Tuesday, February 10

বিনোদন

আমিরের ছবিতে কণ্ঠ দিচ্ছেন অরিজিৎ সিং?

কদিন আগেই প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন অরিজিৎ সিং। সেই খবর প্রকাশ পাওয়ার সাথে সাথেই তোলপাড় হয়ে উঠেছিল বলিউডের বিনোদন দুনিয়া। তার ঠিক পরপরই অরিজিতের বাড়িতে আমির খানের…
আমিরের ছবিতে কণ্ঠ দিচ্ছেন অরিজিৎ সিং?
আমির খান ও অরিজিৎ সিং। ছবি- ইনস্টাগ্রাম।

প্লেব্যাক করতে ‘ফিরছেন’ অরিজিৎ সিং?

ত সপ্তাহে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিংয়ের বাড়িতে হঠাৎ দেখা গিয়েছিল আমির খানকে। সেই সাক্ষাতের বিভিন্ন মুহূর্তের ছবি কারোর আর অজানা নয়। অরিজিতের বাড়িতে কাটানো মুহূর্তগুলো যে ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর মন ছুঁয়ে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না। সুদূর মুম্বাই থেকে অরিজিতের ছোট্ট শহরে আমির খানের উড়ে আসার রহস্য আসলে কি সেই নিয়ে জোর চর্চাও শুরু হয়েছিল। অনেকেই ভেবেছিলেন, অরিজিতকে ‘ফিরিয়ে’ আনতেই আমিরের এই ঝটিকা সফর। তবে এবার সেই জল্পনার ইতি ঘটল। জানা গেল দুই মহারথীর সাক্ষাতের আসল কারণ।

সাই পল্লবী ও আমির খানের ছেলে জুনায়েদে খান অভিনীত ছবি ‘এক দিন’ মুক্তি পাচ্ছে আগামী ১ মে, ২০২৬। তার আগে সামনে এসেছে ছবির প্রথম ঝলক। সেখানে নায়ক-নায়িকার মিষ্টি প্রেম আর অনস্ক্রিন রোম্যান্স দর্শকের মন জয় করেছে। পরিচালক সুনীল পাণ্ডের এই ছবি প্রযোজনা করছেন আমির খান, মনসুর খান এবং অপর্ণা পুরোহিত। তবে ছবিতে এই মুহূর্তে সবচেয়ে বড় চমক হল অরিজিৎ সিং নিজেই। কারণ, এই ছবিতেই কণ্ঠ দিচ্ছেন অরিজিৎ সিং।

সোমবার আমির খানের প্রযোজনা সংস্থা সমাজমাধ্যমে একটি আবেগঘন পোস্ট শেয়ার করে সেই খবর ঘোষণা করেছেন। সঙ্গে অরিজিতের বাড়িতে কাটানো অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। পোস্ট করা ছবিতে দেখা গেছে, আমির খান তাঁর মোবাইলে অরিজিৎ সিংকে কিছু দেখাচ্ছেন। গায়কের আতিথেয়তার উষ্ণ অভ্যর্থনা জানিয়ে পোস্টটিতে তাঁরা লিখেছেন, “আমাদের ছবি ‘এক দিন’-এ তোমার কণ্ঠ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। চারদিন আপনার, আপনার পরিবার এবং আপনার টিমের সঙ্গে কাটানো সময়গুলি সত্যিই মায়াবী ছিল।” বলা বাহুল্য, আমির সম্প্রতি যখন জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে ছিলেন, তাঁদের সম্পর্ক কতটা গভীর তার প্রমাণ পেয়েছে সবাই। গায়কের বাড়ির ছাদে ঘুড়িও ওড়াতে দেখা গেছে আমিরকে। অরিজিতের বাড়িতে আসার সময় আমিরও গায়কের জন্য নিয়ে এসেছিলেন তাঁর প্রিয় পান।

কদিন আগেই প্লেব্যাক থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন অরিজিৎ সিং। সেই খবর প্রকাশ পাওয়ার সাথে সাথেই তোলপাড় হয়ে উঠেছিল বলিউডের বিনোদন দুনিয়া। তার ঠিক পরপরই অরিজিতের বাড়িতে আমির খানের পদার্পণ ঘিরে জোর জল্পনা-কল্পনা শুরু হয়ে যায়। অনুরাগীরা অপেক্ষায় ছিলেন, কখন আসল ঘটনা সামনে আসে। তবে এখন সবটাই পরিষ্কার। জানা গেল, ‘এক দিন’ ছবিতে কন্ঠ দেওয়ার জন্যই মুর্শিদাবাদে অরিজিতের বাড়িতে হাজির হয়েছিলেন আমির।

আমিরের সঙ্গে অরিজিতের সৃজনশীল সম্পর্ক দীর্ঘদিনের। আমিরের একাধিক ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘দঙ্গল’ ছবির ‘ন্যেয়না’ গানটি গেয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন অরিজিৎ। এছাড়া ২০২২ সালের ‘লাল সিং চাড্ডা’ ছবিতেও অরিজিতের গান ছবির কাহিনীকে আরও আবেগঘন করে তুলেছিল। এমনকি, কিরন রাওয়ের ‘লাপাতা লেডিজ’ ছবিতে ‘ও সজনি রে’ গানটি দর্শকমহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। অনুরাগীদের অনুমান, দীর্ঘদিনের সেই সম্পর্কের খাতিরেই ‘এক দিন’ ছবিতে হয়তো কন্ঠ দিতে সায় দিয়েছে অরিজিৎ সিংয়ের মন।

তথ্যসূত্র- সংবাদমাধ্যম

আরও পড়ুন – পিছিয়ে যাচ্ছে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর মুক্তির তারিখ?

আরও পড়ুন – মুক্তির আগেই ২৪৫ কোটি টাকা আয় করে ফেলেছে ‘ধুরন্ধর ২’, জানুন কিভাবে

ফলো করুণ-