগতিক ঘটনাগুলির মধ্যে এটি অন্যতম সূর্যগ্রহণ হতে চলেছে এটি। আগামী ২০২৭ সালের ২ আগস্ট এই গ্রহণ দেখা যাবে ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের আকাশে। চাঁদের আড়ালে সম্পূর্ণ ঢাকা পড়ে ওইদিন অন্ধকারে ঢাকবে পৃথিবী। সূর্য, চাঁদ আর পৃথিবীর বিশেষ অবস্থানের কারণে তা হয়ে উঠবে দীর্ঘতম। সাধারণ গ্রহণের থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আলাদা কেন? বেশিরভাগ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ স্থায়ী হয় মোটামুটি ৩…
Saudi Arabia’s ‘Sleeping Prince’ চিরঘুমের দেশে তলিয়ে গেলেন সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ আল ওয়ালিদ বিন খালিদ। গত ২০ বছর ধরে তিনি এভাবেই কোমায় আক্রান্ত ছিলেন। সেই কোমা থেকে আর কখনও তাঁকে জাগানো যায়নি। শনিবার সেই কোমার মধ্যেই মৃত্যু হল তাঁর। এত বছরের যন্ত্রণা থেকে মুক্তি নিয়ে মাত্র ৩৮ বছর বয়সে চিরশান্তির উদ্দেশ্যে পাড়ি দিলেন আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ। সৌদি রাজ পরিবারের সদস্য খালিদ বিন তালাল আল সৌদ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে রাজপুত্রের মৃত্যুর খবর দেন। সমাজমাধ্যমে পোস্ট করা মর্মস্পর্শী সেই বার্তায় তিনি লেখেন, ‘আল্লাহর ইচ্ছা ও ভাগ্যের ওপর বিশ্বাস রেখে, গভীর দুঃখের সঙ্গে আমরা আমাদের…
Astronomer CEO, Coldplay Concert Video বিতর্কের মধ্যে পদত্যাগ করলেন অ্যাস্ট্রোনমার সিইও। প্রখ্যাত মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাসট্রোনমার-এর চিফ এক্সিকিউটিভ অফিসারের পদ থেকে সরে দাঁড়ালেন অ্যান্ডি বাইরন। সমাজমাধ্যমে যার নতুন পরিচিতি এখন ‘ভাইরাল সিইও’। সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের একটি দৃশ্য ভাইরাল হতেই বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে তার বিরুদ্ধে। ‘ভাইরাল সিইও’ অ্যান্ডি বাইরনকে বিরুদ্ধে বিতর্কের সূত্রপাত হয়েছিল বেশ কয়েকদিন আগে। ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে মার্কিন রক ব্যান্ড কোল্ডপ্লে’র একটি কনসার্ট দেখতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার সংস্থারই কর্মী চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট। কনসার্ট চলাকালীন আচমকা ‘কিস ক্যাম’ স্ক্রিনে ধরা পড়ে যায় তাদের অন্তরঙ্গ মুহূর্ত। তার পর থেকেই দানা বাঁধে বিতর্ক। শেয়ার হওয়া ভিডিওতে…
Durga Puja 2025 সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব। এবছর পুজো অনেকটা এগিয়ে। তাই বড় বাজেটের পুজোর প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় পুজোকে ঘিরে শেয়ার করা একাধিক বিভ্রান্তিকর পোস্ট নিয়ে গুরুত্বপুর্ণ বিবৃতি প্রকাশ করল কলকাতা পুলিশ। গত বুধবার কলকাতা পুলিশের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি বিবৃতি জারি করা হয়। জনসাধারণকে উদ্দেশ্য করে তাতে বলা হয়, ২০২৫-এর দুর্গাপুজো উপলক্ষ্যে কোনোরকম বাধানিষেধ বা পুজো বন্ধ করার জন্য কোনো নির্দেশিকা জারি করা হয় নি। তবে, রাস্তাঘাটে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পুজো প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। দুর্গোৎসবের ঐতিহ্য ও পরম্পরাকে রক্ষা…

