Oscars 2026 Full Winners List
লস এঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল ৯৮তম অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠান। ১৬ মার্চ ভারতীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটে লাল কার্পেটে তারকাদের পদচারণার মাধ্যমে শুরু হয় জমকালো এই অনুষ্ঠান। ২০২৬-এর অস্কার মঞ্চে সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন কোনান ও ব্রায়ান। নিক পত্নী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকেও দেখা গিয়েছিল সেখানে। অনুষ্ঠানের শুরুতে, লাল কার্পেটে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস জুটি সকলের নজর কাড়ে। প্রিয়াঙ্কার পরনে ছিল সাদা রঙের একটি ডিওর গাউন, সাথে অত্যাশ্চর্য বুলগারি হীরের নেকলেস। এবারের অস্কার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল নিরাপত্তার ঘেরাটোপে। ক্যালিফোর্নিয়ায় ইরানের সম্ভাব্য হুমকির জেরে ডলবি থিয়েটারে প্রবেশের আগে অতিথিদের একাধিক ট্রাফিক চেকপয়েন্ট এবং মেটাল ডিটেক্টর অতিক্রম করতে হয়েছিল।
২০২৬-এর অস্কার জয়ের দৌড়ে এবার সবচেয়ে এগিয়ে ছিল পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিটি। মোট ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছিল ছবি। এর পাশাপাশি রায়ান কুগলার পরিচালিত ‘সিনার্স’ পেয়েছিল রেকর্ড ১৬টি মনোনয়ন। ৯৮তম অ্যাকাডেমি পুরস্কার মঞ্চে এবার দাপট দেখিয়েছে এই দুটি ছবি। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা কাস্টিং এবং সেরা সহ-অভিনেতার সহ একগুচ্ছ বিভাগে অস্কার জিতে নিয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। অন্যদিকে, সেরা অভিনেতা, সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা আবহসঙ্গীত-এর মত একাধিক বিভাগে শিরোপা পেয়েছে ‘সিনার্স’। এবারের অস্কারে কোন ছবি কোন বিভাগে পুরস্কৃত হল রইল তালিকা।
সেরা পরিচালক- পল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা ছবি- ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
সেরা অভিনেতা- মাইকেল বি জর্ডান (সিনার্স)
সেরা অভিনেত্রী- জেসি বাকলি (হ্যামনেট)
সেরা পার্শ্ব অভিনেতা- শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা পার্শ্ব অভিনেত্রী- এমি ম্যাডিগান (ওয়েপনস)
সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড) – পল থমাস আন্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা মৌলিক চিত্রনাট্য – রায়ান কুগলার (সিনার্স)
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম- সেন্টিমেন্টাল ভ্যালু
সেরা অ্যানিমেটেড ছবি- কেপপ ডেমন হান্টার্স
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য গার্ল হু ক্রাইড পার্লস
সেরা তথ্যচিত্র (পূর্ণদৈর্ঘ্য)- মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন
সেরা তথ্যচিত্র (স্বল্পদৈর্ঘ্য)- অল দ্য এম্পটি রুমস
সেরা ডকুমেন্টারি শর্ট – অল দ্য এম্পটি রুমস
সেরা গান – গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স)
সেরা মিউজিক্যাল স্কোর- লুডভিগ গোরানসন (সিনার্স)
সেরা সম্পাদনা- অ্য়ান্ডি জার্গেনসেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা সিনেমাটোগ্রাফি- অটাম ডুরাল্ড আর্কাপ (সিনার্স)
সেরা প্রোডাকশন ডিজ়াইন- তামারা ডেভারেল ও শেন ভিও (ফ্র্যাঙ্কেনস্টাইন)
সেরা কস্টিউম ডিজাইন – কেট হাওলি (ফ্র্যাঙ্কেনস্টাইন)
সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং – ফ্র্যাঙ্কেনস্টাইন
সেরা ভিশুয়াল এফেক্টস – অবতার (ফায়ার অ্যান্ড অ্যাশ)
সেরা কাস্টিং- ক্যাসান্ড্রা কুলুকুনডিস (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা ফিল্ম এডিটিং – অ্যান্ডি জার্গেনসেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
তথ্যসুত্র- অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস
আরও পড়ুন – ‘ধুরন্ধর ২’-এ অভিনয়ের অফার ফেরালেন অনিল কাপুর, নেপথ্যে কোন কারণ?
আরও পড়ুন – মীনা কুমারী, ‘পাকিজা’ ও কামাল আমরোহী


