Saturday, February 7

বিনোদন

“ইশ! আমি যদি ছেলে হতাম!”, কেন এরকম বললেন ইয়ামি গৌতম?

‘ধুরন্ধর’-এর সঙ্গে ইয়ামি গৌতমের সম্পর্ক গভীর। স্বামী আদিত্য ধরের পাশাপাশি এই ছবিতে রয়েছে তার ভাই এবং দেবরও। তাঁর ইচ্ছে হোক বা পারিবারিক সম্পর্ক হোক, ছবির শুটিং সেটে এর আগে একাধিকবার দেখা গেছে ইয়ামি গৌতমকে।
"ইশ! আমি যদি ছেলে হতাম!", কেন এরকম বললেন ইয়ামি গৌতম?
এবার 'ধুরন্ধর'-এ বিশেষ ক্যামিও চরিত্রে ইয়ামি গৌতম। ছবি- সংগৃহীত।

‘ধুরন্ধর ২’-তে ইয়ামি গৌতম?

গামী ১৯শে মার্চ বড়পর্দায় মুক্তি পাচ্ছে, আদিত্য ধর পরিচালিত ছবি ‘ধুরন্ধর ২’ ( ধুরন্ধর: দ্য রিভেঞ্জ)। ইতিমধ্যে সামনে এসেছে ছবির টিজার এবং রণবীর সিংয়ের ‘রক্তস্নাত’ একটি পোস্টার। বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর ব্যাপক সাফল্যের পর এই সিক্যুয়েল নিয়ে দর্শকদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। সিক্যুয়েলের কাজও নাকি পুরোদস্তুর শুরু হয়েছে। এরই মধ্যে খবর পাওয়া গেল, ‘ধুরন্ধর ২’-তে এবার বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আদিত্য ধরের স্ত্রী ইয়ামি গৌতমকে।

‘ধুরন্ধর’-এর চিত্রনাট্য পড়ে একসময় ইয়ামি গৌতম বলেছিলেন, “ইশ! আমি যদি ছেলে হতাম!” তাঁর আক্ষেপে পরিষ্কার যে, তিনি ‘ধুরন্ধর’ ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন। তবে এবার তাঁর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। শোনা যাচ্ছে, ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েলে ইয়ামিকে গুরুত্বপুর্ণ চরিত্রে দেখা যাবে। আসলে ‘ধুরন্ধর’-এর সঙ্গে ইয়ামি গৌতমের সম্পর্ক গভীর। স্বামী আদিত্য ধরের পাশাপাশি এই ছবিতে রয়েছে তার ভাই এবং দেবরও। তাঁর ইচ্ছে হোক বা পারিবারিক সম্পর্ক হোক, ছবির শুটিং সেটে এর আগে একাধিকবার দেখা গেছে ইয়ামি গৌতমকে।

আরও পড়ুন – সুশান্ত বিতর্ক কাটিয়ে পর্দায় ফিরছেন রিয়া চক্রবর্তী

অনুরাগীদের কৌতূহল, ‘ধুরন্ধর ২’-তে ইয়ামি গৌতমকে কোন চরিত্রে দেখা যাবে? শোনা যাচ্ছে, ইচ্ছে অনুযায়ী, মনের মত চরিত্র পেয়েছেন নাকি অভিনেত্রী। গল্পের বিশেষ মুহূর্তে রীতিমত অ্যাকশন অবতারেই তিনি ধরা দেবেন দর্শকদের সামনে। সিক্যুয়েলে তাঁর চরিত্র থাকবে অ্যাকশনে ভরপুর। এর জন্য তিনি বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন বলে শোনা যাচ্ছে। খবর এরকমই যে, ইতিমধ্যে শুরু হয়েছে ইয়ামির ক্যামিও চরিত্রের শ্যুটিং।

যদিও ‘ধুরন্ধর ২’-তে ইয়ামি গৌতমের অভিনয় করার বিষয়টি সামনে আসতেই ‘স্বজনপোষণ’ এর অভিযোগ উঠছে আদিত্য ধরের বিরুদ্ধে। নিন্দুকেরা বলছেন, স্ক্রিপ্ট নয়, বাড়ির চাহিদা পূরণ করতেই নাকি ইয়ামিকে নেওয়া হচ্ছে। অন্য একজন পরিচালককে সমালোচনা করে লিখেছেন, “স্ত্রীকে ছবিতে অভিনয় করানো এবং ভাইকে সম্পাদক হিসেবে বেছে নেওয়া, এও এক প্রকার নেপোটিজম।” যদিও এসব গুজবে কান দিতে মোটেই রাজি নন ইয়ামি গৌতম। কারণ খুব স্পষ্ট। সম্প্রতি সুপর্ণ ভার্মার ‘হক’ ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করে নিজের ‘জাত’ দেখিয়েছেন অভিনেত্রী। তাই আপাতত মনোযোগ দিচ্ছেন ছবির শুটিংয়ে। মত অনুরাগীদের।

 

আরও পড়ুন – ‘ধুরন্ধর ২’ টিজার রিভিউ: মাত্র ৭২ সেকেন্ডে কী কী বুঝিয়ে দিলেন ছবির নির্মাতারা?

আরও পড়ুন – ‘ধুরন্ধর ২’-এর টিজারে দোজা ক্যাটের গান নিয়ে চর্চা তুঙ্গে

ফলো করুণ-