Dhurandhar Movie

অভিনয়ের পাশাপাশি, সারা অর্জুন মডেলিং দুনিয়াতেও পরিচিত একটি নাম। মাঝে মাঝেই সমাজমাধ্যমে গ্ল্যামারাস লুকে তিনি ধরা দেন তাঁর অনুরাগীদের কাছে।

ভক্তদের কেউ কেউ FA9LA গানে অক্ষয় খান্নার হিপ-হপ এন্ট্রি মুহূর্তটি ‘অ্যানিম্যাল’ ছবিতে ববি দেওলের ‘জামাল কুদু’ গানের সঙ্গে সরাসরি তুলনা করেছেন। তাঁদের বক্তব্য, এটাই অক্ষয় খান্নার ‘জামাল কুদু’ মুহূর্ত।

রণবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন বলিউডের একগুচ্ছ তারকা। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন এবং দক্ষিণী নায়িকা সারা অর্জুন।

প্রায় দুবছর পর ধুরন্ধর ছবির মাধ্যমেই বড়পর্দায় ফিরলেন রণবীর। মূলত রোম্যান্টিক হিরো হিসেবে বলিউডে তিনি পরিচিত হলেও, ধুরন্ধর ছবিতে তাঁকে একেবারে নতুন অবতারে দেখা গেছে।

কাউন্টার টেরোরিজম নিয়ে নির্মিত এই ছবির চরিত্রগুলোর সঙ্গে নাকি ‘হুবহু’ মিল রয়েছে বাস্তব জীবনের বিভিন্ন গল্পের। কি সেই গল্প? ছবির চরিত্রের সঙ্গে বাস্তবের কোন চরিত্রের মিল রয়েছে?

‘ধুরন্ধর’ ছবিতে সারার লুক এখন চর্চার কেন্দ্রে। শিশুশিল্পীর ইমেজ ঝেড়ে পরিণত চরিত্রে তাঁর উপস্থিতি নজর কেড়েছে সবার। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

‘ধুরন্ধর’ ট্রেলার জুড়ে ফুটে উঠেছে দমদার স্টার-প্যাকড স্ক্রিন। সঞ্জয় দত্ত, আর. মাধবন, অর্জুন রামপালকে একের পর এক অধ্যায়ে পরিচয় করানো হয়েছে। অক্ষয় খান্না এবং অর্জুন রামপালকে দেখানো হয়েছে অত্যন্ত হিংস্র এবং আগ্রাসী চরিত্রে।