Thursday, March 12

Chausa aam: মালদার এই বিখ্যাত আমের নাম চৌসা হল কেন? জানুন কারণ

Chausa aam: মালদার এই বিখ্যাত আমের নাম চৌসা হল কেন? জানুন কারণ

Chausa aam: ‘ফলের রাজা’ আম। আর গরমকাল মানেই হল আমের মরশুম। চেটেপুটে আম খাওয়ার সময়। আম খেতে কে না ভালবাসে! আবার বাঙালি মানে আম বলতে পাগল!

Chausa aam: মালদার এই বিখ্যাত আমের নাম চৌসা হল কেন? জানুন কারণ

ভারতবর্ষের বিভিন্ন স্থান বিভিন্ন প্রজাতির আমের জন্য বিখ্যাত। যেমন পশ্চিমবঙ্গের হিমসাগর, মহারাষ্ট্রের আলফানসো, উত্তরপ্রদেশের দশেরা। আম ফলের কদর মোটামুটি সারা দেশের মানুষের কাছে সমান ভাবে সমাদৃত। 

Chausa aam: মালদার এই বিখ্যাত আমের নাম চৌসা হল কেন? জানুন কারণ

তবে বিভিন্ন প্রজাতির আমের মধ্যে চৌসা একটি উৎকৃষ্ট জাতের আম।  স্বাদে ও গন্ধে এই আম অতুলনীয়। একবার খেলে মুখে লেগে থাকে। ভারতের বিহার রাজ্যে এই আমের চাষ সবথেকে বেশি হয়। পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ জেলায় চৌসা একটি জনপ্রিয় আম।

Chausa aam: মালদার এই বিখ্যাত আমের নাম চৌসা হল কেন? জানুন কারণ

তবে এই আমের নাম চৌসা হওয়ার  পিছনে লুকিয়ে আছে এক দীর্ঘ ইতিহাস। কোথা থেকে এল এই নাম? আসুন জেনে নিই সেই নামকরণের ইতিহাস।

Chausa aam: মালদার এই বিখ্যাত আমের নাম চৌসা হল কেন? জানুন কারণ

চৌসা আমের নামকরণের মাঝে লুকিয়ে আছে রোমাঞ্চকর ও ঐতিহাসিক এক বীরগাথা। মুঘল ইতিহাসের এক চমকপ্রদ অধ্যায়। যার সঙ্গে জড়িয়ে রয়েছে মুঘল সম্রাট হুমায়ুন ও আফগান শাসক শেরশাহ সুরির কাহিনি।

Chausa aam: মালদার এই বিখ্যাত আমের নাম চৌসা হল কেন? জানুন কারণ

১৫৩৯ সালের ২৬ জুন মুঘল সম্রাট বাবরের পুত্র হুমায়ূন এবং আফগান শাসক শেরশাহ সুরির মধ্যে ভীষণ এক যুদ্ধ হয়। এই যুদ্ধ হয়েছিল বর্তমানে বিহারের অন্তর্গত বক্সার জেলার চৌসা অঞ্চলে। ইতিহাসে আমরা এই যুদ্ধকে ‘চৌসার যুদ্ধ’ বলেই জানি। এই যুদ্ধে হুমায়ূন পরাজিত হন এবং শেরশাহ সুরি দিল্লির সিংহাসনে বসেন। 

যুদ্ধ জয়ের আনন্দকে চিরস্মরণীয় করে রাখার জন্য শেরশাহ তার অতি পছন্দের আমের নাম রাখেন ‘চৌসা’। চৌসা  আমের রসালো স্বাদ ও গন্ধে তিনি মুগ্ধ হয়েছিলেন। কালের পরিক্রমায় শেরশাহের সেই বিজয়গাথা আজও চৌসা আমের সাথে অমর হয়ে আছে।

আরও পড়ুন

প্রায় বছরখানেক লেগে গেল ‘পাকিজা’কে নিয়ে নতুন করে ভাবতে। ১৯৬৮ সালে আমরোহি মীরাকে উদ্দেশ্যে করে একখানি চিঠি লিখলেন। এছাড়া আর কোনো উপায়ও ছিলনা।

‘ধুরন্ধর’-এর এই কিস্তিতে হামজা কার্যত লিয়ারির দখল নেবে। ‘রেহমান ডাকাইত’কে খতম করে কায়েম করবে তাঁর আধিপত্য। কিন্তু এবার কি তাঁর আসল পরিচয় ফাঁস হবে?

গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল আদিত্য ধরের ধুরন্ধর। তার পরে বক্স অফিসে ঝড় তোলে এই ছবি। গড়তে থাকে একের পর এক নজির। এই ছবির দ্বিতীয় কিস্তি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ পেক্ষাগৃহে মুক্তি পাবে এই মার্চেই।

আদিত্য ধরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এযাবৎকাল অবধি নির্মিত দীর্ঘতম হিন্দি ছবি মধ্যে অন্যতম হতে চলেছে। জানা যাচ্ছে, ছবিটির সম্ভাব্য রানটাইম প্রায়…

ভাগ্নের বিয়ে হয়ে যাওয়ার পর বনি কাপুর মেয়ে খুশি কাপুরকে সঙ্গে নিয়ে মুম্বই ফিরে আসেন। এর ঠিক দুদিন পর স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফের দুবাই উড়ে যান তিনি।

বিজয়-রশ্মিকার বিয়ের ছবিগুলোতে ধরা পড়েছে তাঁদের গভীর সম্পর্ক। যে সম্পর্ক এতদিন তাঁরা লুকিয়ে রেখেছিলেন আজ তা উজাড় করে দিয়েছেন।

বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ ছবিতে দীপিকাকে বাদ দিয়ে তৃপ্তিকে নেওয়া হয়। সন্দ্বীপ ভাঙ্গা রেড্ডির ‘স্পিরিট’ ছবির ক্ষেত্রেও তাই।

ঐতিহাসিক ‘বাস্তিল দিবস’-এ প্যারিসের একটি পার্কে হাঁটছেন দুজন। হঠাৎ শর্মিলার সামনে হাঁটু গেঁড়ে বসে পড়লেন পতৌদি। শুধু ছবিতে নয়, বাস্তবেও শর্মিলার জীবনে এসেছিল ‘ইভনিং ইন প্যারিস’।

ব্যাপারটা শেষে কানে এসে পৌঁছায় রবিনা ট্যাণ্ডনের। সম্পর্কের গুজব বাড়তে দেখে তিনিই এবার স্বয়ং মাঠে নামলেন। দায়িত্ব নিয়ে একা হাতেই বন্ধ করে দিলেন শুটিং সেটে গজিয়ে ওঠা প্রেমের গল্প।