Sunday, February 8

বিনোদন

মুক্তির আগেই ২৪৫ কোটি টাকা আয় করে ফেলেছে ‘ধুরন্ধর ২’, জানুন কিভাবে

একটা টিকিট বিক্রি না করেই মুক্তির আগে এত বিপুল পরিমাণ অর্থ সাম্প্রতিক কালের কোনো বলিউড ছবিকে উপার্জন করতে দেখা যায়নি।
মুক্তির আগেই ২৪৫ কোটি টাকা আয় করে ফেলেছে 'ধুরন্ধর ২', জানুন কিভাবে
'ধুরন্ধর ২'-তে রণবীর সিং। ছবি- ভিডিও থেকে নেওয়া।

মুক্তির আগেই ২৪৫ কোটি টাকার ডিল ‘ধুরন্ধর ২’-এর

গামী ১৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’। তবে তার আগেই ইতিমধ্যে কোটি কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। পেক্ষাগৃহে মুক্তির আগেই ২৪৫ কোটি টাকা আয় করে ফেলেছে ‘ধুরন্ধর ২’। জানুন কিভাবে?

‘ধুরন্ধর’ এর প্রথম কিস্তির ডিজিটাল স্ট্রিমিং রাইটস ইতিমধ্যে কিনে নিয়েছে নেটফ্লিক্স। বিপুল অর্থের বিনিময়ে সেই চুক্তি সম্পাদিত হয়েছিল। তবে, এবার ‘ধুরন্ধর ২’-এর ক্ষেত্রে সেরকম হচ্ছেনা বলে জানা যাচ্ছে। খবর অনুযায়ী, ‘ধুরন্ধর ২’-এর স্ট্রিমিং সত্ব পেয়েছে জিও হটস্টার। এখানে মজার বিষয় হল, নেটফ্লিক্স-এ যেতে ‘ধুরন্ধর’ যত টাকা আয় করেছিল, জিও হটস্টারে স্ট্রিমিং করতে তার অন্তত দ্বিগুণ টাকা আয় করেছে ‘ধুরন্ধর ২’।

সম্প্রতি বলিউড হাঙ্গামায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর স্ট্রিমিং রাইটস ১৫০ কোটি টাকায় কিনে নিয়েছে জিও হটস্টার। এটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ওটিটি ডিলগুলির মধ্যে অন্যতম বলে ধারণা করা হচ্ছে। রিপোর্ট মোতাবেক, মুক্তির আগেই নেটফ্লিক্স মোট ১৭৫ কোটি টাকায় ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির উভয় ছবির স্ট্রিমিং রাইটস কেনার পরিকল্পনা করেছিল। তার মধ্যে ছবির প্রথম কিস্তি ‘ধুরন্ধর’-এর ডিজিটাল স্বত্ব ৮৫ কোটি টাকায় কিনে নিয়েছিল এই আমেরিকান সংস্থা। তবে, দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে সেই অঙ্কের পরিমাণ গিয়ে ঠেকেছে ১৫০ কোটি টাকায়।

একইসঙ্গে, সংবাদমাধ্যমে প্রকাশিত অন্য একটি রিপোর্ট অনুসারে, মুক্তির আগেই ‘ধুরন্ধর ২’-এর স্যাটেলাইট স্বত্ব ৫০ কোটি টাকায় কিনে নিয়েছে স্টার নেটওয়ার্ক। এছাড়া, টি সিরিজ ছবির সঙ্গীত স্বত্বটি কিনেছে ৪৫ কোটি টাকায়। সুতরাং দেখা যাচ্ছে, সব মিলিয়ে পেক্ষাগৃহে আসার আগেই মোট ২৪৫ কোটি টাকার লক্ষ্মীলাভ করে ফেলেছে ‘ধুরন্ধর ২’, যা কিনা একটি বড় রেকর্ড। একটা টিকিট বিক্রি না করেই মুক্তির আগে এত বিপুল পরিমাণ অর্থ সাম্প্রতিক কালের কোনো বলিউড ছবিকে উপার্জন করতে দেখা যায়নি।

আরও পড়ুন – ‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে বড়সড় আপডেট দিলেন ভাঙ্গা

আদিত্য ধর পরিচালিত দুই কিস্তির এই ছবির প্রথম অধ্যায়টি মুক্তি পেয়েছিল গত ৫ ডিসেম্বর ২০২৫। আগামী ১৯ মার্চ ২০২৬ মুক্তি পাবে এরই দ্বিতীয় অধ্যায় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ‘ধুরন্ধর’-এর মত আসন্ন এই ছবিতেও রণবীর সিং, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর মাধবন এবং সারা অর্জুনকে দেখা যাবে গুরুত্বপুর্ণ ভূমিকায় অভিনয় করতে। পাশাপাশি শোনা যাচ্ছে ইয়ামি গৌতম এবং সলমন খানকেও দেখা যেতে পারে ছবিতে। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নির্মাতাদের তরফ থেকে এখনও পাওয়া যায়নি।

১৯ মার্চ ২০২৬ ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে পাল্লা দিয়ে বড়পর্দায় মুক্তি পাবে ‘কেজিএফ’ খ্যাত যশের ‘টক্সিক’। ফলে, মুক্তির প্রথম দিন থেকেই পেক্ষাগৃহে দুই ছবির মধ্যে তুমুল প্রতিযোগিতার সম্ভাবনা দেখছে দর্শকরা। আপাতত দুই ছবি ঘিরেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

 

তথ্যসুত্র– সংবাদমাধ্যম

আরও পড়ুন – ‘ধুরন্ধর ২’ টিজার রিভিউ: মাত্র ৭২ সেকেন্ডে কী কী বুঝিয়ে দিলেন ছবির নির্মাতারা?

আরও পড়ুন – “ইশ! আমি যদি ছেলে হতাম!”, কেন এরকম বললেন ইয়ামি গৌতম?

ফলো করুণ-