- ভারত সফরে শাকিরার কনসার্টের সংখ্যা বেড়ে তিন
- মীনা কুমারী, ‘পাকিজা’ ও কামাল আমরোহী
- আরও ভয়ঙ্কর রণবীরের হামজা, ‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে শুধুই প্রতিশোধের আগুন
- ‘টক্সিক’-এর ‘কাঁটা’ সরতেই ‘ধুরন্ধর ২’ নিয়ে বড়সড় ঘোষণা করলেন রণবীর সিং
- হোলির দিন মুক্তি পেতে পারে ‘ধুরন্ধর ২’-এর ট্রেলার? ছবির রানটাইম নিয়ে কি জানা গেল?
- শ্রীদেবীর মৃত্যুরহস্য, যা জানা যায়
- দেখুন বিজয়-রশ্মিকার বিয়ের ছবি, কোন মতে বিয়ে করলেন তাঁরা?
- বলিউডে ‘এক নম্বর নায়িকা’ হওয়ার দৌড়ে তৃপ্তি ডিমরী?
Author: সিবুলেটিন ডেস্ক
আবহাওয়ার খবর: রেকর্ড গড়ল বর্ষা। নির্ধারিত সময়ের ৮ দিন আগেই ভারতের মূল ভূখণ্ডে ঢুকে পড়ল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। সাধারণত ১ জুন ভারতীয় ভূখণ্ডে বর্ষা প্রবেশ করে। গত ১০ মে আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে এবার দেশে আগাম বর্ষা ঢুকতে চলেছে। সেই পূর্বাভাস মিলিয়ে ২৪ মে থেকেই কেরলে শুরু হল বর্ষা। ১৬ বছর পর আবার এমন হল। এর আগে ২০০৯ সালে ২৩ মে বর্ষা এসেছিল কেরলে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। এর ফলে আগামী ২ দিনের মধ্যে উত্তরবঙ্গে ঢুকে পড়তে পারে বর্ষা। প্রাক বর্ষার বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষা আসে সাধারণত ৮ জুনের আশেপাশে।…
বৈভব তানেজা: বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী ব্যক্তিদের তালিকায় সুন্দর পিচাই কিম্বা সত্যম নাদেলার মত নাম থাকা একেবারেই সাধারন ব্যপার। তালিকায় এনাদের স্থান একেবারে প্রথম সারিতে। তবে সেই তালিকায় এনাদেরকে এবার রীতিমত পেছনে ফেলে দিলেন বৈভব তানেজা। একধাক্কায় বিশ্বের শীর্ষ বেতনভোগীদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত বৈভব তানেজা ইলন মাস্কের টেসলা কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার (CFO)। ২০২৪ সালে তাঁর উপারজিত অর্থের পরিমাণ ছিল প্রায় ১৩৯ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মূল্যে যা প্রায় ১১৫৭ কোটি টাকা। ওই একই বছরে গুগলের সিইও সুন্দর পিচাই এবং সত্যম নাদেলার উপার্জিত অর্থের পরিমাণ ছিল যথাক্রমে ৮৯ কোটি ও ৬৫৮ কোটি টাকা। তবে বৈভব তানেজার ১৩৯…
New FASTag Policy: নতুন টোলনীতি (New Toll Policy) নিয়ে কাজ করছে কেন্দ্রীয় সরকার। সড়কপথে যাতায়াতের ক্ষেত্রে পাল্টে যেতে পারে নিয়মকানুন। চূড়ান্ত হচ্ছে নতুন টোল নীতি। পুনে পালস-এ প্রকাশ পাওয়া একটি খবর অনুযায়ী প্রস্তাবিত এই ব্যবস্থায় থাকছে ফ্ল্যাট রেট পদ্ধতি, বার্ষিক পাস এবং টোলপ্লাজা তুলে দেওয়ার মত পরিকল্পনা। নতুন নীতির লক্ষ্য হল, টোল সংগ্রহ ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করে তোলা। New FASTag Policy: ৩ হাজার টাকার বার্ষিক পাস প্রস্তাবিত টোল নীতির সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ দিক হল এককালীন বার্ষিক পাস। প্রকাশিত খবর অনুযায়ী, ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে কেবল ৩ হাজার টাকার বিনিময়েই পাওয়া যাবে সীমাহীন যাত্রার সুযোগ। মাত্র একবার পেমেন্ট…
লঞ্চ করা হল Lava Shark 5G স্মার্টফোন। ভারতের বাজারে এটাই Lava-র সর্বশেষ বাজেট 5G স্মার্টফোন । ১০ হাজার টাকার কমে মিলবে এই হ্যান্ডসেটটি। তবে দাম কম হলেও ডিজাইন এবং পারফরম্যান্সের দিক থেকে একেবারেই কম যায় না লাভার Shark 5G। আজ ২৩ মে থেকে Lava সমস্ত রিটেল আউটলেট এবং Lava e-Store থেকে এই হ্যান্ডসেটের বিক্রি শুরু হয়েছে। মাত্র ৭ হাজার ৯৯৯ টাকার এই ফোনে দেওয়া হয়েছে 5G কানেক্টিভিটি। সঙ্গে থাকছে ফ্রি হোম সার্ভিসও। Shark 5G-এর পিছনের দিকটি দেখতে অনেকটা iPhone 16-এর মতো। চকচকে ব্যাক প্যানেল, বড় ক্যামেরা মডিউল এবং আকর্ষণীয় রঙ- সব মিলিয়ে ‘অ্যাপল’ ‘অ্যাপল’ লুক। মোট দুটি রঙের বিকল্পে ক্রেতারা…
SwaRail App: নতুন অ্যাপ চালু করা হল ভারতীয় রেলের তরফ থেকে। যাত্রী পরিষেবা আরো উন্নত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় রেলের এই উদ্যোগ ডিজিটাল রূপান্তরের পথে আর একটি বড় পদক্ষেপ। অ্যাপটির নাম রাখা হয়েছে স্বরেল (SwaRail App)। এই অ্যাপের মাধ্যমে এখন থেকে পাওয়া যাবে ট্রেন সংক্রান্ত যাবতীয় পরিষেবা। এর আগে রেলের বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য যাত্রীদেরকে একাধিক অ্যাপের উপর ভরসা করতে হত। যেমন IRCTC Rail Connect, UTS প্রভৃতি। এখন থেকে সেই ভিন্ন ভিন্ন অ্যাপের যুগ শেষ, কেবলমাত্র একটি আপেই প্রয়োজনীয় সব সুবিধা পাওয়া যাবে। ভারতীয় রেলওয়ে মন্ত্রকের অধীনস্থ Centre for Railway Information Systems (CRIS) এই অ্যাপটি তৈরি করেছে।…
Google Android XR Glass: প্রযুক্তির উদ্ভাবনায় আমরা এমন একটা সময়ে এসে পৌঁছে গেছি যেখানে সব কিছু চাইলেই হাতের মুঠোয় পাওয়া যায়। যেমন ধরুন, পকেটের স্মার্টফোন বার না করেই আপনি জানতে পারলেন আপনার ফোনে কি মেসেজ এল। অথবা একজন বিদেশী মানুষের সাথে কথা বলার সময় ভদ্রলোক কি বলছেন আপনার মাতৃভাষায় সাবটাইটেল হয়ে সব ভেসে উঠছে আপনার চোখের সামনে। এমনকি, লাইভ নেভিগেশনের মাধ্যমে চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন আপনার এবার কোন দিকে যাওয়া উচিৎ। মানে এক্কেবারে হ্যান্ডস ফ্রি। বিজ্ঞানের গল্প মনে হচ্ছে? হওয়ারই কথা। তবে এটাই এবার সত্যি হতে চলেছে গুগলের হাত ধরে। ২০২৫ সালের আই/ও গুগল ডেভেলপার ইভেন্টে এমনই একটি স্মার্ট…
Rain Alert: কলকাতা সহ দক্ষিনবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা: ভ্যাপসা গরমে নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সকাল থেকেই রোদের তাপ আর অস্বস্তি বেড়েই চলেছে। আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রার বিশেষ কিছু হেরফের হবে না। তবে এর মাঝেই স্বস্তির খবর শোনালো হওয়া অফিস। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার ফলে রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিনবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে রাজ্যের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বুধবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায়…
ব্ল্যাক ভিক্টোরিয়া মেমোরিয়াল: একসময় কালো রঙে ঢাকা হয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইতিহাসের পাতায় সে অধ্যায় আজও অমলিন। ১, কুইন্স ওয়ে, ময়দান, কলকাতা। জায়গাটির সম্বন্ধে পরিচিতি থাকলেও, এই ঠিকানার সঙ্গে পরিচিতি কিন্তু অনেকেরই নেই। মেট্রো থেকে বেরিয়ে, ময়দানের গা ঘেঁষে বেশ কয়েক পা হাঁটলেই চোখে পড়বে এই জায়গা। ব্রিটিশ আমলের তৈরি শ্বেতশুভ্র ভিক্টোরিয়া স্মৃতিসৌধ। আমাদের কাছে যা ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল। কলকাতা শহরের বুকে ভিক্টোরিয়া মেমোরিয়াল ফেলে আসা সময়ের পদচিহ্ন। ১৯২১ সালে মহারানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে তৈরি হয়েছিল এই স্মৃতিসৌধ। প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কার্জন। গম্বুজওয়ালা স্মৃতিসৌধের ওপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ব্রোঞ্জের ‘উড়ন্ত পরি’। ইন্দো সারসেনিক শৈলীর সঙ্গে…
বাজারে আসার আগেই বিভ্রান্তির সৃষ্টি হল নতুন ২০ টাকার নোট নিয়ে। মনের মধ্যে নতুন নোট নিয়ে নানা প্রশ্ন উঁকি দিলেও অনেকেই বুঝতে পারছেন না কোনটা ঠিক আর কোনটা নয়। কেউ কেউ ভাবছেন পুরনো ২০ টাকার নোট কি তবে এবার বাতিল হতে চলল? কবে থেকে চালু হবে এই ২০ টাকার নতুন নোট? সিবুলেটিনের এই প্রতিবেদনে দেওয়া হল নতুন ২০ টাকার নোট নিয়ে কিছু সাধারণ প্রশ্ন ও তার সোজা উত্তর (FAQ)। প্রশ্ন ১: ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কি নতুন ২০ টাকার নোট বাজারে নিয়ে আসছে? হ্যাঁ, আরবিআই (Reserve Bank of India) খুব শীঘ্রই মহাত্মা গান্ধী সিরিজের নতুন ২০ টাকার নোট বাজারে আনবে। এই…
হিন্দুধর্মে, পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় ‘পিণ্ডদান’ করার রীতি আছে গয়ায়। হিন্দুধর্মাবলম্বীদের কাছে গয়া তাই একটি পবিত্র তীর্থস্থান। প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও পর্যটক পূণ্যলাভের আশায় গয়া আসেন। বিহারের ফল্গু নদীর তীরে অবস্থিত এই গয়া (Gaya) একটি ঐতিহাসিক শহর। তবে মোক্ষলাভের জন্য পরিচিত এই শহরের নাম আর ‘গয়া’ থাকছে না। পাল্টে গেল গয়া শহরের নাম। শুক্রবার বিহারের নীতীশ কুমারের সরকার গয়া শহরের এই নাম পরিবর্তনে সিলমোহর দিয়েছে। গয়ার নতুন নাম কি? গয়া শহরের নতুন নামকরণ করা হয়েছে ‘গয়াজি’ (Gaya Jee)। শহরের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বকে সন্মান দিতেই এই নামের পরিবর্তন করা হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। পাশাপাশি এই এলাকার বাসিন্দাদের…

