Friday, April 3

বিনোদন

স্বর্ণমন্দিরে প্রিয়াঙ্কা চোপড়া, ধুলেন বাসন, ভাইরাল ভিডিও

সত্যিই ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি তিনি ভারতেই রয়েছেন। মহাবীর জয়ন্তীর দিন তিনি গিয়েছেন অমৃতসরের স্বর্ণ মন্দিরে। সেখানে গিয়ে প্রার্থনায় অংশগ্রহণও করেছেন তিনি। শুধু প্রার্থনা নয়, স্বর্ণমন্দিরে তাঁকে সেবাতে অংশগ্রহণ করতেও দেখা গেছে।
স্বর্ণমন্দিরে প্রিয়াঙ্কা চোপড়া, ধুলেন বাসন, ভাইরাল ভিডিও
স্বর্ণমন্দিরে 'দেশি গার্ল'। ছবি- সংগৃহীত।

Priyanka Chopra Golden Temple Seva

সত্যিই ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি তিনি ভারতেই রয়েছেন। মহাবীর জয়ন্তীর দিন তিনি গিয়েছেন অমৃতসরের স্বর্ণ মন্দিরে। সেখানে গিয়ে প্রার্থনায় অংশগ্রহণও করেছেন তিনি। শুধু প্রার্থনা নয়, স্বর্ণমন্দিরে প্রিয়াঙ্কা চোপড়াকে সেবাতে অংশগ্রহণ করতেও দেখা গেছে। শিখ ধর্মে সেবা হল পরম ধর্ম। নিঃস্বার্থ সেবামূলক কাজে অংশগ্রহণ করা এই ধর্মে বিশেষ তাৎপর্যপূর্ণ।

সম্প্রতি সমাজ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে প্রিয়াঙ্কা চোপড়ার একটি ভিডিও। সেখানে তাঁকে মন্দির চত্বরের ভেতরে বাসন ধুতেও দেখা গেছে। গোলাপি রঙের সালোয়ার পরে আছেন তিনি। ওড়না দিয়ে আংশিক ঢাকা মাথা। এই ভিডিও দেখে অনুরাগীরা তাঁর প্রশংসা না করে পারেননি। দেশীয় ঐতিহ্য এবং পরম্পরাকে এই ভাবে আগলে রাখার জন্য ‘দেশি গার্ল’-কে প্রশংসা করেছেন সবাই।

তবে, প্রিয়াঙ্কার এই ভারত সফরের ঠিক কী কারণ তা জানা যায়নি। সমাজ মাধ্যমে গুঞ্জন, এসএস রাজামৌলির ‘বারাণসী’ ছবির জন্যই নাকি প্রিয়াঙ্কার এই সফর। স্বর্ণমন্দিরে অঞ্চলে সেই ছবির শুটিংয়ের জন্য তাঁর এই ভারতে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উল্লেখ্য, ২০২৭ সালের ৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা এই ছবির। ‘বারাণসী’-তে তিনি ‘মন্দাকিনী’র চরিত্রে অভিনয় করছেন বলে শোনা গেছে। ছবিতে গুরুত্বপুর্ণ ভূমিকায় দেখা যাবে মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারণকে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে দীর্ঘ প্রতীক্ষিত এই ছবির প্রথম ঝলক, যার বিস্তৃতি এবং ভিজ্যুয়াল এফেক্ট দর্শকদের মোহিত করেছে।

 

আরও পড়ুন – প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, টলিউডে শোকের ছায়া

আরও পড়ুন – ২১ কোটির ঘড়ি হাতে আইপিএল ম্যাচ দেখতে রাধিকা মার্চেন্ট, কি আছে মুকেশ আম্বানীর পুত্রবধূর এই ঘড়িতে?

ফলো করুণ-