Tuesday, February 10

বিনোদন

প্রকাশ্যে আমির খানের ‘লাহোর ১৯৪৭’-এর মুক্তির তারিখ

‘লাহোর ১৯৪৭’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সানি দেওল, শাবানা আজমি, প্রীতি জিন্টা, অভিমন্যু সিং, করণ দেওল ও আলি ফজল প্রমুখরা। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন এ. আর. রহমান।
প্রকাশ্যে আমির খানের 'লাহোর ১৯৪৭'-এর মুক্তির তারিখ
'লাহোর ১৯৪৭'-এর মুক্তির তারিখ ঘোষণা। ছবি- সংগৃহীত।

Lahore 1947

ই বছরেই মুক্তি পাচ্ছে আমির খানের ‘লাহোর ১৯৪৭’। সোমবার আমির খানের প্রযোজনা সংস্থা সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানিয়েছে যে, তাদের আসন্ন ঐতিহাসিক ড্রামা ‘লাহোর ১৯৪৭’ মুক্তি পাচ্ছে আগামী ১৩ আগস্ট, ২০২৬। স্বাধীনতা দিবসের সপ্তাহকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে।

উল্লেখ্য, ‘লাহোর ১৯৪৭’ ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে কাজ করছেন অভিনেতা সানি দেওল, পরিচালক রাজকুমার সন্তোষী এবং প্রযোজক আমির খান, যা দর্শকদের মধ্যে প্রত্যাশা ইতিমধ্যে বাড়িয়ে তুলেছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই খবরে থেকে আরও জানা গেছে যে, আমির খানের ‘লাহোর ১৯৪৭’ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সানি দেওল, শাবানা আজমি, প্রীতি জিন্টা, অভিমন্যু সিং, করণ দেওল ও আলি ফজল প্রমুখরা। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন কিংবদন্তি এ. আর. রহমান এবং সঙ্গীত রচনা করেছেন জাভেদ আখতার। আমির খানের ‘লাহোর ১৯৪৭’ ছবির চিত্রনাট্য লিখেছেন রাজকুমার সন্তোষী ও আসগর ওয়াজাহাত। এছাড়া ছবিতে চিত্রগ্রহণের দায়িত্বে থাকবেন সন্তোষ শিবন এবং সম্পাদনায় শ্যাম সালগাঁওকর। চমকের বিষয়, এই ছবিতে সাউন্ড ডিজাইনের পরিকল্পনার দায়িত্ব নিয়েছেন অস্কারজয়ী রেসুল পুকুট্টি।

জানা যাচ্ছে, সানি দেওলের ‘বর্ডার ২’-এর ব্যাপক সাফল্যের পর এই ছবি তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছেন নির্মাতারা। গত ২৩ জানুয়ারি পেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ১৯৯৭ সালের ক্লাসিক ছবি ‘বর্ডার’-এর এই সিক্যুয়েল। ট্রেড ট্র্যাকার স্যাকনিল্কের মতে, সানি দেওলের এই ছবি ১৭ দিনের শেষে প্রায় ৩০৯ কোটি টাকা আয় করেছে এবং দ্বিতীয় রবিবারে রেকর্ড ২২.৫ কোটি টাকা উপার্জন করেছে। ‘বর্ডার ২’-তে সানি দেওলের সঙ্গে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ, বরুণ ধাওয়ান এবং আহান শেঠি। ছবিতে অন্যান্য গুরুত্বপুর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে মোনা সিং, মেধা রানা, সোনম বাজওয়া এবং আনিয়া সিং-এর মত তারকাদের। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমিতে নির্মিত হয়েছে এই ছবি।

এদিকে, খবর অনুযায়ী, সলমন খানের ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবিটিও মুক্তি পাচ্ছে চলতি বছরের ১৪ আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে। ঠিক তার আগের দিন মুক্তি পাচ্ছে আমির খানের ‘লাহোর ১৯৪৭’। সুতরাং, একই সময়ে দুটি ছবি মুক্তি পাওয়ায় একে অপরের সঙ্গে ব্যাপক প্রতিযোগিতার সম্মুখীন হবে বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্র- সংবাদমাধ্যম

আরও পড়ুন – পিছিয়ে যাচ্ছে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর মুক্তির তারিখ?

আরও পড়ুন – আমিরের ছবিতে কণ্ঠ দিচ্ছেন অরিজিৎ সিং?

ফলো করুণ-