দীপিকার জায়গায় নতুন মুখ ‘কল্কি ২’-তে, নির্মাতারা কাকে নিয়ে ভাবছেন?
বিজ্ঞান, প্রযুক্তি আর পুরাণের উপর ভিত্তি করে তৈরি ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’ মুক্তি পেয়েছিল ২০২৪-এর মাঝামাঝি। সেই ছবিরই দীর্ঘ প্রতীক্ষিত সিক্যুয়েল হল ‘কল্কি ২’। এই ছবির নির্মাতারা আগেই নিশ্চিত করেছিলেন যে ‘কল্কি ২’-তে দীপিকা পাড়ুকোনকে আর দেখা যাবে না। ফলে তার চরিত্রে ঠিক কোন অভিনেত্রীকে দেখা যাবে সেই নিয়ে দর্শকদের মধ্যে জল্পনার শেষ ছিল না। কিন্তু সম্প্রতি ইন্ডাস্ট্রির অন্দরেই গুঞ্জন শোনা যাচ্ছে যে, এই ছবিতে অভিনয় করতে পারেন দক্ষিণেরই জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী।
শোনা যাচ্ছে ‘বাহুবলী’ খ্যাত প্রভাস অভিনীত এই ছবিতে দীপিকার জায়গায় সাই পল্লবীকে নেওয়ার কথা ভাবা হচ্ছে। তবে ছবির নির্মাতা বা খোদ অভিনেত্রীর কাছ থেকে এই দাবির ওপর কোনো এখনো অবধি কোনো সিলমোহর পড়েনি।
দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টার কাজের শর্ত নিয়ে অনেকদিন ধরেই জলঘোলা চলছিল ইন্ডাস্ট্রিতে। এর জন্য তাঁকে আগেই সরে দাঁড়াতে হয় সন্দ্বীপ ভাঙ্গা রেড্ডির ‘স্পিরিট’ থেকে। তাঁর জায়গায় দেখা যাবে এবার তৃপ্তি দিমরিকে। এই একই কারণেই নাকি শোনা গেছে দীপিকাকে বাদ দেওয়া হয়েছে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২’ ছবি থেকেও। চুক্তি অনুযায়ী কাজের প্রতি দীপিকার ‘দায়বদ্ধতার অভাব’ আছে বলে অভিযোগ আনা হয়েছিল ‘কল্কি’র নির্মাতাদের তরফ থেকে। ফলে আসন্ন এই ছবিতে তাঁর জায়গা পূরণ করার জন্য ঠিক কোন অভিনেত্রীকে নেওয়া যায় এতদিন ধরে তারই খোঁজ চলছিল। ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিক্যুয়েলে দীপিকা অভিনীত চরিত্রের গুরুত্বের কথা ভেবে অবশেষে সাই পল্লবীকে তাঁর জায়গায় নেওয়ার কথা হচ্ছে বলে সম্প্রতি গুজব উঠেছে। সমাজমাধ্যমে ইতিমধ্যে এই নিয়ে জোর তরজাও শুরু হয়েছে।
আরও পড়ুন – ওজন কমেছে, ঠিক করে চেনা যাচ্ছে না! জন আব্রাহাম ভালো আছেন তো? চিন্তায় ভক্তরা
প্রসঙ্গত উল্লেখ্য, মহাভারতের কাহিনীর সঙ্গে বিজ্ঞান আর ভবিষ্যতকে জুড়ে দিয়ে তৈরি হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-এর কল্প কাহিনী। কুরুক্ষেত্রের প্রাঙ্গণে দাঁড়িয়ে দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামাকে কৃষ্ণের অভিশাপ এবং বিষ্ণুর দশম অবতার কল্কির আবির্ভাবকে কেন্দ্র করে ছবির গল্প আবর্তিত হয়েছিল। ছবিতে ‘সুমতি’র চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। কৃত্রিমভাবে জন্মানো তাঁর গর্ভের সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করেছিল ‘অশ্বত্থামা’ (অমিতাভ বচ্চন) এবং ‘ভৈরব’ (প্রভাস)। ছবিতে ‘সুপ্রিম ইয়াসকিন’-এর ভূমিকায় কমল হাসানও গুরুত্বপূর্ণ অভিনয় করেছিলেন। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল বিজয় দেবেরাকোন্ডা, ম্রুনাল ঠাকুর, দিশা পাটানি, শাশ্বত চত্তপাধ্যায়-এর মত বলিষ্ঠ অভিনেতাদের।
আরও পড়ুন – হঠাৎ করে কেন প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং?
আরও পড়ুন – প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর গান গাইবেন না সুরের জাদুকর অরিজিৎ সিং


