John Abraham
তিনি জন আব্রাহাম। টিনসেল টাউনে যাঁর লুক এবং পেশীবহুল চেহারা একসময় চর্চার কেন্দ্রে ছিল। তাঁর সিক্স প্যাক অ্যাব, গালে টোল ফেলা হাসি, ভি শেপের সুঠাম টরসো দেখে রীতিমত ভিরমি খেত মহিলা ভক্তরা। শুধু তাই নয়, অ্যাকশন হিরো হিসেবেও তাঁর যথেষ্ট খ্যাতি ছিল। সেই জন আব্রাহামের হঠাৎ হলটা কি? সমাজমাধ্যমে পোস্ট করা একটি ছবিতে তাঁকে প্রায় চেনাই যাচ্ছে না। এই রূপান্তরের কারণ হিসেবে তো অনেকে আবার দাবি করেছেন যে তিনি নাকি অসুস্থ। তাহলে সত্যিটা কি?
জন আব্রাহামের নয়া লুক ভক্তদের অবাক করে দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে ওভিনেতার লুকে আমূল পরিবর্তন এসেছে। মাথার চুলে পাক ধরেছে। ওজনও সম্ভবত কমেছে অনেকটা। তবে টোল খাওয়া মুখের বাঁকানো হাসি এখনো সেরকমই রয়েছে। হাতের পেশীতেও পরিবর্তন আসেনি। দাড়ি-গোঁফ কামানো রয়েছে পরিপাটি করে। কালো রঙের টি-শার্ট পরে তিনি ক্যামেরার সামনে এসেছেন। তবে এই লুকে তাঁকে দেখে অনেকের কিন্তু অসুস্থ বলে মনে হয়েছে।
আরও পড়ুন – ‘ইন্ডাস্ট্রিতে সবচেয়ে নির্লজ্জ কে?’ ওরির সোজাসাপটা জবাব, ‘ইব্রাহিম আলি খান’
জনের ছবি সোশ্যালমিডিয়া শেয়ার হতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর ভক্তরা। কেউ লিখেছেন, “এটা কি হয়েছে জনের? উনি সুস্থ আছেন তো?” আর একজন লিখেছেন, “দাড়িটা আবার বাড়িয়ে নাও!” কেউ আবার জিজ্ঞাসা করেছেন, “এটা কি আদৌ আসল ছবি?” একজন তো লিখেছেন, “দেখে মনে হচ্ছে জনের ওজন কমে গিয়েছে এবং সেজন্যই ওর মুখ ফ্যাকাশে দেখাচ্ছে এবং মুখের বলিরেখা স্পষ্ট হয়ে উঠেছে।” অন্যদিকে জনের একজন অনুরাগী মন্তব্য করেছেন, “বয়স অনুযায়ী তাঁকে ঠিকই দেখাচ্ছে।” আরেকজন ভক্ত লিখেছেন, “ওকে ওর মত থাকতে দাও। ৫৪ বছর বয়সে এসে অনেকেরই চেহারায় পরিবর্তন আসে। এভাবে ওনাকে নিয়ে বিচার করা বন্ধ করো।” তবে যে যাই বলুক বা লিখুক, জনের সোশ্যাল অ্যাকাউন্টে এরকম কোনো ছবি কিন্তু আপলোড করা হয়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, জন আব্রাহামকে শেষবার অরুণ গোপালনের স্পাই অ্যাকশন থ্রিলার ছবি ‘তেহরান’-এ দেখা গিয়েছিল। ছবিতে জন এসিপি রাজীব কুমারের চরিত্রে অভিনয় করেছিলেন। মানুষী ছিল্লারকেও ‘তেহরান’-এ দেখা গিয়েছিল জনের পাশে অভিনয় করতে।
আরও পড়ুন – হঠাৎ করে কেন প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং?
আরও পড়ুন – প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর গান গাইবেন না সুরের জাদুকর অরিজিৎ সিং


