- হাতে কাজ নেই, মানসিকভাবে বিদ্ধস্ত হয়ে পড়েছেন আদা শর্মা, নেপথ্যে কোন কারণ?
- ভারত সফরে শাকিরার কনসার্টের সংখ্যা বেড়ে তিন
- মীনা কুমারী, ‘পাকিজা’ ও কামাল আমরোহী
- আরও ভয়ঙ্কর রণবীরের হামজা, ‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে শুধুই প্রতিশোধের আগুন
- ‘টক্সিক’-এর ‘কাঁটা’ সরতেই ‘ধুরন্ধর ২’ নিয়ে বড়সড় ঘোষণা করলেন রণবীর সিং
- হোলির দিন মুক্তি পেতে পারে ‘ধুরন্ধর ২’-এর ট্রেলার? ছবির রানটাইম নিয়ে কি জানা গেল?
- শ্রীদেবীর মৃত্যুরহস্য, যা জানা যায়
- দেখুন বিজয়-রশ্মিকার বিয়ের ছবি, কোন মতে বিয়ে করলেন তাঁরা?
Author: সিবুলেটিন ডেস্ক
নৌকো টেনে সাগর পেরোনো মুখের কথা নয়। তাও আবার আটলান্টিক মহাসাগর। উত্তাল সাগরে প্রতি পদে পদে থাকে বিপদের হাতছানি। পৃথিবীর সেই দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এবার একা হাতে দাঁড় টেনে পার হয়ে তাক লাগিয়ে দিলেন ২১ বছর বয়সী ব্রিটিশ এক তরুণী। অসম্ভব দুঃসাহসী এই তরুণীর নাম জারা ল্যাচলান (Zara Lachlan)। পর্তুগালের লাগোস থেকে শুরু করে আটলান্টিক পেরিয়ে দক্ষিণ আমেরিকা উপকূলের ফ্রেঞ্চ গায়ানা পৌঁছালেন তিনি। সীমাহীন মনোবল আর সাহসের উপর ভর করে এই অল্প বয়সে অসম্ভবকে সম্ভব করলেন তিনি। মাত্র ২১ বছর বয়সে মহাসমুদ্রের বুকে দাঁড় টেনে তিনি পাড়ি দিলেন প্রায় ৭ হাজার ২৬ কিলোমিটার ( ৩৭৯৪ নটিক্যাল মাইল)। কঠিন এই সফরে…
কতটা ভয়াবহ পরিস্থিতি একবার ভেবে দেখুন। প্রায় ৮ কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে জুড়ে টানা ৪০ ঘণ্টার বেশি ট্র্যাফিক জ্যাম ( 40 hour traffic jam)। আর এই দীর্ঘ যানজটে আটকে প্রায় ৪ হাজারেরও বেশি গাড়ি। গত বৃহস্পতিবার সন্ধ্যে থেকে শুক্রবার অবধি রাস্তার মাঝেই আটকে থাকল অসংখ্য মানুষ। অসহ্য গরম আর ভয়াবহ এই পরিস্থিতি সহ্য করতে না পেরে অসুস্থ হলেন অনেকেই, আর প্রাণ হারালেন তিনজন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোর-দেওয়াস হাইওয়েতে। গত বৃহস্পতিবার সন্ধ্যে থেকে শুরু হয় যানজট। গাড়ির চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ে গোটা শহরের ট্র্যাফিক ব্যবস্থা। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আটকে পড়ে একের পর এক গাড়ি। অনেক চেষ্টা করেও বাগে আনা…
এরকম আজব ঘটনা শুনেছেন কখনো? লম্বা-চওড়া সদ্য পিচঢালা মসৃণ রাস্তা। খরচ ১০০ কোটি। খানাখন্দ-র বালাই নেই কোথাও। অথচ গোটা রাস্তার মাঝে এখানে সেখানে দাঁড়িয়ে আছে লম্বা লম্বা গাছ। ফলে রাস্তা দিয়ে যেতে গেলে আপনাকে এঁকে বেঁকে গাড়ি চালাতে হবে। একটু অসাবধান হলেই শিয়রে বিপদ। না কোনো ভিডিও গেম নয়। ঠিক এমনটাই ঘটেছে আমাদের পড়শি রাজ্য বিহারে। বিহারের পাটনা থেকে গয়া যাওয়ার পথে পড়ে জেহানাবাদ। আর এই জেহানাবাদেই সম্প্রতি হয়েছে মেন রোড সম্প্রসারণের কাজ। প্রায় সাড়ে ৭ কিলোমিটার জুড়ে নতুন পিচঢালা রাস্তা তৈরি করার সময় কাটা হয়নি একটাও গাছ। ফলে গাছগুলি যেমন ছিল তেমন দাঁড়িয়ে আছে রাস্তার মাঝেই। খবর অনুযায়ী, এই…
চাঁদের কত নাম! ফুলচাঁদ, তুষার চাঁদ, নেকড়ে চাঁদ, গোলাপি চাঁদ, স্ট্রবেরি চাঁদ- আরো কত কি। মাস ভেদে বদলে যায় চাঁদের নাম। ঠিক তেমনি, জুলাই মাসের পূর্ণিমার চাঁদের নাম হলো হরিণ চাঁদ বা বাক মুন (Buck Moon)। প্রতিবছর জুলাই মাসেই দেখা যায় এই চাঁদ। বাক মুন এর বাংলা অর্থ করলে দাঁড়ায় হরিণচাঁদ। কিন্তু কেন এই নাম? তার মানে কি জুলাই মাসের পূর্ণিমায় চাঁদ হরিণের মত দেখায় বা চাঁদের মধ্যে কি হরিণের প্রতিকৃতি ফুটে ওঠে? একদমই নয়। এই নামের পিছনে লুকিয়ে আছে এক লোকবিশ্বাস। আসলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, ঋতুচক্র ও লোকজ সংস্কৃতিতে পূর্ণিমার চাঁদকে আলাদা আলাদা নামে ডাকা হয়। বাক মুন বা…
অতি জনপ্রিয় একটি বিদেশি খাবার তৈরি করে ভারতেরই দুই রেস্তোরাঁ বিশ্ব সেরাদের তালিকায় জায়গা করে নিল। এমনিতে সুস্বাদু ভারতীয় খাবারের দেশে তো বটেই, বিদেশেও যথেষ্ট সুনাম রয়েছে। তবে, এবার বিদেশি খাবার তৈরিতে হাতের জাদু দেখালো ভারতের এই দুই রেস্তোরাঁ। অসংখ্য ভারতীয় রেস্তোরাঁ বিদেশের মাটিতে রমরমিয়ে ব্যবসা করছে। এর পিছনে রয়েছে ভারতীয়দের রন্ধনশিল্পে পটুতা। যেকোন খাবার, সে দেশি হোক বা বিদেশি, রান্নার কারুকার্যে একধাপ এগিয়ে থাকে তারা। তবে এক্ষেত্রে ইতালির একটি বিশ্বখ্যাত খাবার ভারতীয় এই দুই রেস্তোরাঁ এতটাই ভালো বানিয়েছে যে, বিশ্বের তাবড় তাবড় রেস্তোরাঁদের তালিকায় ঢুকে পড়েছে তারা। ইতালির একটি বিশ্ববিখ্যাত পদ হলো পিৎজা। সারা বিশ্ব জুড়ে সুস্বাদু এই খাবারের…
প্লাস্টিক থেকে প্যারাসিটামল! যুগান্তকারী আবিষ্কারে প্লাস্টিক মুক্ত পৃথিবীর স্বপ্ন দেখালেন বিজ্ঞানীরা
প্লাস্টিক ব্যবহার নিয়ে সরব গোটা বিশ্ব। এখন সেই প্লাস্টিক থেকে প্যারাসিটামল তৈরি করে সাড়া ফেলে দিলেন স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের কেমিস্টরা। ই-কোলাই নামক এক ব্যকটিরিয়ার সাহায্যে এই যুগান্তকারী আবিষ্কার সম্ভব হয়েছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। জ্বর এবং ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল খুবই পরিচিত একটি ওষুধ। এটি মূলত অ্যাসিটোমিনোফেন নামক একধরনের বিশেষ রাসায়নিক যৌগ, যা শরীরে ব্যথা কমানোর (অ্যানালজেসিক) সঙ্গে শরীরের তাপমাত্রা কমাতেও (অ্যান্টিপাইরেটিক) সাহায্য করে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণাগারে ই কোলাই ব্যাকটেরিয়া ব্যবহার করে প্লাস্টিক বর্জ্যকে জৈবিক উপাদানে পরিবর্তন করেছেন। কিভাবে? গবেষকরা জানাচ্ছেন তাঁরা প্লাস্টিক থেকে প্যারাসিটামল তৈরির পরীক্ষায় পলিথিলিন টেরেফথালেট (PET) নামের এক বিশেষ যৌগ ব্যবহার করে সাফল্য পেয়েছেন। পলিথিলিন টেরেফথালেট…
International Space Station: যাত্রা শুরু হয়েছিল ২৫ জুন, বুধবার বেলা ১২ টা ১ মিনিটে। তারপর মাত্র ৪০০ কিলোমিটার পাড়ি দিতে সময় লেগে গেল ২৮ ঘন্টা। জটিল কক্ষপথের যান্ত্রিকতায় পাক খেতে খেতে শুভাংশুরা যখন অবশেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ‘ডকিং’ প্রক্রিয়া সম্পন্ন করলেন তখন ঘড়িতে বাজে ভারতীয় সময় বিকেল চারটে। বৃহস্পতিবার ,২৬ জুন। টানটান উত্তেজনার এই ২৮ ঘণ্টা স্মরণীয় হয়ে থাকবে ভারতীয় মহাকাশ যাত্রার ইতিহাসে। বুধবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে শুভাংশু সহ ৪ মহাকাশযাত্রীকে সঙ্গে নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল অ্যাক্সিয়ম-৪ । ফ্যালকন ৯ রকেটের উৎক্ষেপণ ছিল দেখার মত। কোটি কোটি ভারতবাসীর চোখ আর আবেগ আটকে ছিল আকাশের দিকে। কেমন কাটবে শুভাংশুদের…
Axiom 4 Mission: আবহাওয়া এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে সাত-সাতবার পিছিয়ে গিয়েছিল যাত্রা। অবশেষে শুভাংশু শুক্লা সহ চার নভশ্চরকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশ্যে পাড়ি দিল স্পেসএক্সের ড্রাগন। আজ ২৫ জুন, ভারতীয় সময় ঠিক বেলা ১২ বেজে ১ মিনিটে, ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার লঞ্চ কমপ্লেক্স ৩৯এ থেকে ফ্যালকন ৯ রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে যাত্রা শুরু হল তাঁদের। উল্লেখ্য, ঠিক এখন থেকেই ১৯৬৯ সালে নীল আর্মস্ট্রং অ্যাপেলো-১১ মহাকাশযানে চড়ে চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আর আজ, ইতিহাসে প্রথম ভারতীয় হিসাবে আইএসএস-এ পা রাখতে চলেছেন শুভাংশু শুক্লা। মহাকাশ যাত্রার ইতিহাসে ভারতের আজ একটি গর্বের দিন। ৪১ বছর পর আবার কোনো ভারতীয় মহাকাশে…
দু’দিন পরেই ২৭ জুন রথযাত্রা। তার আগে পুরীর জগন্নাথ মন্দির সাক্ষী থাকল অপ্রত্যাশিত একটি ঘটনার। জানা যাচ্ছে, মন্দিরের গারদাঘরা কক্ষ থেকে ‘চুরি’ হয়ে গেছে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার ঔষধি মোদক। আর এই অভিযোগ করেছেন জগন্নাথ মন্দিরের একজন বরিষ্ঠ সেবায়ত। তাঁর কথায় অন্তত ৭০ টি ভেষজ ঔষধের মোদক হঠাৎ করে থেকে উধাও হয়ে গেছে বিশেষ ওই কক্ষ থেকে। এরকম ঘটনা পুরীর জগন্নাথ মন্দিরের ইতিহাসে বিরল বলে দাবি করছেন অনেকেই। গত ১১ জুন ছিল শ্রীজগন্নাথদেবের স্নানযাত্রা। ধর্মীয় বিশ্বাস অনুসারে স্নানযাত্রার পর শ্রীজগন্নাথ, বলরাম ও সুভদ্রা অসুস্থ হয়ে পড়েন। এবং রথযাত্রার আগের দিন অবধি তারা থাকেন লোকচক্ষুর আড়ালে। মাঝের এই কদিন রাজবৈদ্যর…
গত রবিবার ভোরে মার্কিন সেনাবাহিনীর বি২ স্পিরিট বোমারু বিমান ইরানের তিন তিনটি পরমাণু কেন্দ্রের উপর হামলা করে। ‘ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর’ বা ‘বাঙ্কার বাস্টার’ ব্যবহার করে ‘ধ্বংস’ করে দেওয়া হয় ফোরডো সহ ইরানের আরো দুটি পরমাণু ঘাঁটি। এই ঘটনার পরেই ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’ এই খবর প্রকাশ করেছে। ইরান যদি সত্যিই ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে, তাহলে তার প্রভাব কাঁপিয়ে ছাড়বে বিশ্ব অর্থনীতিকে। কারণ, বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ হয় এই প্রণালীর মধ্যে দিয়েই। ফলে বিশ্বজুড়ে হু হু করে বাড়তে পারে তেল ও প্রাকৃতিক…

