- ‘ধুরন্ধর ২’-তে ইয়ামি গৌতম?
- সুশান্ত বিতর্ক কাটিয়ে পর্দায় ফিরছেন রিয়া চক্রবর্তী
- ‘ধুরন্ধর ২’-এর টিজারে দোজা ক্যাটের গান নিয়ে চর্চা তুঙ্গে
- কবে মুক্তি পাচ্ছে ‘কেনেডি’?
- ‘ধুরন্ধর ২’ টিজার রিভিউ: মাত্র ৭২ সেকেন্ডে কী কী বুঝিয়ে দিলেন ছবির নির্মাতারা?
- প্রত্যাশা অনুযায়ী মুক্তি পেল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর টিজার
- রয়েছে রাহুল ভাট ও সানি লিওন, অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ নিয়ে চর্চা তুঙ্গে, দেখুন ট্রেলার
- ‘আগামীকাল (৩ ফেব্রুয়ারি), ১২:১২’- তবে কি ‘ধুরন্ধর ২’-এর টিজার মুক্তির ইঙ্গিত দিলেন রণবীর সিং ও আদিত্য ধর?
এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা বঙ্গে, কি কি বিষয়ে সতর্ক থাকবেন এসময়?
ঝড়বৃষ্টির সময় বাইরে বেরনো থেকে বিরত থাকুন। বাইরে থাকলে কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নিন।

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আগামী কয়েকদিনে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাষ জারি করেছে আবহাওয়া দপ্তর। 28 মে থেকেই দুর্যোগের আশঙ্কা ঘনাচ্ছে বঙ্গের আকাশে। সমুদ্রের ওপর ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ।

নিম্নচাপের আশঙ্কায় উত্তরবঙ্গ সহ দক্ষিনবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। ঝড়বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। গতকাল মঙ্গলবারই নিম্নচাপটি তৈরি হয়েছিল। এখন সে শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর দিকে স্থলভাগের দিকে সরে আসছে। আজ বুধবার থেকেই উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার ২৯ মে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ফলে জলমগ্ন হতে পারে বিস্তীর্ণ এলাকা। শহর কলকাতায়ও অতিবৃষ্টিতে জল জমার আশঙ্কা রয়েছে। বাড়তে পারে নদীর জলস্তর। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা আছে। আগামী শনিবার ৩১ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

শুক্রবার ৩০ মে, দক্ষিন ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, দুই বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়ও শুক্রবার ভারী বৃষ্টিপাত হবে। দুই ২৪ পরগণা ও দুই মেদিনীপুরে এর সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে বৃহস্পতিবার ২৯ মে এবং ৩০ মে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কোন কোন অংশে অতি প্রবল (২০ সেন্টিমিটারের বেশি) বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টির প্রভাবে পার্বত্য অঞ্চলে ধস নামার সম্ভাবনা আছে।

আবহাওয়ার এমন দুর্যোগের সময় বেশ কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বৃষ্টির সময় অবশ্যই ছাতা ব্যবহার করুন। জমা জল থেকে দুরে থাকুন। জমা জলে বিপদের ঝুঁকি থাকে। ঝড়বৃষ্টিতে বৈদ্যুতিক তাঁর ছিঁড়ে পড়তে পারে। সেদিকে খেয়াল রেখে তবেই খুব প্রয়োজন পড়লে বাইরে যাওয়া আসা করুন।

ঝড়বৃষ্টির সময় বাইরে বেরনো থেকে বিরত থাকুন। বাইরে থাকলে কোনো নিরাপদ জায়গায় আশ্রয় নিন। কোন বড় গাছ বা খোলা জায়গায় বজ্রবৃষ্টির সময় দাঁড়াবেন না। ব্জ্রপাতের সময় ধাতব কোনো বস্তু, গাছপালা বা বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকুন। এসময় বাড়িতে থাকলে ল্যাপটপ, মোবাইল, টিভি, ফ্রিজ প্রভৃতি ইলেকট্রনিক জিনিস বিদ্যুৎ-বিচ্ছিন্ন রাখুন এবং দুরে থাকুন। বিপদের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।
আরও পড়ুন
‘ধুরন্ধর’-এর চিত্রনাট্য পড়ে একসময় ইয়ামি গৌতম বলেছিলেন, “ইশ! আমি যদি ছেলে হতাম!” তাঁর আক্ষেপে পরিষ্কার যে, তিনি ‘ধুরন্ধর’ ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন।
সম্প্রতি নেটফ্লিক্স তাদের আগামী কয়েকটি প্রজেক্ট ঘোষণার জন্য একটি অনুষ্ঠান আয়োজন করেছিল। সেখানেই ঘোষণা করা হয় রিয়ার নতুন ওয়েব সিরিজের কথা।
১ মিনিট ১৩ সেকেন্ডের টিজারে রণবীর সিংয়ের ‘হামজা’ অবতার যখন রীতিমত তাণ্ডব চালাচ্ছে, তখন তার পটভূমিতে ব্যবহার করা গানটি অসংখ্য কৌতূহলের জন্ম দিয়েছে।
অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ছবিতে দেখানো হয়েছে অনিদ্রায় ভোগা একজন প্রাক্তন পুলিশ অফিসারের খুনি হয়ে ওঠার কাহিনী। যাঁকে সবাই মৃত বলে ধরে নিয়েছিল কিন্তু…
নেটিজেনদের দাবি, ‘ধুরন্ধর ২’ হল শুধুই প্রতিশোধ নেওয়ার কাহিনী। ছবির শিরোনাম দেখে বোঝাই যায়, ‘হামজা’র রিভেঞ্জ-ই এই কিস্তির প্রধান বিষয়। ‘ধুরন্ধর’-এর গুপ্তচরবৃত্তি এই অধ্যায়ে এসে পরিণতি পেয়েছে প্রতিশোধস্পৃহায়।
‘ধুরন্ধর ২’-এর প্রথম ঝলকে যেন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো। অ্যাকশন, সাসপেন্স, থ্রিলার আর দূর্ধর্ষ সিনেম্যাটিক সিকোয়েন্সে ভরিয়ে দিল দর্শকদের প্রত্যাশা।
‘কেনেডি’ ওয়ার্ল্ড প্রিমিয়ার করেছিল অনেক আগেই, ২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবের ‘মিডনাইট স্ক্রিনিংস’ বিভাগে। এরপর বিশ্বজুড়ে ঘুরে বেড়িয়েছে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে।
সোনা গিয়েছিল আগামী ১৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’। তার আগে ছবির নির্মাতারা আজ ছবির আসন্ন সিক্যুয়েল নিয়ে একটি রহস্যময় ঘোষনা করেছেন।
গ্র্যামির মঞ্চে দলাই লামার এই আন্তর্জাতিক স্বীকৃতি তাৎপর্যপূর্ণ এবং শান্তিপূর্ণ ভবিষ্যত গড়ে তোলার পথে মানবজাতির কাছে আলোকবর্তিতা রূপে কাজ করবে।
আলিয়া ভাটের সোশ্যাল অ্যাকাউন্ট খুললে এখন আর তাঁর কন্যা রাহার ছবি চোখে পড়ে না। সব ছবি মুছে দিয়েছেন তিনি। রাহাকে তিনি সমাজমাধ্যম এবং পাপারাজ্জিদের থেকে দূরে সরিয়ে রাখতে চান।

