Ranveer Singh

রণবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বলিউডের একগুচ্ছ তারকা। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন এবং দক্ষিণী নায়িকা সারা অর্জুন।

প্রায় দুবছর পর ধুরন্ধর ছবির মাধ্যমেই বড়পর্দায় ফিরলেন রণবীর। মূলত রোম্যান্টিক হিরো হিসেবে বলিউডে তিনি পরিচিত হলেও, ধুরন্ধর ছবিতে তাঁকে একেবারে নতুন অবতারে দেখা গেছে।

কাউন্টার টেরোরিজম নিয়ে নির্মিত এই ছবির চরিত্রগুলোর সঙ্গে নাকি ‘হুবহু’ মিল রয়েছে বাস্তব জীবনের বিভিন্ন গল্পের। কি সেই গল্প? ছবির চরিত্রের সঙ্গে বাস্তবের কোন চরিত্রের মিল রয়েছে?