Thursday, March 26

বিনোদন

Avatar: Fire and Ash OTT Release: ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এর ওটিটি মুক্তি ঘিরে উত্তেজনা তুঙ্গে

বলা বাহুল্য, ক্যামেরনের অবতার ফ্র্যাঞ্চাইজির ছবিগুলি আগাগোড়া উপভোগ করার জন্য বড়পর্দাই আদর্শ। তবে ঘরে বসে ডিজিটাল মাধ্যমে ‘প্যান্ডোরা’কে চাক্ষুষ করার মজাও কোনো অংশে কম নয় বলে মনে করছেন অনুরাগীরা।
Avatar: Fire and Ash OTT Release: 'অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ'-এর ওটিটি মুক্তি ঘিরে উত্তেজনা তুঙ্গে
কবে, কোথায় দেখবেন 'অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ'?

Avatar: Fire and Ash OTT Release

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে জেমস ক্যামেরনের ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গত ১৯ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার পর পেক্ষাগৃহে দুর্দান্ত সাফল্য পেয়েছে সাইফাই ঘরানার এই ছবি। বক্স অফিসে প্রায় ১.৫ বিলিয়ন ডলার আয় করে এই ফ্র্যাঞ্চাইজির ছবিগুলির মধ্যে তৃতীয় স্থান দখল করেছে ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। সম্প্রতি ৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এই ছবি ‘সেরা ভিস্যুয়াল এফেক্ট’-এর জন্য অস্কার জিতেছে।

বলা বাহুল্য, ক্যামেরনের অবতার ফ্র্যাঞ্চাইজির ছবিগুলি আগাগোড়া উপভোগ করার জন্য বড়পর্দাই আদর্শ। তবে ঘরে বসে ডিজিটাল মাধ্যমে ‘প্যান্ডোরা’কে চাক্ষুষ করার মজাও কোনো অংশে কম নয় বলে মনে করছেন অনুরাগীরা। যদিও সাফল্যের নিরিখে অবতার ফ্র্যাঞ্চাইজির এই পর্বটি আগের ছবিগুলোর তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে, তবুও ডিজিটাল প্ল্যাটফর্মে এই ছবির মুক্তি ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা ইতিমধ্যে তুঙ্গে।

 

View this post on Instagram

 

A post shared by Avatar (@avatar)

খবর অনুযায়ী, ক্যামেরনের ‘অবতার’ সিরিজের সর্বশেষ এই পর্বটি ডিজিটাল মাধ্যমে মুক্তি পাচ্ছে আগামী ৩১ মার্চ ২০২৬। সেই সময় থেকেই দর্শকরা অ্যামাজন প্রাইম ভিডিও এবং অ্যাপল টিভির মতো প্ল্যাটফর্মগুলোতে গিয়ে সিনেমাটি অন রেন্ট বা কিনে নিয়ে দেখার সুযোগ পাবেন। ফলে ওটিটি-তে প্রিমিয়ার হওয়ার আগেই ‘প্যান্ডোরা’র নতুন জগতকে উপভোগ করতে পারবেন দর্শকরা। এরপর ১৯ মে, ২০২৬ থেকে ছবিটি ৪কে আল্ট্রা এইচডি, থ্রিডি ব্লু-রে এবং ডিভিডি-সহ বিভিন্ন ফিজিক্যাল ফরম্যাটে বাজারে আসবে বলে খবর পাওয়া গেছে। ওটিটি মুক্তি প্রসঙ্গে জানা যাচ্ছে ক্যামেরনের ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছবিটি ডিজনি প্ল্যাটফর্মে বিশ্বজুড়ে স্ট্রিমিং হতে পারে। ভারতের ক্ষেত্রে ছবিটি অবশ্য জিও-হটস্টার-এ স্ট্রিম হওয়ার সম্ভাবনা আছে।

পাশাপাশি, ছবির ডিজিটাল সংস্করণ কিনলে দর্শকদের জন্য থাকছে অতিরিক্ত চমক। খবরে প্রকাশ, টুয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস নিশ্চিত করেছে যে এই সংস্করণে ভক্তরা তিন ঘণ্টার অতিরিক্ত কন্টেন্ট পাবেন, যার মাধ্যমে দর্শকরা চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়াকে আরও কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

গল্পের দিক থেকে, ‘অবতার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছবিতে জ্যাক সলি ও তার পরিবার ‘প্যান্ডোরা’য় ফিরে আসে। অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’-এর পর এবার তাঁরা প্যান্ডোরায় নতুন বিপদের সম্মুখীন হয়। এক পুনরুজ্জীবিত শত্রুর প্রত্যাবর্তনের সাথে ‘অ্যাশ পিপল’ নামের এক দুর্ধর্ষ না’ভি উপজাতির আবির্ভাব সংঘাতকে আরো ভয়াবহ করে তোলে।

 

তথ্যসূত্র- সংবাদমাধ্যম

আরও পড়ুন – ২০০০ কোটির গণ্ডি পেরোল আদিত্য ধরের ‘ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজি’

আরও পড়ুন – রক্তগরম হলেই বক্সঅফিস গরম! কেমন হল ‘ধুরন্ধর ২’?

ফলো করুণ-