Author: সিবুলেটিন ডেস্ক

Strawberry Moon 2025: আজ, ১১ জুন বুধবার, জুন মাসের পূর্ণিমা। রাতের আকাশে দেখা যাবে পূর্ণিমার পূর্ণাঙ্গ চাঁদ। তবে, আজকের এই পূর্ণচাঁদ মহাজাগতিক ঘটনার দিক থেকে বিরল। বসন্ত ঋতুর শেষ পূর্ণিমার চাঁদ হিসাবে পরিচিত এই চাঁদের পোশাকি নাম হল ‘স্ট্রবেরি মুন’। এই চাঁদ শেষবার দেখা গিয়েছিল ২০০৬ সালের জুন মাসে এবং পুনরায় দেখা যাবে ২০৪৩ সালের জুন মাসে। Strawberry Moon 2025: কেন এত নিচু চাঁদ? এই পূর্ণিমার চাঁদ গত কুড়ি বছরের মধ্যে সর্বাপেক্ষা নিচু পূর্ণচাঁদ। ‘গ্রেট লুনার স্ট্যান্ডস্টিল’ নামক একটি মহাজাগতিক ঘটনার অংশ হিসাবেও এই বছরের ‘স্ট্রবেরি মুন’ বিশেষ গুরুত্বপূর্ণ। প্রতি ১৮.৬ বছর ছাড়া ছাড়া এই বিরল ঘটনা ঘটে। এইসময় চাঁদ…

Read More

West Bengal Weather Update: ভ্যাপসা গরমে দিন কাটাচ্ছে দক্ষিণবঙ্গের মানুষ। সকাল থেকে রোদের দাপটে বাইরে বেরোনো অসহ্য হয়ে উঠছিল। স্বস্তি মিলছিল না রাতেও। জুনের আজ ১১ তারিখ হয়ে গেলেও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। এর মাঝেই ঝড়বৃষ্টি নিয়ে আশার খবর শোনালো হাওয়া অফিস। আজ, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে শুরু করে টানা কয়েকদিন বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের প্রায় অধিকাংশ জেলা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে পারে বাতাসের গতি। আগামী কয়েকদিনে কলকাতা এবং গোটা দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট নিয়ে রইল বিস্তারিত খবর। West Bengal Weather Update: আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্টে জানানো হয়েছে, আজ বুধবার, হাওড়া, হুগলি, উত্তর…

Read More

Online Train Ticket Booking: অনলাইন ট্রেন টিকিট বুকিংয়ের সীমায় বড়সড় ছাড় দিল ভারতীয় রেল। এখন ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-এর ওয়েবসাইট কিংবা অ্যাপের মাধ্যমে মাসে সর্বোচ্চ ২৪ টি টিকিট বুক করা যাবে। এর আগে এক মাসে ১২টির বেশি টিকিট বুক করা যেত না। এই নতুন নিয়মে সবচেয়ে বেশি লাভবান হবেন আধার-লিঙ্কড ব্যবহারকারীরা। যেসব IRCTC অ্যাকাউন্ট এখনও পর্যন্ত আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়নি, সেসব অ্যাকাউন্টেও সুবিধা বাড়ছে। এইসব অ্যাকাউন্টের ক্ষেত্রে আগে যেখানে সর্বোচ্চ ৬টি টিকিট বুক করা যেত, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১২, অর্থাৎ দ্বিগুণ। আধার লিংকড অ্যাকাউন্টের জন্য সীমা ১২ থেকে বেড়ে সরাসরি হয়েছে ২৪। নতুন এই…

Read More

রাকেশ শর্মার পর এবার আর এক ভারতীয় শুভাংশু শুক্লা। দেখতে দেখতে ৪০ টা বছর পেরিয়ে গেছে। ১৯৮৪ সালের ৩ এপ্রিল সোভিয়েত ইন্টারকসমস প্রোগ্রামের অংশ হিসাবে সয়ূজ টি-১১ মহাকাশযান করে অন্তরীক্ষে পা রেখেছিলেন রাকেশ শর্মা। সেই ঐতিহাসিক যাত্রার ৪০ বছর পর আবার এক ভারতীয় পা রাখতে চলেছেন মহাকাশের অতল গর্ভে। আজ মঙ্গলবারই ইলন মাস্কের স্পেস-এক্স সংস্থার ‘ড্রাগন’ স্পেসক্রাফটে চড়ে আইএসএস (ISS) এর উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকার জন্য পিছিয়ে দিতে হল ‘অ্যাক্সিয়ম-৪’ মিশন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর তরফ থেকে ‘টুইট’ (বর্তমানে ‘এক্স)’ করে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার ১০ জুন, ভারতীয় সময় বিকেল সাড়ে ৫ টায় পাড়ি…

Read More

Weather Update: মে মাসের ২৪ তারিখ আগাম বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। তারপর থেকেই আর তেমন গতি পায়নি দক্ষিন পশ্চিম মৌসুমী বায়ু। ফলে দক্ষিণবঙ্গে নির্ধারিত সময়ের আগে বর্ষা ঢোকার সম্ভাবনা একরকম নেই বললেই চলে। তাপমাত্রা খুব বেশি না থাকলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশ বেশি। আর তার জেরেই ভ্যাপসা গরমে নাজেহাল হচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিনবঙ্গ। তবে চলতি সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, সোমবার এবং মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা মোটের উপর শুকনোই থাকবে। তবে রাতের দিকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। এই দুই দিন কলকাতা, হাওড়া, হুগলী, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ,…

Read More

Sundarban Tourism: চলতি বর্ষায় সুন্দরবনের জঙ্গল ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? মন টানছে ম্যানগ্রোভ আর সুন্দরবনের বৃষ্টিমাখা ঘন সবুজ প্রকৃতি? তাহলে আর দেরি না করে প্ল্যান এখনই বাতিল করুন। বন দপ্তরের তরফ থেকে পর্যটকদের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে সুন্দরবন টাইগার রিসার্ভ। ফলে এই বর্ষার মরশুমে জঙ্গলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে তা এখনই বাতিল করে দেওয়া ভালো। আগামী ১৫ জুন থেকে শুরু করে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। এই নিয়ে টানা তিন বছর সুন্দরবনে জারি করা হল এই নিষেধাজ্ঞা। তবে বন্যপ্রাণীদের সুরক্ষার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুধু সুন্দরবন নয়, এই ক’মাসের জন্য দেশের সমস্ত জঙ্গলেই পর্যটকদের…

Read More

Extrasolar Planet News: ছোট্ট একটি নক্ষত্রকে ঘিরে চক্কর কাটছে দৈত্যাকার একটি গ্রহ। মহাকর্ষজ বলের সমস্ত নিয়মকানুনকে অবজ্ঞা করে যেন অলৌকিক কায়দায় তৈরি হয়েছে গ্রহ নক্ষত্রের সম্পর্ক। পৃথিবী থেকে প্রায় ২৪০ আলোকবর্ষ দূরে খোঁজ মিলেছে এমনই একটি দৈত্যাকার গ্রহের যে নিজের আয়তনের তুলনায় অতি ছোট এক নক্ষত্রের কক্ষপথে অনবরত প্রদক্ষিণ করে চলেছে। যা বাস্তবে রীতিমত ‘অসম্ভব’। মহাজাগতিক অসঙ্গতির এমন দৃষ্টান্তমূলক ঘটনা জ্যোতির্বিজ্ঞানীদের কাছে সত্যিই বিরল। বিজ্ঞানীদের মতে, এত ক্ষুদ্র নক্ষত্রের কক্ষপথে সাধারণত এত বড় গ্রহ প্রদক্ষিণ করতে পারে না। কিন্তু এমনটাই তো হচ্ছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা চিলি, আমেরিকা ও ইউরোপের বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে এই বিস্ময়কর ঘটনা…

Read More

Train Ticket Booking: তৎকাল টিকিট বুকিংয়ে জালিয়াতি রুখতে এবার কড়া ব্যবস্থা নিচ্ছে রেল। হঠাৎ ট্রেন যাত্রার প্রয়োজন হলে বা শেষ মুহূর্তে টিকিট পেতে তৎকালই ভরসা। কিন্তু এই তৎকাল টিকিট বুকিং নিয়েই সাধারণ মানুষের ভুরি ভুরি অভিযোগ। আপৎকালীন ট্রেন ভ্রমণের জন্য তৎকাল ব্যবস্থা থাকলেও তা সাধারণের নাগালের বাইরে। হাজার চেষ্টা করেও টিকিট পাওয়া যায় না। কালোবাজারিদের চক্রে বুকিং শুরু হওয়ার এক মিনিটের মধ্যেই ওয়েটিং লিস্টে চলে যায় সাধারণ যাত্রীর টিকিট। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, তৎকাল টিকিট বুকিংয়ের জন্য খুব শীঘ্রই আধার ই-অথেনটিকেশন বাধ্যতামূলক করা হবে। আধারের মাধ্যমে পরিচয় যাচাই করে টিকিট কাটার ব্যবস্থা থাকলে ভুয়ো…

Read More

Census of India: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফের শুরু হচ্ছে জনগণনা। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২০২৭ সালের ১ মার্চ থেকে দেশের অধিকাংশ রাজ্যে পুরোদমে শুরু হবে আদমশুমারি। তবে বছরের ওই সময় হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের মত রাজ্যে তুষারপাত হওয়ার জন্য জনগণনার কাজ শুরু হবে ২০২৬ সালের অক্টোবর মাসে। অর্থাৎ ১৬ মাসের মধ্যে আবার মাঠে নামছেন লক্ষ লক্ষ শুমারি কর্মী। সঙ্গে ফিরছে নানা প্রশ্ন, হিসেব আর সরকারি খতিয়ান তৈরির কাজ। Census of India: ২০১১-র পর ২০২৭ ভারতে প্রতি ১০ বছর অন্তর জনগণনা হয়। কিন্তু ২০১১ সালের পর থেকে তা আর হয়ে ওঠেনি। ২০২১ সালে কোভিড অতিমারির কারণে…

Read More

Rain Forecast: বৃষ্টির সাথেই স্বস্তি এল দক্ষিণবঙ্গে। প্যাচপ্যাচে গরম থেকে অবশেষে মিলল রেহাই। মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির জেরে অনেকটা কমল তাপমাত্রা। তবে আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী এখনো বর্ষা ঢোকেনি দক্ষিনবঙ্গে। তাই এই বৃষ্টিকে পূর্ণমাত্রায় বর্ষার বৃষ্টি বলা যাবে না। তবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জন্য অনুকুল পরিস্থিতি তৈরি হচ্ছে গাঙ্গেয় বঙ্গে। আবহাওয়া দফতরের স্পেশাল বুলেটিন অনুযায়ী, গতকাল মঙ্গলবার পূর্ব বিহারের ওপর যে একটা ঘূর্ণাবর্ত ছিল, সেটি এখন বর্তমানে উত্তর বাংলাদেশ এবং তার সংলগ্ন এলাকার ভূপৃষ্ঠ থেকে ৯০০ মিটার উপরে অবস্থান করছে। এর ফলে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় আগামিকাল ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। Rain Forecast: দক্ষিনবঙ্গ আগামিকাল বৃহস্পতিবার, সমগ্র…

Read More