Saturday, April 18

বিনোদন

Ghurni Serial Star Jalsha: টেলিভিশনের পর্দায় নতুন কোন চমক আনতে চলেছে ‘ঘূর্ণি’?

এটা শুধু একটা নতুন সিরিয়াল নয়, এটা এমন এক গল্প, যেখানে জীবনের হঠাৎ মোড় বদলে যাওয়ার অনুভূতি আপনাকে নাড়িয়ে দেবে ভেতর থেকে।
Ghurni Serial Star Jalsha: টেলিভিশনের পর্দায় নতুন কোন চমক আনতে চলেছে 'ঘূর্ণি'?
কোন চমক আনতে চলেছে 'ঘূর্ণি'? চরিত্রে কোন চমক? ছবি- সংগৃহীত।

Ghurni Serial

টেলিভিশনের দুনিয়ায় প্রতিদিনই প্রায় নতুন গল্প আসে। কিন্তু সব গল্প মনে দাগ কাটে না। কিছু গল্প থাকে, যেগুলো প্রথম ঝলকেই বুঝিয়ে দেয়—এটা আলাদা, এটা অন্যরকম। ঠিক তেমনই এক নতুন ঝড় নিয়ে আসছে ঘূর্ণি (Ghurni Serial Star Jalsha)।

টেন্ট সিনেমার প্রযোজনায় তৈরি এই সিরিয়াল খুব শীঘ্রই দেখা যাবে স্টার জলসা-র পর্দায়। তবে এটা শুধু একটা নতুন সিরিয়াল নয়, এটা এমন এক গল্প, যেখানে জীবনের হঠাৎ মোড় বদলে যাওয়ার অনুভূতি আপনাকে নাড়িয়ে দেবে ভেতর থেকে। “একটা ঘূর্ণি… আর তাতেই ভেঙে যাবে সব সমীকরণ! আজ যা সত্যি, কাল সেটা বদলে যেতে পারে, আজ যে কাছের, সে কাল দূরে চলে যেতে পারে।”

স্টার জলসার এই গল্পে রয়েছে অনিশ্চয়তা, সময়ের টানাপোড়েন। যেখানে প্রতিটা সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে আছে বড় একটা মূল্য। এই সিরিয়ালের সবচেয়ে বড় আকর্ষণ কুণাল শীল। স্টার জলসার অন্যতম হিট সিরিয়াল ‘গীতা এলএলবি’-এর পর আবারও তিনি ফিরছেন লিড রোলে। তবে এবার তাঁর চরিত্র আরও গভীর, আরও জটিল। তিনি শুধু একজন নায়ক নন। তিনি এমন একজন মানুষ, যার জীবন এক মুহূর্তে বদলে যায়। যে নিজের ভিতরের লড়াই আর বাইরের বাস্তবতার মাঝে আটকে পড়ে। তার প্রতিটা সিদ্ধান্তই হয়ে ওঠে একটা নতুন মোড়।

স্টার জলসা-র এই গল্পে প্রথমবারের মতো তাঁর বিপরীতে দেখা যাবে নবাগতা সপ্তাশ্রী নন্দা-কে। তার কাছে এটাই ছোটপর্দায় প্রথম সিরিয়াল, প্রথম বড় সুযোগ। বিনোদন জগতের সঙ্গে সপ্তাশ্রীর এতদিন কোনো পরিচয় ছিল না। নাচকে সঙ্গে করেই এগিয়েছেন তিনি। সঙ্গে করতেন মডেলিং। তারপর আসে সিরিয়ালে কাজের সুযোগ। প্রথম সুযোগেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করার চ্যালেঞ্জ তাঁর সামনে।

 

কিন্তু সিরিয়ালের প্রথম ঝলকেই তিনি প্রমাণ করেছেন—তিনি শুধু নতুন নন, তিনি সম্ভাবনাময়। তাঁর চরিত্রে সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িয়ে আছে কোমলতা, এবং দৃঢ়তা। গল্পে ঘূর্ণি একটা মেয়ের নাম , যে নিজের ক্ষমতা দিয়ে ভারতীয় দলে জায়গা তো করে নেয় কিন্তু পরিস্থিতির চাপে বদলে যেতে বাধ্য হয় সে। আর সেই বদলটাই হয়তো মোড় ঘুরিয়ে দেবে পুরো গল্পের।

ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এই সিরিয়ালের প্রথম প্রোমো। আর সেই প্রোমোতেই লুকিয়ে আছে গল্পের ইঙ্গিত—নাটকীয়তা, আবেগ আর অজানা রহস্যের এক অদ্ভুত মিশেল।

প্রোমোতে দেখা যাচ্ছে বড় স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ চলছে। ভারতকে জিততে হলে শেষ বলে ৫ রান চাই। ব্যাট ঘুর্নির হাতে। বোলারের হাত থেকে তীব্র বেগে ছুটে আসে ম্যাচের শেষ বল। আর নাটকীয় ভঙ্গিমায় শেষ বলে ৬ মেরে দেশকে জিতিয়ে দেয় ঘূর্ণি। ঘূর্ণি হয়ে ওঠে দেশের গর্ব।

কিন্তু মুহূর্তে ঘুরে যায় গল্পের মোড়। প্রতিবাদ আছড়ে পড়ে রাস্তায়। ঘূর্ণির পোস্টারে কালি মাখানো শুরু হয়। জ্বালিয়ে, ছিঁড়ে দেওয়া হয় তাঁর ছবি দেওয়া পোস্টার। তাঁর বাড়ির সামনেও স্লোগান চলে। ইট, পাথর ছুটে আসে জানালার কাঁচ ভেঙে। আর এর মাঝেই ভারতীয় আন্তর্জাতিক দল থেকে বাদ যায় ঘূর্ণি। তাঁর বিরুদ্ধে ওঠে বিশৃঙ্খলার অভিযোগ। টানটান এই প্রোমো দেখার পর দর্শকদের এখন একটাই প্রশ্ন -“এরপর কী?”

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

ঘূর্ণি বিবাহিত। তাঁর বাড়িতেও এরপর শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। যদিও তাঁর ‘স্বামী’ তাঁকে সমর্থন করে। ‘ঘূর্ণি’-তে ভালোবাসা আছে, কিন্তু সেটা বাস্তবতার থেকে একটু হলেও আলাদা। মূলত ভালোবাসা টিকিয়ে রাখতে তাঁদের লড়তে হবে নিজেদের সাথে এবং সমাজের সাথে। যা এই গল্পকে করে আরও বাস্তব করে তুলেছে।

এখানে চরিত্রের সঙ্গে বাঁচার আবেদন আছে। ক্লাইম্যাক্স হিসেবে যখন হঠাৎ করে সবকিছু ভেঙে পড়ে, তখন মানুষ কীভাবে নিজেকে সামলায়, এই সিরিয়াল সেই সত্যিটাকেই তুলে ধরবে। তবে দর্শকের প্রশ্ন এখন একটাই- ঘূর্ণি কি সত্যিই দর্শকদের মন জয় করতে পারবে? এই নতুন জুটি, এই নতুন গল্প—সবকিছু মিলিয়ে কি তৈরি করবে একটি বড় হিট?

 

আরও পড়ুন – আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ, ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিন, বছরের প্রথম দিনটি নিয়ে ইতিহাস কি বলছে?

ফলো করুণ-