‘ধুরন্ধর ২’-এর টিজার
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার পর কেটে গিয়েছে প্রায় দুই মাস। তবু এখনো ‘ধুরন্ধর’ জ্বরের রেশ কাটেনি। বক্স অফিসে ঐতিহাসিক সাফল্যের পর সম্প্রতি নেটফ্লিক্সেও স্ট্রিমিং শুরু হয়েছে ছবিটির। বড়পর্দার মত ওটিটি-তেও ছবিটি দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছে। এই মুহূর্তে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ছবির সিক্যুয়েল ‘ধুরন্ধর ২’-এর টিজার মুক্তির আশায়। সোনা গিয়েছিল আগামী ১৯ মার্চ বড়পর্দায় মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’। তার আগে ছবির নির্মাতারা আজ ছবির আসন্ন সিক্যুয়েল নিয়ে একটি রহস্যময় ঘোষনা করেছেন।
সোমবার ইনস্টাগ্রামে রণবীর সিং একটি রহস্যময় স্টোরি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। সেখানে লেখা আছে, ‘আগামীকাল (৩ ফেব্রুয়ারি), ১২:১২।’ এই ছোট্ট একটি স্টোরি ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার সাথে সাথেই গোটা সমাজমাধ্যম জুড়ে শোরগোল পড়ে গেছে। ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে অনুরাগীদের মধ্যে। ভক্তদের দাবি, এই পোষ্টের মাধ্যমেই নাকি ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, আগামীকাল দুপুর ১২টা ১২ মিনিটে মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২’-এর টিজার।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর ২০২৫ পেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছে ‘ধুরন্ধর’। খবর অনুযায়ী, ভারতে প্রায় ৮৯০ কোটি টাকা আয় করে এই ছবি সর্বকালের সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবির শিরোপা অর্জন করেছে। বিশ্বব্যাপী ‘ধুরন্ধর’-এর মোট আয় গিয়ে ঠেকেছে প্রায় ১,৪২৮ কোটি টাকায়। সেই হিসাবে, রণবীর সিং, অক্ষয় খান্না অভিনীত এই ছবি সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির তালিকায় চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে।।
আরও পড়ুন – গ্র্যামি পেলেন দলাই লামা
আরও পড়ুন – সমাজমাধ্যম থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন আলিয়া ভাট?



