Sunday, March 22

বিনোদন

প্রকাশ্যে ‘বারাণসী’র মুক্তির তারিখ, দেখুন পোস্টার

বারাণসী শহরে বড় বড় পোস্টার লাগানো দেখে ছবির ভক্তরা আগেই অবশ্য অনুমান করে ফেলেছিলেন যে, খুব শিগগিরই এই ছবি নিয়ে বড়সড় ঘোষণা আসতে চলেছে। সমাজমাধ্যমে চর্চাও শুরু হয়েছিল ছবির মুক্তির তারিখ নিয়ে।
প্রকাশ্যে 'বারাণসী'র মুক্তির তারিখ, দেখুন পোস্টার
'বারাণসী'র ত্রিমূর্তি। ছবি- ইনস্টাগ্রাম।

‘বারাণসী’র মুক্তির তারিখ প্রকাশ্যে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ্যে এল এসএস রাজামৌলির ‘বারাণসী’র মুক্তির তারিখ। প্রথমে শোনা গিয়েছিল ছবিটি পেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৭-এর জানুয়ারিতে। তবে ছবির নির্মাতারা শুক্রবার ঘোষণা করেছেন যে, সব ঠিক থাকলে মহেশবাবু এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ছবিটি মুক্তি পাবে আগামী ৭ এপ্রিল, ২০২৭।

অবশ্য প্রায় এই চার মাস মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার নেপথ্যে কারণ রয়েছে। আসলে আগামী বছর জানুয়ারিতেই মুক্তি পাচ্ছে সন্দ্বীপ ভাঙ্গা রেড্ডি পরিচালিত ছবি ‘স্পিরিট’। শোনা যাচ্ছে একই সময়ে দুটি ছবির সংঘর্ষ এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বারাণসী শহরে বড় বড় পোস্টার লাগানো দেখে ছবির ভক্তরা আগেই অবশ্য অনুমান করে ফেলেছিলেন যে, খুব শিগগিরই এই ছবি নিয়ে বড়সড় ঘোষণা আসতে চলেছে। সমাজমাধ্যমে চর্চাও শুরু হয়েছিল ছবির মুক্তির তারিখ নিয়ে। তার রেশ কাটতে না কাটতেই বারাণসীর নির্মাতার ছবির দিনক্ষণ ঘোষণা করে দিলেন। অনুরাগীদের মধ্যে যেভাবে ছবির আসন্ন আপডেট নিয়ে উত্তেজনা বাড়ছিল, তার অনেকটাই এই ঘোষণার পরে ‘শান্ত’ করা গেছে বলে অনুমান অনেকের। সেইসঙ্গে বারাণসীর একটি পোস্টার দর্শকদের মোহিত করেছে। পোস্টারের মাধ্যমে রাজামৌলীর নান্দনিক এবং সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গি দেখে ভক্তরা আবেগে আপ্লুত হয়েছেন। দেখুন নতুন পোস্টার।

 

View this post on Instagram

 

A post shared by SS Rajamouli (@ssrajamouli)

বলা বাহুল্য,’বারাণসী’ ছবির স্টারকাস্ট মুগ্ধ করার মতন। ছবিতে প্রধান প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মহেশ বাবু, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এবং পৃথ্বীরাজ সুকুমারণকে।

এই ছবির হাত ধরেই প্রিয়াঙ্কা চোপড়া জোনাস প্রায় এক দশক পর ফিরছেন ভারতীয় সিনেমায়। ২০১৯ সালে
‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির সুবাদে তাঁকে শেষবার বলিউডে অভিনয় করতে দেখা গিয়েছিল। তারপর তিনি পাড়ি দেন হলিউডে। ‘বারাণসী’ ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে ‘মন্দাকিনী’র চরিত্রে অভিনয় করতে, যার একটি পোস্টার আগেই প্রকাশ পেয়েছে।

আরও পড়ুন – নেটফ্লিক্স-এ মুক্তি পেল ‘ধুরন্ধর’, কিন্তু এত কাটছাঁট কেন?

অন্যদিকে প্রায় দু’বছর পর বড় পর্দায় ফিরছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা মহেশবাবু। 2024 সালের ‘গুন্টুর কারাম’ ছবিতে তিনি শেষবার অভিনয় করেছিলেন। যদিও ‘বাহুবলী’ খ্যাত রাজমৌলির ছবিতে তিনি এই প্রথমবারের জন্য অভিনয় করছেন। এর আগে রামচরণ এবং প্রভাসকে দেখা গেছে কিংবদন্তি পরিচালকের ছবিতে কাজ করতে।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ নভেম্বর হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে একটি মেগা ইভেন্টের (গ্লোবট্রটার) মাধ্যমে ‘বারাণসী’ শিরোনামটি প্রথম সামনে আসে ৷ এরপর নির্মাতারা ছবির একটি ঝলক প্রকাশ করেন। সেখানে দেখা যায়, ‘শম্ভবী’ নামের একটি গ্রহাণু খন্ড-বিখণ্ড হয়ে আঘাত হানছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। জ্বলন্ত খণ্ডগুলি আছড়ে পড়েছে আফ্রিকা, অ্যান্টার্কটিকা ও বারাণসীর মনিকর্ণিকা ঘাটে। ৫১২ খ্রিস্টাব্দের প্রাচীন বারাণসী, ৭২০০ খ্রিস্টপূর্ব যুগের ঝলক, উগ্র ভট্টির গুহা, জঙ্গল, প্রকাণ্ড যুদ্ধদৃশ্য, সাধুদের যজ্ঞ, ত্রেতা যুগে বানরসৈন্য স্তুপের চূড়ায় রাম এবং হনুমানের লঙ্কা দহনকান্ডের মত আইকনিক দৃশ্য উন্মোচিত হয় ঝলকে। শেষে মহেশবাবু একটি বুনো ষাঁড়ের পিঠে চড়ে ‘রুদ্র’ অবতারে হাতে প্রকাণ্ড ত্রিশূল, মুখ ভর্তি দাড়ি, রক্তমাখা শরীরে, সামনে এসেছেন। তাঁর পিছনে সারিবদ্ধভাবে দেখা যাচ্ছে কাশীর প্রাচীন মন্দির। এখন ‘বারানসী’র মুক্তির তারিখ প্রকাশ্যে আসার পর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পেক্ষাগৃহে ছবিটি দেখার জন্য।

আরও পড়ুন – দীপিকার জায়গায় নতুন মুখ ‘কল্কি ২’-তে, শোনা যাচ্ছে কার নাম?

আরও পড়ুন – হঠাৎ করে কেন প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং?

ফলো করুণ-