Author: সিবুলেটিন ডেস্ক

Brahma Kamal: সারা বছর ধরে অধীর অপেক্ষা। তুষারের চাদর সরে গিয়ে পাহাড়ে যখন ঘোর বর্ষা নামে, উপত্যকা জুড়ে তখন গজিয়ে ওঠে বুনো ফুলের বাহার। ফিনিক্স পাখির মত মাথা তুলে দাঁড়ায় শ’য়ে শ’য়ে বিরল প্রজাতির ফুল। এরই মাঝে, বর্ষার সময়, হিমালয়ের পার্বত্য উপত্যকায় ফোটে বিরল প্রজাতির ব্রহ্মকমল ফুল। তাও ক্ষণিকের জন্য এবং গভীর রাতের অন্ধকারে। খুব কম সময়ের জন্য ফোটায়, এই ফুলের দুর্লভ সৌন্দর্য্য দেখার মত সৌভাগ্য হয় হাতে গোনা কিছু মানুষের। সূর্যমুখী গোত্রের ফুল হলেও, এর স্বভাব একেবারেই আলাদা। সারা বছরে এই ফুল ফোটে মাত্র একবার। তাও আবার কয়েক ঘণ্টার জন্য। শ্রাবণ মাসের পূর্ণিমায় ভোর রাতের দিকে উপত্যকা জুড়ে পাপড়ি…

Read More

WB Monsoon Update: আশার বাণী শোনাতে পারল না আলিপুর আবহাওয়া দপ্তর। জৈষ্ঠ্যের প্রখর রোদ আর অস্বস্তিকর গলদঘর্ম থেকে দক্ষিণবঙ্গে এখনই রেহাই মিলছে না। বঙ্গোপসাগরে গত সপ্তাহের নিম্নচাপ আর তার সঙ্গে উত্তরবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর তড়িঘড়ি প্রবেশ গাঙ্গেয় বঙ্গে আশা জুগিয়েছিল। তবে শেষমেষ যা হওয়ার তাই হল। দক্ষিণবঙ্গবাসীর কপালে আগাম বর্ষা জুটল না। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। স্থানীয়ভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, আগামী তিন চার দিন মোটের ওপর শুকনোই থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া। খবর অনুযায়ী গাঙ্গেয় বঙ্গে এখনো অবধি বর্ষা ঢোকার মতো অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়নি। গত ৩০ মে থেকেই উত্তরবঙ্গে ঠায় দাঁড়িয়ে রয়েছে…

Read More

যে কোন ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে একটি মিনিমাম ব্যালেন্স রাখাটাই নিয়ম। একে বলে অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স (AMB)। এই নিয়ম সরকারি হোক বা বেসরকারি- সব ব্যাঙ্কের ক্ষেত্রেই সমান ভাবে প্রযোজ্য। এই ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে না পারলে ফাইন দিতে হয়। তবে এবার এই নিয়মের উল্টো পথে হেঁটে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল এক রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এখন থেকে এই ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স না রাখলেও কোনও জরিমানা আরোপ করা হবে না। সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স তুলে দিল কোন ব্যাঙ্ক? রিপোর্ট অনুসারে ১ জুন, রবিবার থেকে সেভিংস অ্যাকাউন্টে এই নূন্যতম ব্যালেন্স রাখার নিয়ম তুলে দিল ভারতের অন্যতম বৃহৎ সরকারি ব্যাঙ্ক কানাড়া…

Read More

Weather Update in WB: গরমে নাস্তানাবুদ দক্ষিণবঙ্গ। সকাল হলেই শুরু হচ্ছে সূর্যের চোখরাঙানি। ঘামে ভিজছে গোটা শরীর। বিক্ষিপ্ত ভাবে দু একটি জেলায় বৃষ্টি হলেও তাতে খুব একটা স্বস্তি মিলছে না। আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েই চলেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সময়ের অনেক আগেই বর্ষা ঢুকেছে দেশে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। প্রায় প্রতিদিনই ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরের পাঁচ জেলা। তবে পাহাড় ভিজলেও দক্ষিণবঙ্গের পরিস্থিতি এখনো সেই তিমিরেই। উত্তরবঙ্গে পৌছনোর পর বর্ষার গতি অনেকটাই থমকে গেছে। ফলে জুনের প্রথম সপ্তাহে দক্ষিনবঙ্গে মৌসুমি বায়ু ঢোকার সম্ভাবনা কম। সাধারণত দক্ষিনবঙ্গে বর্ষা আসে ৮ থেকে ১০ জুনের মধ্যে। তবে এবার কেরল বা…

Read More

IRCTC Update: ভ্রমন হোক বা কাজ, সারা বছর ট্রেনে করে যাওয়া আসা লেগেই থাকে। আর ট্রেন সফর করতে গেলে কনফার্ম টিকিট প্রয়োজন। অনেকসময় এই কনফার্ম টিকিটে যদি যাত্রীর নাম ভুল হয়ে যায় তাহলেই শুরু টেনশন। তবে যাত্রীদের এইসব সমস্যার কথা ভেবেই আইআরসিটিসি একটি সহজ নিয়ম চালু করেছে। টিকিটে নামের বানান ভুল হলে এখন খুব সহজেই সেই নাম সংশোধন করা যাবে। শুধু তাই নয়, প্রয়োজনে পরিবারের সদস্যের নামে টিকিট ট্রান্সফারও করা যাবে। আর এই পুরো কাজটাই অনলাইন ও অফলাইন- দুভাবেই আপনি করতে পারবেন। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী ট্রেনে সফর করেন। এমন পরিস্থিতিতে টিকিট কাটার সময় অসাবধানতাবশত নামের বানান ভুল হওয়া খুব…

Read More

আজকের আবহাওয়া: আজ ৩০ মে দক্ষিণবঙ্গের আকাশ সাধারণত মেঘলা থাকার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় অধিকাংশ জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এইসব জায়গায় বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এছাড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদের কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। এর সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজকের আবহাওয়া আজ শুক্রবার ৩০ মে কলকাতার…

Read More

Monsoon Update: অনেক বছর পর আবহাওয়ার বড় খবর। বঙ্গে এল বর্ষা। নির্ধারিত সময়ের অনেক আগেই রাজ্যে ঢুকে পড়ল বর্ষা। বৃহস্পতিবার ২৯ মে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের হাত ধরে উত্তরবঙ্গে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আবহাওয়া দফতর অনুযায়ী, স্বাভাবিক সময়ের থেকে অন্তত ১০ দিন আগে বঙ্গে পা রাখল বর্ষা। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম বর্ষার বৃষ্টি শুরু হয় উত্তরবঙ্গে। সাধারণত কেরলে ১ জুন বর্ষার আগমন হলে, সেই অনুসারে উত্তরবঙ্গে বর্ষা আসে জুনের ৮ তারিখ নাগাদ। অর্থাৎ সাতদিন পর। গত বছর ৩১ মে উত্তরবঙ্গে মৌসুমী বায়ুর প্রবেশ হয়েছিল। তবে এ বছরের বর্ষা ব্যতিক্রমী। এত আগে বর্ষা বহু বছর দেখেনি বঙ্গবাসী। শেষ বার মে…

Read More

আবহাওয়া আপডেট: বঙ্গের আকাশে ক্রমশ ঘনিয়ে আসছে দুর্যোগ। নিম্নচাপের প্রভাবে কয়েকদিন হল আকাশের মুখ ভার। গত কয়েকদিনে ভালো বৃষ্টি হয়েছে জেলায় জেলায়। তবে শহর কলকাতায় সেই অর্থে ভারী বৃষ্টি হয়নি। তবে এবার মনে হচ্ছে আর রক্ষে নেই। বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম উপকূল সংলগ্ন অঞ্চলে গত মঙ্গলবারই তৈরি হয়েছিল একটি নিম্নচাপ। এখন সেটি শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। বৃহস্পতিবার সকাল থেকেই তার প্রভাব পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। সক্রিয় নিম্নচাপের জেরে আগামী ৩১ মে পর্যন্ত কলকাতা সহ রাজ্যের জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা প্রকট হয়ে উঠেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে কোথায় রয়েছে নিম্নচাপ? আবহাওয়া…

Read More

ঝড়বৃষ্টির সময় বাইরে বেরনো থেকে বিরত থাকুন। বাইরে থাকলে কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নিন। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আগামী কয়েকদিনে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাষ জারি করেছে আবহাওয়া দপ্তর। 28 মে থেকেই দুর্যোগের আশঙ্কা ঘনাচ্ছে বঙ্গের আকাশে। সমুদ্রের ওপর ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের আশঙ্কায় উত্তরবঙ্গ সহ দক্ষিনবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। ঝড়বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। গতকাল মঙ্গলবারই নিম্নচাপটি তৈরি হয়েছিল। এখন সে শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর দিকে স্থলভাগের দিকে সরে আসছে। আজ বুধবার থেকেই উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল বৃহস্পতিবার…

Read More

Weather Update: বঙ্গোপসাগরে ক্রমশ সক্রিয় হচ্ছে নিম্নচাপ। মঙ্গলবার একটি বিশেষ বুলেটিনে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ সকালেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। বর্তমানে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। পরবর্তী ৪৮ ঘণ্টায় নিম্নচাপটি আরও সুস্পষ্ট হয়ে ধীরে ধীরে উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবেই আগামী কয়েকদিন গোটা দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ায় মঙ্গলবার ভারী…

Read More