রণবীর কাপুরের পছন্দের ছবি
গোগোটা দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। গত বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার পর এই ছবি দর্শকদের অসংখ্য প্রশংসা কুড়িয়েছে। ছবিতে রণবীর সিংয়ের অভিনয় থেকে অক্ষয় খান্নার আইকনিক এন্ট্রি মুগ্ধ করেছে সবাইকে। বলিউডের তাবড় তাবড় তারকা থেকে পরিচালকদের মুখে শোনা গেছে এই ছবির গুণগান। এবার সেই তালিকায় জুড়ে গেল বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক রণবীর কাপুরের নাম। আদিত্য ধরের ‘ধুরন্ধর’-এর প্রশংসা করে তিনি তাঁর মতামত জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি রণবীর কাপুর তাঁর নিজের একটি ব্র্যান্ডের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে লাইভ আসেন ভক্তদের সামনে। লাইভে থাকার সময় ভক্তরা তাঁর কাছে জানতে চান, বর্তমানে তার প্রিয় ছবি কোনটি? উত্তরে তিনি বলেন যে এই মুহূর্তে তাঁর সবচেয়ে পছন্দের ছবি হল রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’। ছবির কলাকুশলীদের ভুয়সী প্রশংসা করে তিনি বলেন, ছবিটি তিনি দারুন উপভোগ করেছেন।
Current fav movie? #RanbirKapoor: The current favourite movie is #Dhurandhar The entire cast smashed it 💯 pic.twitter.com/LbS0YczUld
— $@M (@SAMTHEBESTEST_) February 14, 2026
লাইভ থাকাকালীন তিনি তাঁর নিজের আসন্ন দুটি ছবি নিয়েও আগাম তথ্য শেয়ার করেছেন। তিনি বলেন, নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ:পার্ট ওয়ান’-এর মাধ্যমেই তিনি এবছর বড়পর্দায় ফিরছেন। সব কিছুঠিক থাকলে চলতি বছরের দীপাবলিতে মুক্তি পেতে পারে রণবীর কাপুরের ‘রামায়ণ’। বহু প্রতীক্ষিত এই ছবি ঘিরে দর্শকের উন্মাদনা ইতিমধ্যে তুঙ্গে। শোনা যাচ্ছে, ছবিটির জন্য নীতেশ তিওয়ারি বিপুল পরিমাণ অর্থ খরচ করছেন। ছবির বাজেট নির্ধারিত হয়েছে নাকি প্রায় ৪ হাজার কোটি টাকা। শোনা যাচ্ছে, ছবিতে হলিউডি কায়দায় ভিএফএক্স থেকে সেট এবং কস্টিউম ডিজাইনের পরিকল্পনা করছেন নির্মাতারা। অন্যদিকে, ভিকি কৌশল এবং আলিয়া ভাটের সঙ্গে তাঁর ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিটি সম্ভবত মুক্তি পাবে আগামী বছর।
অন্যদিকে আদিত্য ধরের ‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার পর এক অনবদ্য সিনেম্যাটিক অধ্যায়ের সাক্ষী হয়েছিল দর্শকরা। সিনেমার কাহিনী থেকে অভিনয় এবং সঙ্গীতে মুগ্ধ হয়েছিল তাঁরা। খুব কম সময়েই এই ছবি প্রথম হিন্দি ছবি হিসেবে ৮০০ কোটি টাকার গন্ডি পেরিয়ে যায়। এমনকি নেটফ্লিক্সেও সেরা ১০টি ছবির তালিকার শীর্ষস্থানে উঠে আসে এই ছবি। আগামী ১৯ মার্চ ২০২৬ পেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ধুরন্ধর’ এর সিক্যুয়েল ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ।
আরও পড়ুন – পাকিস্তানে ১৬ টাকায় বিকোচ্ছে ‘ধুরন্ধর’-এর ‘পাইরেটেড কপি’?
আরও পড়ুন – ‘ধুরন্ধর ২’-এর কয়েক ঝলক নাকি দেখে ফেলেছেন রুপালি গাঙ্গুলি? কিভাবে? দেখে কি বললেন অভিনেত্রী?


