‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর টিজার
প্রত্যাশা মত ৩ ফেব্রুয়ারি ২০২৬ মুক্তি পেল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর টিজার। গতকাল ৩ ফেব্রুয়ারি পরিচালক আদিত্য ধর এবং রণবীর সিং সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যজনক স্টোরি শেয়ার করেছিলেন, যেখানে লেখা ছিল “আগামীকাল ১২:১২”। অর্থাৎ, মঙ্গলবার ঘড়ির কাঁটা ধরে ঠিক ১২টা ১২ মিনিটে বড় কিছু আসতে চলেছে। নির্দিষ্ট করে ওই স্টোরিতে ছবির ট্রেলার নিয়ে কিছু না লেখা থাকলেও নেটিজেনদের বুঝতে মোটেই অসুবিধা হয়নি যে আজ রীতিমত ধামাকা হতে চলেছে। নির্মাতারা অত্যন্ত চতুরতার সাথে ইঙ্গিত দিয়েছেন যে, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর বহু প্রতীক্ষিত টিজার আজ দুপুরেই মুক্তি পাচ্ছে।
টিজার প্রকাশ নিয়ে গতকাল থেকে সমাজমধ্যমেও উত্তেজনার ঝড় বয়ে গেছে। ভক্তরা একরকম মুখিয়ে ছিলেন ধুরন্ধর-এর নেক্সট চ্যাপ্টারের টিজার কেমন হবে তা দেখার জন্য। আর সেই প্রত্যাশাকে সত্যি করে সামনে এল ছবির টিজার।
টিজারের আদ্যোপান্ত জুড়ে ছড়িয়ে আছে অ্যাকশন, সাসপেন্স আর হিংস্রতা। বলা যায়, ধুরন্ধর-এর প্রথম অধ্যায়কে ছাপিয়ে গেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর দৃশ্যের ‘ভয়াবহতা’। এখানে রণবীর সিং, অর্জুন রামপাল, আর মাধবন এবং সঞ্জয় দত্ত যেন আরও নিষ্ঠুর হয়ে উঠেছেন। টিজারেই বোঝা যাচ্ছে আগামী ১৯ মার্চ পেক্ষাগৃহে রক্তস্নান হবে।
‘ধুরন্ধর’-এর টিজার যখন গত ১৮ নভেম্বর ২০২৫ প্রথম সামনে এসেছিল তখন পরিস্থিতি এখনকার মত ছিল না। তবে ঝাঁঝালো ট্রেলারের দৃশ্য দেখে রীতিমত মজে গিয়েছিল হিন্দি ছবির দর্শকরা। বাকিটা তো ইতিহাস। গত ৫ ডিসেম্বর ‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার পর কেটে গিয়েছে প্রায় দুই মাস। তবু এখনো ‘ধুরন্ধর’ জ্বরে কাঁপছে গোটা দেশ। বক্স অফিসেও পেয়েছে ঐতিহাসিক সাফল্য। এমনকি, সম্প্রতি নেটফ্লিক্সে স্ট্রিমিং হওয়ার পরেও দর্শকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে।
ধুরন্ধর- এর প্রথম অধ্যায়ের অসাধারণ সিনেম্যাটিক অধ্যায়ের সাক্ষী থাকার পর দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ছবির সিক্যুয়েল মুক্তির আশায়।
তবে তার আগে ‘ধুরন্ধর ২’-এর প্রথম ঝলকে যেন ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো। অ্যাকশন, সাসপেন্স, থ্রিলার আর দূর্ধর্ষ সিনেম্যাটিক সিকোয়েন্সে ভরিয়ে দিল দর্শকদের প্রত্যাশা। বোঝা গেল, আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহ তোলপাড় করার জন্য তৈরি আদিত্য ধরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
আরও পড়ুন – গ্র্যামি পেলেন দলাই লামা
আরও পড়ুন – রয়েছে রাহুল ভাট ও সানি লিওন, অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ নিয়ে চর্চা তুঙ্গে, দেখুন ট্রেলার


