‘ধুরন্ধর ২’-তে দোজা ক্যাটের গান?
সঙ্গীত সিনেমার অবিচ্ছেদ্য অংশ। ‘ধুরন্ধর’-তো বটেই। ৫ ডিসেম্বর ২০২৫ মুক্তি পাওয়ার পর, ‘ধুরন্ধর-এর প্রায় অধিকাংশ গান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক নেটভুবনে ভাইরাল হয়। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে বাহারনি র্যাপার ফ্লিপারাচির গাওয়া Fa9La ট্র্যাক। অক্ষয় খান্নার আইকনিক এন্ট্রি মুহূর্ত এবং এই ট্রাকের তালে তাঁর নাচ বলিউড সিনেমার জগতে পাকাপাকি জায়গা করে নেয়। ‘ধুরন্ধর ২’-এর টিজারেও তার অন্যথা হয়নি। ১ মিনিট ১৩ সেকেন্ডের টিজারে রণবীর সিংয়ের ‘হামজা’ অবতার যখন রীতিমত তাণ্ডব চালাচ্ছে, তখন তার পটভূমিতে ব্যবহার করা গানটি অসংখ্য কৌতূহলের জন্ম দিয়েছে। এ গান কে গেয়েছেন? গায়িকার পরিচয়ই বা কি?
প্রতিশ্রুতি অনুযায়ী, মঙ্গলবার দুপুরেই ঘড়ির কাঁটা ধরে ১২:১২ মিনিটে মুক্তি পায় ‘ধুরন্ধর ২’-এর টিজার। আদিত্য ধরের পরিচালিত এই সিক্যুয়েলের টিজার ঠিক কতটা দর্শককে সন্তুষ্ট করতে পেরেছে সেই নিয়ে তর্ক চলছে। অনুরাগীদের কেউ কেউ পরিচালককে স্পয়লারের চেয়ে সাসপেন্স বেছে নেওয়ার জন্য প্রশংসা করেছেন। অন্যদিকে স্রোতের বিপরীতে গিয়ে আদিত্য ধরকে সমালোচনা করছেন অনেকেই। সিক্যুয়েলের প্রথম ঝলকে পুরোনো কাসুন্দি ঘাঁটার জন্য তাঁকে একহাত নিয়েছেন অনেকে। তবে, ‘পরিমিত আহারেই পুষ্টি’, এমনটাও বলছেন ভক্তরা।
সমালোচনা যাই হোক, ‘ধুরন্ধর ২’-এর টিজারে ব্যবহৃত গানে কিন্তু মজেছে নেটদুনিয়া। মত অনুরাগীদের। শাশ্বত সচদেব ‘ধুরন্ধর’-ছবির সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর পরিচালনা করছেন। তবে, সিক্যুয়েলের টিজারে ব্যবহৃত গানটি বর্তমানে আলোচনায় উঠে এসেছে। ঠিক যেভাবে উঠে এসেছিল ‘ফ্যাসলা’ (FA9LA) ট্রাক। ‘ধুরন্ধর ২’-এর টিজারে পশ্চিমী পপ তারকা দোজা ক্যাটের গানকে সনাক্ত করেছেন ভক্তরা। আমেরিকান র্যাপার দোজা ক্যাটের নতুন অ্যালবাম ‘ভি’- এর ‘আআআহ মেন!’ (Doja Cat – AAAHH MEN!) গানটিকেই নাকি টিজারের ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে ব্যবহৃত হয়েছে। পপ সঙ্গীত জগতে দোজা ক্যাট ‘পপ-র্যাপের রানী’ হিসেবে পরিচিত। এর প্রমাণ স্বরূপ হিসাবে তাঁরা বলেছেন, খোদ টিজারের ডেসক্রিপশনেই নাকি আছে এর উল্লেখ। গায়িকাকে সেখানে রীতিমত ক্রেডিট দেওয়া হয়েছে। দোজা ক্যাটের গানটি এখানে শুনুন –
‘ধুরন্ধর ২’- এর টিজারে গানটি কিন্তু মন ছুঁয়ে গেছে দর্শকদের। দাবি করছেন অনুরাগীরা। তাঁদের কথায়, নির্মাতাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক বাছাইয়ের প্রশংসা না করে উপায় নেই। তবে, গানটি বা এর কিছু অংশ, সিক্যুয়েলে ব্যবহার করা হবে কিনা তা এখনও অজানা।
আরও পড়ুন – কবে মুক্তি পাচ্ছে ‘কেনেডি’?
‘ধুরন্ধর ২’- এর টিজার
আরও পড়ুন – ‘ধুরন্ধর ২’ টিজার রিভিউ: মাত্র ৭২ সেকেন্ডে কী কী বুঝিয়ে দিলেন ছবির নির্মাতারা?
আরও পড়ুন – ‘আগামীকাল (৩ ফেব্রুয়ারি), ১২:১২’- তবে কি ‘ধুরন্ধর ২’-এর টিজার মুক্তির ইঙ্গিত দিলেন রণবীর সিং ও আদিত্য ধর?


