Animal Park
২০২৩ সালের মুক্তি পেয়েছিল রণবীর কাপুর অভিনীত ছবি ‘অ্যানিম্যাল’। সমালোচনা সত্ত্বেও বক্স অফিসে সেসময় তুমুল সাফল্য পেয়েছিল সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গার এই ছবি। অল্প কয়েকদিনের মধ্যেই এই ছবি হয়ে উঠেছিল বলিউডের অন্যতম বৃহৎ হিট ছবিগুলির মধ্যে একটি। এখন শোনা গেছে অ্যানিম্যাল এর সিক্যুয়েল আসতে চলেছে খুব শিগগিরই। বলা বাহুল্য, অ্যানিম্যালের সিক্যুয়েলের নাম দেওয়া হয়েছে ‘অ্যানিম্যাল পার্ক’, যার ইঙ্গিত পাওয়া গিয়েছিল আগেই। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্বের পোস্ট-ক্রেডিট দৃশ্যগুলিতে। সম্প্রতি পরিচালক সন্দ্বীপ রেড্ডি ভাঙ্গা সম্প্রতি এই ‘অ্যানিম্যাল পার্ক’ নিয়েই একটি বড়সড় আপডেট দিয়েছেন। জানিয়েছেন কবে থেকে শুরু হচ্ছে ‘অ্যানিম্যাল পার্ক’-এর শ্যুটিং।
ভাঙ্গা বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘স্পিরিট’ নিয়ে ব্যস্ত। ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। এদিকে আগামী ১৩ ফেব্রুয়ারি জাপানে মুক্তি পাচ্ছে ‘অ্যানিম্যাল’। তার আগে ছবিটির বিশেষ একটি স্ক্রিনিং-এ জাপানে পাড়ি দিয়েছিলেন ভাঙ্গা রেড্ডি এবং রনবীর কাপুর। সেখানেই ছবিটির পার্ট ২ (অ্যানিম্যাল পার্ক) সম্পর্কে বিশেষ ঘোষনা করেন পরিচালক।
ভাঙ্গা জানান, ‘স্পিরিট’-এর পোস্ট প্রোডাকশনের কাজ বাকি থাকার জন্য রণবীরের ছবির কাজ শুরু করা যাচ্ছে না। স্পিরিট’-এর শুটিং পর্ব মিটলেই নাকি তিনি ‘অ্যানিম্যাল পার্ক’-এ হাত দেবেন। ছবির শিরোনাম অ্যানিম্যাল পার্ক’ বাছাই করতে পেরে তিনি ভীষণ আনন্দিত। ভাঙ্গার পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের মাঝামাঝি নাগাদ শুরু হতে পারে ‘অ্যানিম্যাল পার্ক’-এর শুটিংয়ের কাজ। এদিকে ভাঙ্গার ছবিতে পুনরায় কাজ করার সুযোগ পেয়ে রণবীর কাপুরও ভীষণ উচ্ছ্বসিত। শোনা যাচ্ছে, আসন্ন ‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়েলে রণবীরকে দ্বৈত ভুমিকায় অভিনয় করতে দেখা যাবে।
তথ্যসুত্র– সংবাদমাধ্যম
আরও পড়ুন – ‘ধুরন্ধর ২’ টিজার রিভিউ: মাত্র ৭২ সেকেন্ডে কী কী বুঝিয়ে দিলেন ছবির নির্মাতারা?
আরও পড়ুন – “ইশ! আমি যদি ছেলে হতাম!”, কেন এরকম বললেন ইয়ামি গৌতম?


