Wednesday, February 18

বিনোদন

খাচ্ছেন পিজ্জা-পরোটা, বাদ যাচ্ছে না বিরিয়ানি-মিষ্টিও, রাজকুমার রাওয়ের হঠাৎ হলটা কি?

খাচ্ছেন পিজ্জা-পরোটা, বাদ যাচ্ছে না বিরিয়ানি-মিস্টিও, রাজকুমার রাওয়ের হঠাৎ হলটা কি?
প্রস্থেটিকে বিশ্বাস করেন না রাজকুমার রাও। ছবি- ইনস্টাগ্রাম।

Rajkumar Rao

লিউড অভিনেতা রাজকুমার রাও-এর অভিনয় দক্ষতার কথা কারোর অজানা নয়। অভিনয়ের পাশাপাশি তিনি মঝেমধ্যেই বিভিন্ন লুকে ধরা দেন অনুরাগীদের সামনে। কিন্তু তিনি যে খেতে এত ‘ভালোবাসেন’ সেটা বোধহয় অনেকেরই অজানা ছিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে রীতিমত চর্চা হচ্ছে দেখে রাজকুমার জানিয়েছেন, বেশ কয়েকমাস ধরে তিনি ২টো করে পিজ্জা খাচ্ছেন এবং প্রচুর মিষ্টি খাচ্ছেন। এছাড়া, তাঁর প্রিয় খাবারের মধ্যে আলুর পরোটা, বিরিয়ানি সবই খেয়ে যাচ্ছেন তিনি। এর ফলে অভিনেতার ওজনও বেড়েছে। আগের তুলনায় প্রায় ৯-১০ কেজি ভারী হয়ে গেছেন তিনি। সবচেয়ে বড় কথা, তাঁর লুকেও বেশ পরিবর্তন এসেছে। চেহারা ভারী হওয়ার সাথে তাঁকে মুখভর্তি দাড়ি রাখতে দেখা গেছে। চুলও নাকি ঝরে পড়ছে তাঁর। সেই দেখে রীতিমত চমকে গেছেন তাঁর ভক্তরা। তাঁদের বক্তব্য, এ কি অবস্থা রাজকুমার রাও-য়ের! অনেকেই দাবি করেছেন, অভিনেতার এহেন লুক নাকি প্লাস্টিক সার্জারির ফল। সত্যিই কি তাই? নাকি লুক পরিবর্তনের নেপথ্যে রয়েছে অন্য কোনো কাহিনী। অভিনেতা নিজে কি জানালেন?

খুব সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাজকুমার রাও তাঁর এই নতুন লুকের ব্যাখ্যা দিয়েছেন। প্লাস্টিক সার্জারির জল্পনাকে উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবগুলোর কোনো ভিত্তি নেই। তিনি কোনো প্লাস্টিক সার্জারি করেননি। আসল কারণ হল, তিনি তাঁর আগামী ছবি ‘নিকম’ (Nikam)-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং এই লুকটি হল সেই ছবিতে তাঁর চরিত্রের বিশেষ লুক। খ্যাতনামা আইনজীবী উজ্জ্বল নিকমের বায়োপিক হল এই ছবি।

ট্রোলের কড়া জবাব দিয়ে তিনি বলেছেন, চরিত্রের প্রয়োজনে একজন অভিনেতাকে লুক পরিবর্তন করতে হয়। ‘নিকম’ ছবিতে চরিত্রের প্রয়োজনে তাঁকে নিজেকে পরিবর্তন করতে হয়েছে। তবে তাই বলে সার্জারির মাধ্যমে নয়। কসরৎ করে। অভিনেতার আক্ষেপ, মানুষ না জেনে বুঝেই ট্রোল করা শুরু করে দেয়। এইধরনের আক্রমণ অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত।

এরপরই রাজকুমার রাও বলেন, “নিকম- এর চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য আমাকে প্রায় ৯-১০ কেজি ওজন বাড়াতে হয়েছে। সেজন্য আমাকে ২ টো করে পিজ্জা এবং প্রচুর মিষ্টি খেতে হয়েছে। আমার প্রিয় আলুর পরোটা, বিরিয়ানি সবই খেয়েছি আমি। খুব সম্প্রতি ছবিটা রিলিজ করবে এবং তখন সবাই বুঝবে আমার পরিশ্রম।”

এই শোনার পরই তাঁর অনুরাগীরা একরকম স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। ‘নিকম’ ছবি মুক্তি পেলেই রাজকুমারকে নতুন অবতারে দেখা যাবে। এখন সেই আশায় দিন গুনছে তাঁর ভক্তরা। এদিকে বাংলার ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকেও দেখা যাবে অভিনেতাকে। শোনা যাচ্ছে এর জন্য তিনি নাকি বাংলাও শিখছেন। ফলে আগামী দিনে রাজকুমার রাওকে একাধিক লুকে আবিষ্কার করার সুযোগ পাবে বাংলার অনুগামীরা।

 

আরও পড়ুন – মুক্তির আগেই চরম বিপাকে ‘ধুরন্ধর ২’, বন্ধ হয়ে যাচ্ছে আদিত্য ধরের প্রযোজনা সংস্থা? অভিযোগ কি?

আরও পড়ুন – এই মুহূর্তে রণবীর কাপুরের পছন্দের ছবি কোনটা জানেন?

ফলো করুণ-