Monday, March 16

বিনোদন

‘ধুরন্ধর ২’-এ অভিনয়ের অফার ফেরালেন অনিল কাপুর, নেপথ্যে কোন কারণ?

‘ধুরন্ধর’-এর সিক্যুয়েলে অভিনয় করার সুযোগ হাতছাড়া হলেও তাতে খুব একটা আক্ষেপ নেই অভিনেতার। ‘ধুরন্ধর’ তিনি ইতিমধ্যে দেখেছেন এবং আগামী দিনে এই ছবির দ্বিতীয় কিস্তি দেখতেও সমানভাবে আগ্রহী।
'ধুরন্ধর ২'-এ অভিনয়ের অফার ফেরালেন অনিল কাপুর, নেপথ্যে কোন কারণ?
অনিল কাপুর। ছবি- ইনস্টাগ্রাম।

Anil Kapoor ‘Dhurandhar 2’

রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ মুক্তি পাচ্ছে আগামী ১৯ মার্চ। ট্রেলার প্রকাশের পর দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কতক্ষনে পেক্ষাগৃহে গিয়ে দেখবেন এই ছবি। তার আগে সম্প্রতি শোনা গেছে, এই ছবিতে বিশেষ ক্যামিও চরিত্রে অনিল কাপুরের অভিনয় করার কথা ছিল। আদিত্য ধর নাকি নিজেই এই প্রস্তাব রেখেছিলেন অনিল কাপুরের কাছে। কিন্তু উপায় না পেয়ে, সে প্রস্তাব ফিরিয়ে দেন অনিল কাপুর। এরকম একটি ছবিতে অভিনয় করতে কি কারণে ‘না’ বলেন অনিল কাপুর?

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতে বিশেষ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করার ডাক পেয়েছিলেন অনিল কাপুর। ছোট একটি চরিত্রে অভিনয় করার জন্য তাঁকে প্রস্তাব দিয়েছিলেন ‘ধুরন্ধর ২’-এর পরিচালক আদিত্য ধর। কিন্তু আদিত্য ধরের সেই প্রস্তাব তিনি রাখতে পারেননি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি তার কারণ উল্লেখ করেছেন।

অনিল কাপুর বলেছেন, “আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি, তার কারণ হল আমার পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতি রক্ষা। প্রতিভার সঙ্গে সঙ্গে নিজের কাজের প্রতি দায়বদ্ধতাও সমানভাবে গুরুত্বপূর্ণ।” ‘ধুরন্ধর ২’-এর প্রস্তাব ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে অভিনেতা বলেন, তিনি আগেই অন্য একটি ছবির জন্য একজন পরিচালককে ‘ডেট’ দিয়ে ফেলেছিলেন। সেজন্য শুটিংয়ের জন্য আদিত্য ধর যে ডেট চেয়েছিলেন সেই ডেট তাঁর কাছে ফাঁকা ছিলনা। অভিনেতার কথায়, ‘ধুরন্ধর ২’-তে ক্যামিও চরিত্রে অভিনয় করতে তাঁর খুব ইচ্ছে থাকলেও এইমুহূর্তে তাঁর কাছে কোনও ডেট নেই। সেজন্য তিনি একরকম বাধ্য হয়েই আদিত্যকে ‘না’ করে দেন।

তবে ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েলে অভিনয় করার সুযোগ হাতছাড়া হলেও তাতে খুব একটা আক্ষেপ নেই অভিনেতার। ‘ধুরন্ধর’ তিনি ইতিমধ্যে দেখেছেন এবং আগামী দিনে এই ছবির দ্বিতীয় কিস্তি দেখতেও সমানভাবে আগ্রহী। এযাত্রায় আদিত্য ধরের সঙ্গে কাজ না করতে পারলেও ভবিষ্যতে একসঙ্গে কাজ করার ইচ্ছে আছে তাঁর, তেমনটাই জানিয়েছেন অনিল কাপুর।

সম্প্রতি অনিল কাপুরের ‘সুবেদার’ মুক্তি পেয়েছে  অ্যামাজন প্রাইম-এ। শোনা গেছে, ছবিটি দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। প্রশংসিত হয়েছে ছবিতে অনিল কাপুরের অভিনয়। একজন প্রাক্তন সেনাকর্তার জীবনকে ঘিরে আবর্তিত হয়েছে ছবির কাহিনী।

 

তথ্যসূত্র- হিন্দুস্থান টাইমস

আরও পড়ুন – হাতে কাজ নেই, মানসিকভাবে বিদ্ধস্ত হয়ে পড়েছেন আদা শর্মা, নেপথ্যে কোন কারণ?

আরও পড়ুন – মীনা কুমারী, ‘পাকিজা’ ও কামাল আমরোহী

ফলো করুণ-