Tuesday, February 17

বিনোদন

সঞ্জয় লীলা বনশালির পরবর্তী ছবি ‘জয় সোমনাথ’

‘পদ্মাবত’, ‘বাজিরাও মস্তানি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র মত এই ছবি ঘোষণার সঙ্গে সঙ্গে দর্শককুলে তুমুল উত্তেজনার সৃষ্টি করেছে। রবিবার বনশালি প্রোডাকশনের পক্ষ থেকে ইনস্টাগ্রামে এই এই আপডেট শেয়ার করা হয়। সঙ্গে সামনে আনা হয় ছবির একটি ঝলক।
সঞ্জয় লীলা বনশালির পরবর্তী ছবি 'জয় সোমনাথ'
'জয় সোমনাথ' নিয়ে বড় ঘোষণা। ছবি- ইনস্টাগ্রাম ভিডিও থেকে নেওয়া।

‘জয় সোমনাথ’

ফের আর একটি ঐতিহাসিক ছবি নিয়ে বড়পর্দায় আসতে চলেছেন সঞ্জয় লীলা বনশালি। বর্তমানে তিনি ব্যস্ত ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিটি নিয়ে। এই ছবিতেই দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে। জানা গেছে আগামী বছর মুক্তি পেতে পারে এই ছবি। এরমধ্যে রবিবার সামনে এল বনশালির পরবর্তী ছবির নাম। ‘জয় সোমনাথ’। গুজরাটের ঐতিহাসিক সোমনাথ মন্দিরের ওপরে তৈরি হবে এই ছবির কাহিনী। পরিচালনা করবেন কেতন মেহতা।

২০২৬ সাল সোমনাথ মন্দিরের ইতিহাসে একটি সন্ধিক্ষণ। আজ থেকে প্রায় ১ হাজার বছর আগে এই মন্দিরে ভয়ংকর আক্রমণ শানিয়েছিল গজনীর সুলতান মামুদ। ১০২৫ সাল থেকে ১০২৬ সালের মধ্যে ঘটে যাওয়া এই লুটপাট, ধ্বংসলীলা এবার ফুটে উঠবে সিনেমার পর্দায়। গুজরাটের সোমনাথ মন্দির অবিনাশী শক্তির প্রতীক। কালের আঘাত পেরিয়ে সেই মন্দির আজও কিভাবে সময়ের স্রোতে টিকে আছে তা দেখানো হবে ছবিতে। ধ্বংস ও সৃষ্টির যুযুধানে শেষপর্যন্ত যে সৃষ্টিরই জয় হয়, তারই সাক্ষ্য বহন করে চলেছে এই মন্দির।

রবিবার বনশালি প্রোডাকশনের পক্ষ থেকে ইনস্টাগ্রামে এই এই আপডেট শেয়ার করা হয়। সঙ্গে সামনে আনা হয় ছবির একটি ঝলক। সঙ্গে ক্যাপশনে লেখা হয়, “একটি মন্দির ভাঙা যায়, কিন্তু বিশ্বাস নয়। সঞ্জয় লীলা বনশালির উপস্থাপনায় আসছে – জয় সোমনাথ। পরিচালনা করবেন কেতন মেহতা। বিশ্বব্যাপী পেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৭ সালে।” তবে এই ছবিতে কারা কারা অভিনয় করবেন সে তথ্য এখনো সামনে আনেননি নির্মাতারা। তবে ‘পদ্মাবত’, ‘বাজিরাও মস্তানি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র মত এই ছবি ঘোষণার সঙ্গে সঙ্গেই দর্শককুলে তুমুল উত্তেজনার সৃষ্টি করেছে।

‘জয় সোমনাথ’ ছবিটির প্রযোজনা করছেন বনশালি প্রোডাকশনস এবং মায়া মুভিজ। চিত্রনাট্য লিখেছেন কেতন মেহতা। ছবিটি মুক্তি পাবে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে।

 

আরও পড়ুন – পাকিস্তানে ১৬ টাকায় বিকোচ্ছে ‘ধুরন্ধর’-এর ‘পাইরেটেড কপি’?

আরও পড়ুন – এই মুহূর্তে রণবীর কাপুরের পছন্দের ছবি কোনটা জানেন?

 

ফলো করুণ-