Rakesh Bedi Sparks Fresh Controversy
কয়েকদিন আগে সারা অর্জুনের উন্মুক্ত কাঁধে ‘চুম্বন’ করার জন্য বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা রাকেশ বেদি। জলঘোলা হচ্ছে দেখে তিনি এরপর সারাকে নিজের কন্যাতুল্য বলে দাবি করেন বলে শোনা গেছে। তবে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার নতুন করে আলোচনায় চলে এলেন তিনি। মুম্বইতে সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাকেশ। সেখানে উপস্থিত ছিলেন অনন্যা পাণ্ডে এবং কিয়ারা আদবানি। অনুষ্ঠানে অনন্যাকে দেখতে পেয়ে সেদিকে এগিয়ে যান তিনি। অনন্যা এবং কিয়ারা বসেই ছিলেন। এরপর রাকেশকে তাঁদের সঙ্গে কথা বলতে দেখা যায়। ওই সময় রাকেশকে দেখা যায় স্নেহের বশে অনন্যার থুতনি ধরে ‘আদর’ করতে। কখনো কখনো তিনি নাকি ঝুঁকে পড়েও কথা বলছিলেন। সারা পর্বের পর অনন্যার সঙ্গে রাকেশের এই ‘আচরণ’ তারপর থেকেই আলোচনার কেন্দ্রে চলে আসে সমাজমাধ্যমে। যদিও অনন্যা এবং রাকেশ হালকা মেজাজেই কথা বলছিলেন বলে দাবি অনেকের। কেউ কেউ বলছেন, অনন্যা হয়তো বিষয়টা গুরুত্বই দেননি। এটা হয়তো নিছকই একটি খোশমেজাজে আলোচনা হতে পারে। তবে ঠিক কী আলোচনা হচ্ছিল তা স্পষ্ট নয়। বলা বাহুল্য, একসময় টেলিভিশন এবং বড়পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন রাকেশ বেদি। সম্প্রতি আদিত্য ধরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর সূত্রে পুনরায় শিরোনামে পোড়খাওয়া এই অভিনেতা। ছবিতে তাঁর অভিনয়ও দর্শককুলে ভুয়সী প্রশংসা পেয়েছে।
আরও পড়ুন – লাইভ শো-তে গান গাইতে শ্রেয়া ঘোষাল কত কোটি নেন?
আরও পড়ুন – Avatar: Fire and Ash OTT Release: ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর ওটিটি মুক্তি ঘিরে উত্তেজনা তুঙ্গে


