Author: সিবুলেটিন ডেস্ক

AC Tips: গরমে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে এসির ব্যবহার। গ্রীষ্মের চাঁদিফাটা রোদ আর ভ্যাপসা গরম থেকে একটু রেহাই পেতে এসিই ভরসা। মে থেকে জুলাই মাস পর্যন্ত এসির সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তবে তার পরেও, প্রায় সেপ্টেম্বর অবধি কমবেশি অনেকেরই এসির ওপর নির্ভর করতে হয়। তবে এসির উপর অতিরিক্ত নির্ভরতা বিপদ ডেকে আনতে পারে। বাড়িতে এসি থাকলে অবশ্যই তার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কিছু নিয়ম মেনে চলা উচিৎ। বিশেষ করে, তীব্র গরমের সময় ঘণ্টার পর ঘণ্টা এসি চালানোর সঙ্গে যদি ঠিক সময় সার্ভিসিং না করানো হয় তাহলে মেশিনটারই বারো বাজবে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ উপেক্ষা করে চললে যন্ত্রের আয়ুও কমবে। তার সঙ্গে তাল দিয়ে…

Read More

Monsoon Update: আন্দামানে পুরোপুরিভাবে ঢুকে পড়ল বর্ষা। উত্তর আন্দামান, মধ্য ও দক্ষিণ আন্দামান এবং নিকোবর জুড়ে আগামী কয়েকদিন টানা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সময়ের বেশ কয়েকদিন আগেই কেরলে শুরু হচ্ছে বর্ষার বৃষ্টি। এর পাশাপাশি, দক্ষিণ আরব সাগরেও ফের সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ুর চক্র। ২১ মে-র মধ্যে কর্ণাটক উপকূল সংলগ্ন আরব সাগরের মাঝামাঝি অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ারও সম্ভাবনা দেখা দিয়েছে। সেই ঘূর্ণাবর্তের জেরেই ২২ মে নাগাদ ওই অঞ্চলে তৈরি হতে পারে একটি নিম্নচাপ, এমনই পূর্বাভাস দিয়েছে দিল্লির মৌসম ভবন। এই নিম্নচাপের টানেই মৌসুমি বায়ুর আগমন দ্রুত ঘটতে পারে বলেই মনে করা হচ্ছে। মৌসম ভবনের খবর অনুযায়ী, আগামী ৩ থেকে…

Read More

আগামী ৫ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া? একেবারে দরজায় কড়া নাড়ছে বর্ষা। সাগরে ক্রমশ সক্রিয় হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আগামী তিন চার দিনের মধ্যেই পুরো আন্দামানে ঢুকে পড়বে বর্ষা। তবে আবহাওয়া দপ্তরের বিশেষ রিপোর্টে এবার আগাম বর্ষার বাণী শোনালেও তাতে এখনই মন ভিজছেনা কলকাতাবাসীর। প্যাচপ্যাচে গরমে শহর কলকাতা একেবারে কাবু। চাতক পাখির মত নগরবাসী চেয়ে আছে আকাশের দিকে। আপাতত দু-এক পশলা বৃষ্টি হলে ভালোই হতো! ঠিক এরই মাঝে, শুক্রবার, শহর কলকাতায় জন্য স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। ১৮ মে থেকে ২০ মে: ঝড়বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, আগামী পাঁচ দিন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির প্রবল…

Read More

ফের একবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। বৃহস্পতিবার শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা বৃষ্টিপাত হয়েছে। গরম থেকে রেহাই পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন অনেকেই। তাপমাত্রা কিছুটা হলেও নেমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শুক্রবার থেকে শুরু করে আগামী সোমবার পর্যন্ত চলতে পারে এরকম ঝড়বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর সঙ্গে বাড়তে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ। কোন কোন জেলায় বেশি প্রভাব? আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বইতে পারে ঘণ্টায়…

Read More

বাস্তুশাস্ত্র অনুযায়ী মানিপ্লান্ট ঘরের কোথায় রাখা উচিৎ এবং কোথায় নয়, মানি প্লান্ট লাগানোর নিয়ম কি? কোন দিকে এই লতানো গাছ রাখলে ঘরে সুখ ও সমৃদ্ধির প্রবেশ ঘটে। শাস্ত্রমতে জেনে নিন বেশ কয়েকটি প্রয়োজনীয় নিয়মকানুন। অনেকেই ঘরে গাছপালা লাগান ঘরের শোভা বৃদ্ধি করার জন্য। তবে ঘরের মধ্যে গাছ লাগানো কেবলমাত্র সৌন্দর্য্য বৃদ্ধি নয়। বাস্তুশাস্ত্র বলছে, ঘরে ঠিকঠাক নিয়ম মেনে গাছ রাখতে পারলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে। অনেকেই বাড়িতে ধান গাছ, তুলসী গাছ, সুপুরি গাছ, কলাগাছ প্রভৃতি লাগানো শুভ বলে মনে করেন। তবে এইসব গাছগুলির মধ্যে অন্যতম হল মানিপ্লান্ট গাছ। মানিপ্লান্ট শুধু বাড়ির সৌন্দর্য্য বৃদ্ধি করে না। এর সঙ্গে জড়িয়ে আছে…

Read More

৫ দিন আগে বর্ষা ঢুকল আন্দামানে, বাংলায় বৃষ্টি কবে?: নির্ধারিত সময়ের ৫ দিন আগেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়ল বর্ষা। নিয়ম অনুযায়ী মৌসুমী বায়ুর প্রভাবে মরসুমের প্রথম বর্ষার বৃষ্টি হয় আন্দামান ও নিকোবরে। তারপর তা ধীরে ধীরে ভারতের মূল ভূখণ্ডের দিকে এগোতে থাকে। সেই অনুযায়ী ১৮ থেকে ২২ মে-র মধ্যে বর্ষা আসার কথা ছিল। তবে ভারতের আবহাওয়া অফিস (আইএমডি) জানাচ্ছে, মঙ্গলবার, ১৩ মে দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জের একাংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। আগামী কয়েকদিনের মধ্যে তা পৌঁছতে পারে ভারতের মূল ভূখণ্ডে। গত দু’দিন ধরেই নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃদ্ধি পেয়েছে…

Read More

Samsung Galaxy S25 Edge: স্মার্টফোনের জগতে নতুন সংযোজন করল স্যামসাং। ১৩ মে মঙ্গলবার ভারতীয় সময় ভোর ৫ টায় ভারত সহ সারা বিশ্বে উন্মোচন হল স্যামসাং-এর এখনো অবধি সবচেয়ে পাতলা স্মার্টফোন Galaxy S25 Edge। সংস্থার লঞ্চ ইভেন্টটি Samsung এর ওয়েবসাইট এবং সংস্থার অফিসিয়াল YouTube প্লাটফর্মে সরাসরি সম্প্রচার হয়েছে। অত্যাধুনিক ডিজাইন, উন্নত ফিচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে তৈরি এই ফোনটি নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। Samsung Galaxy S25 Edge আগামী iPhone 17 Air সঙ্গে টেক্কা দেবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহলের অনেকেই। Samsung Galaxy S25 Edge: ফিচার Samsung Galaxy S25 Edge ফোনে থাকছে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর, সঙ্গে ১২ জিবি…

Read More

Samsung Odyssey OLED G6: বিশ্বের প্রথম ৫০০Hz রিফ্রেশ রেট সহ OLED গেমিং মনিটর লঞ্চ করলো স্যামসাং। Odyssey OLED G6 মডেলের এই মনিটরটি প্রাথমিক ভাবে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় বাজারে লঞ্চ করা হয়েছে। তবে এই বছরের শেষের দিকে ধাপে ধাপে অন্য দেশেও মডেলটি নিয়ে আসা হবে বলে জানিয়েছে সংস্থাটি। প্রযুক্তির বিবর্তনের হাত ধরে স্যামসাংয়ের নতুন Odyssey OLED G6 মনিটর গেমিং অভিজ্ঞতাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে মনে করছেন প্রযুক্তিমহলের অনেকেই। একাধিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি Odyssey OLED G6 মডেল মনিটরে আছে QD-OLED ডিসপ্লে, QHD (2560×1440) রেজোলিউশন প্যানেল, আল্ট্রা-ফাস্ট 0.03ms রেসপন্স টাইম এবং 500Hz রিফ্রেশ রেট। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এটি একটি…

Read More

CBSE Result 2025: অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলল ছাত্রছাত্রীরা। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ২০২৫ সালের দশম ও  দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল (CBSE 10th 12th result 2025) প্রকাশ করল। আজ 13 মে সকালেই বোর্ডের ফলাফল ঘোষণা করা হয়। এবারের ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। একইসঙ্গে বোর্ড জানিয়েছে, যে সমস্ত পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয়, তাঁরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাঁদের ফলাফল পুনর্মূল্যায়নের জন্য বোর্ডের কাছে আবেদন করতে পারবেন। এবারের ফলাফলে সামগ্রিকভাবে পাশের হার গতবারের তুলনায় বেড়েছে। ফলাফল ঘোষণার পর ছাত্রছাত্রীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট – cbse.gov.in, cbseresults.nic.in, এবং results.cbse.nic.in-এ তাঁদের পরীক্ষার ফলাফল জানতে পারছেন। এছাড়া DigiLocker এবং UMANG অ্যাপ…

Read More

Happy Mother’s Day Wishes 2025: আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে মাতৃ দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবারে এই দিনটি উদযাপন করা হয় মা মাতৃত্বের প্রতি শ্রদ্ধা জানাতে। ২০২৫ সালের Happy Mother’s Day উপলক্ষ্যে অনেকেই খুঁজছেন হৃদয় ছুঁয়ে যাওয়া মায়ের প্রতি কিছু বার্তা ও শুভেচ্ছা, যার মধ্যে দিয়ে নিজের মাকে জানানো যায় কৃতজ্ঞতা ও নিঃশর্ত ভালোবাসা। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে happy mother’s day wishes শেয়ার করার তোড়জোড়। কেউ লিখছেন কবিতা, কেউ পোস্ট করছেন মায়ের সঙ্গে স্মৃতিমাখা ছবি। তবে এর সঙ্গে হৃদয়স্পর্শী কিছু উক্তি কিংবা বার্তা থাকলে তা আরও গভীর অর্থ বহন করে। এর মাধ্যমে শুধুমাত্র শুভেচ্ছাই নয়, প্রকাশ পায়…

Read More