Saturday, February 21

বিনোদন

ভারতে ফিরছেন লাতিন পপ তারকা শাকিরা, শাকিরা ইন্ডিয়া ট্যুর নিয়ে বিস্তারিত

নব্বুই দশকের বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরার গান আজও চর্চার কেন্দ্রে। তাঁর ‘চার্ট-টপিং অ্যান্থেম ‘দীর্ঘ প্রায় চার দশক ধরে বিশ্বব্যাপী সঙ্গীতপ্রেমীদের মনোরঞ্জন করে আসছে
ভারতে ফিরছেন লাতিন পপ তারকা শাকিরা, শাকিরা ইন্ডিয়া ট্যুর নিয়ে বিস্তারিত
শাকিরা ইন্ডিয়া ট্যুর। এপ্রিল মাসে।

Shakira India Tour

শেষবার এসেছিলেন ২০০৭ সালে। তার প্রায় ১৯ বছর পর আবার ভারতে ফিরছেন লাতিন পপ তারকা শাকিরা। চলতি বছরের এপ্রিল মাসে গ্রামি এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জয়ী কলম্বিয়ান পপশিল্পী শাকিরা দুটি কনসার্ট করবেন ভারতে। তার জন্য তিনি ‘বেছে নিয়েছেন’ দিল্লি এবং মুম্বই শহরকে।

শাকিরা ইন্ডিয়া ট্যুর ডেট এবং ভেন্যু

 

আগামী ১০ এপ্রিল, ২০২৬ মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্স (Mahalakshmi Racecourse) এবং ১৫ এপ্রিল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়াম (Jawaharlal Nehru Stadium)-এ তিনি সঙ্গীত পরিবেশনা করবেন। এর আগে ২০০৭ সালে মুম্বইতে ‘ওরাল ফিক্সেশন ট্যুর’-এর সময় দর্শকদের মুগ্ধ করেছিলেন ‘দ্য কুইন অফ লাতিন পপ’ শাকিরা।

 

View this post on Instagram

 

A post shared by Shakira (@shakira)

ডিস্ট্রিক্ট বাই জোমাটোর সহযোগিতায় দিল্লি এবং মুম্বইতে শাকিরার এই কনসার্টের আয়োজন করছে ‘ফিডিং ইন্ডিয়া’ নামের একটি অলাভজনক সংস্থা। বলা বাহুল্য, ভারতে শাকিরার এই সঙ্গীত পরিবেশনার উদ্দেশ্য কেবলমাত্র বিনোদন নয়, বরং সমাজের প্রতি একজন শিল্পীর দায়িত্বশীলতা। শাকিরা তাঁর বেয়ারফুট ফাউন্ডেশনের মাধ্যমে মাধ্যমে দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রান্তিক সম্প্রদায়ের শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করা এবং তাদের সামগ্রিক উন্নয়নই এই উদ্যোগের মূল লক্ষ্য। উল্লেখ্য, শাকিরার এই মানবিক প্রচেষ্টা ফিডিং ইন্ডিয়া কনসার্ট (Feeding India Concert)-এর ক্ষুধাহীন এবং অপুষ্টিমুক্ত দেশ গড়ে তোলার চিন্তাভাবনার সঙ্গে নীতিগতভাবে মিলে যায়।

নব্বুই দশকের বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরার গান আজও চর্চার কেন্দ্রে। তাঁর ‘চার্ট-টপিং অ্যান্থেম ‘দীর্ঘ প্রায় চার দশক ধরে বিশ্বব্যাপী সঙ্গীতপ্রেমীদের মনোরঞ্জন করে আসছে। তাঁর গাওয়া ‘হিপস ডোন্ট লাই’, ‘হোয়েয়ার, হোয়েভার’, এবং ‘ওয়াকা ওয়াকা’ সহ একাধিক কালজয়ী সঙ্গীত আজও দর্শকমহলে সমানভাবে জনপ্রিয়। সম্প্রতি তাঁর ‘লাস মুজারেস ইয়া নো লোরান’ শীর্ষক ট্যুর সবচেয়ে বেশি আয়কারী ট্যুর হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। পঞ্চাশ ছুঁই ছুঁই শাকিরার জনপ্রিয়তা সংগীতজগতে যে আজও অটুট, এই কৃতিত্ব সেটাই প্রমাণ করে।

 

View this post on Instagram

 

A post shared by Shakira (@shakira)

শাকিরা ইন্ডিয়া ট্যুর টিকিট

 

শাকিরার কনসার্ট দেখার জন্য টিকিট শুধুমাত্র ‘ডিস্ট্রিক্ট’ প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। এইচএসবিসি ক্রেডিট কার্ডধারীরা আগামী ২৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১ মার্চ দুপুর ১২টা পর্যন্ত ৪৮ ঘন্টার আগাম টিকিট কেনার সুবিধা পাবেন। অন্যদিকে সাধারণ টিকিট বুকিং শুরু হবে ১ মার্চ দুপুর ১টা থেকে।

 

আরও পড়ুন – নেটভুবনময় ‘টক্সিক’ গাথা, নতুন অবতারে ‘রায়া’, প্রকাশ্যে যশের অ্যাকশন প্যাকড ‘টক্সিক’ টিজার

আরও পড়ুন – খাচ্ছেন পিজ্জা-পরোটা, বাদ যাচ্ছে না বিরিয়ানি-মিষ্টিও, রাজকুমার রাওয়ের হঠাৎ হলটা কি?

ফলো করুণ-