‘ব্যাটল অফ গালওয়ান’ মুক্তি পাচ্ছে কবে?
সলমন খানের ‘ব্যাটল অফ গালওয়ান’ মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের ১৭ এপ্রিল। সেইমত নির্মাতারা প্রস্তুতিও নিচ্ছিলেন। তবে, শোনা যাচ্ছে নির্ধারিত ওই দিনে মুক্তি পাচ্ছে না দেশভক্তিমূলক এই ছবি। বেশ কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর মুক্তির তারিখ। এর পেছনে একাধিক কারণও রয়েছে বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে। সাম্প্রতিক খবর অনুযায়ী সলমন খানের বহুল প্রতীক্ষিত এই ছবি নিয়ে কি কি জানা যাচ্ছে দেখে নিন।
বলিউড হাঙ্গামায় একটি প্রতিবেদন অনুযায়ী, সলমন খানের ‘ব্যাটল অফ গালওয়ান’ মুক্তি পাচ্ছে না আগামী ১৭ এপ্রিল ২০২৬। প্রকাশিত খবর অনুযায়ী, তার বদলে ছবিটি নাকি পেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ১৪ আগস্ট, অর্থাৎ চলতি বছরের স্বাধীনতা দিবসের প্রাক্কালে। বছরের এই বিশেষ সপ্তাহে দেশভক্তির উপরে তৈরি এই ছবিকে কাজে লাগাতে চাইছে নির্মাতারা। এর কারণ কি। হঠাৎ করে কেন পিছিয়ে দেওয়া হচ্ছে ‘ব্যাটল অফ গালওয়ান’ এর মুক্তির তারিখ?
জানা যাচ্ছে মুক্তির তারিখ পেছানোর নেপথ্যে একাধিক কারণ রয়েছে। প্রথমত, খবর অনুযায়ী, ছবির শুটিং নাকি এখনো শেষ করা যায়নি। এটাও নাকি শোনা যাচ্ছে যে, ছবিতে নতুন ফুটেজ ঢোকানোরও পরিকল্পনা রয়েছে। ফলে সময় নিতে চাইছেন নির্মাতারা। তাছাড়া তাড়াহুড়ো করে পেক্ষাগৃহে ছবিটি আনতে চাইছেন না ছবির পরিচালক অপূর্ব লাখিয়া এবং তাঁর টিম। দেশভক্তির উপরে তৈরি এই ছবিকে আরো ঘষামাজা করে পরিপূর্ণ রূপ দিতে চাইছেন পরিচালক, যাতে ছবিটি দর্শকদের কাছে প্রিয় হয়ে উঠতে পারে। আরও একটা কারণ দাবি করছেন দর্শকরা যে, আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে আদিত্য ধরের ‘ধুরন্ধর ২’ এবং গীতু মোহনদাস পরিচালিত যশের ‘টক্সিক’। ফলে, ১৯ মার্চ থেকে পেক্ষাগৃহে তুমুল প্রতিযোগিতা চলতে পারে এই দুটি ছবির মধ্যে। সেই দড়ি টানাটানির মধ্যে ‘ব্যাটল অফ গালওয়ান’ মুক্তি পাক এটাও হয়তো চাইছেন না নির্মাতারা। উপরন্তু, একটানা দেশভক্তির ছবি দেখে দর্শকরাও অনেকটা ক্লান্তিবোধ করছেন বলে দাবি অনুরাগীদের। সেই একঘেয়েমি কাটাতেই নাকি এই সিদ্ধান্ত। যদিও, ছবির নির্মাতাদের তরফ থেকে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো করা হয়নি।
তথ্যসূত্র – সংবাদমাধ্যম
আরও পড়ুন – ‘ধুরন্ধর ২’ টিজার রিভিউ: মাত্র ৭২ সেকেন্ডে কী কী বুঝিয়ে দিলেন ছবির নির্মাতারা?
আরও পড়ুন – মুক্তির আগেই ২৪৫ কোটি টাকা আয় করে ফেলেছে ‘ধুরন্ধর ২’, জানুন কিভাবে


