Thursday, February 5

বিনোদন

‘ইন্ডাস্ট্রিতে সবচেয়ে নির্লজ্জ কে?’ ওরির সোজাসাপটা জবাব, ‘ইব্রাহিম আলি খান’

দিন কয়েক আগে ওরি সারা আলি খানের কেরিয়ার নিয়েও অপমানজনক মন্তব্য করেন সমাজমাধ্যমে। ফলে শুরু হয়ে যায় জলঘোলা। এবার তিনি তির্যক বাক্য ছুঁড়লেন ইব্রাহিমকে উদ্দেশ্য করে। ব্যাপারটা কি?
'ইন্ডাস্ট্রিতে সবচেয়ে নির্লজ্জ কে?' ওরির সোজাসাপটা জবাব, 'ইব্রাহিম আলি খান'
বিতর্ক আর জলঘোলা। ইব্রাহিমকে আক্রমণ ওরির। ছবি- ইনস্টাগ্রাম।

ওরি-সারা বিতর্ক

সারা আলি খানের সঙ্গে ওরি অর্থাৎ ওরহান আওয়াত্রামানির বিবাদ ক্রমশ বড় আকার নিচ্ছে। কোনোমতেই এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ বলিউডের এই পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। এবার তিনি সরাসরি মাঠে নেমে তোপ দাগলেন সইফ পুত্র তথা সারার ভাই ইব্রাহিম আলি খানকে। একটি পডকাস্টে তাঁকে ‘ইন্ডাস্ট্রির সবচেয়ে নির্লজ্জ মানুষ’ বলে আক্রমণ শানালেন।

জনপ্রিয় ইউটিউবার এলভিশ যাদবের পডকাস্টে সম্প্রতি যোগ দিয়েছিলেন ওরি। সেখানেই ফের আর একবার বিতর্কিত মন্তব্য ছুঁড়ে দেন তিনি সারার ভাইয়ের উদ্দেশ্যে। সেই পডকাস্টের একটি অংশ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। পডকাস্টে কথা বলার সময় ওরি তাঁর বলিউড-বন্ধুত্ব নিয়ে বিস্তারিত বলেন। কিভাবে তিনি বলিউড তারকাদের সঙ্গে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করলেন, সেই প্রশ্নের উত্তরে তিনি সোজাসাপটা জবাব দিয়েছেন। তাঁর মতে ব্যাপারটা ঠিক এমন নয় যে, বলিউড তারকাদের কোনও একটা গোপন চ্যাট গ্রুপে হঠাৎ করে একদিন তাঁকে অ্যাড করে দেওয়া হল, আর সঙ্গেসঙ্গেই তিনি সবার বন্ধু হয়ে গেলেন।

আরও পড়ুন – সারা আলি খানকে নিয়ে ওরহান আওয়াত্রামানি ওরফে ওরির বিতর্কিত মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া

সারার সঙ্গে বন্ধুত্ব কিভাবে হলো তারা জবাবও দিয়েছেন ওরি। তিনি বলেছেন, সারার সঙ্গে প্রাথমিক যোগাযোগ ফোনে হলেও তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয় নিউইয়র্কে গিয়ে এক বন্ধুর মারফত। সেদিন তাঁরা একসঙ্গে ডিনারও সেরেছিলেন। তারপর ধীরে ধীরে একে অপরের ‘ভালো বন্ধু’ হয়ে যান তাঁরা। তবে সম্প্রতি সে সম্পর্কের আর কিছু বেঁচে নেই। ভেঙে গিয়েছে বন্ধুত্ব। ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ও করে দিয়েছেন।

এরপর আসে পডকাস্টের আসল অংশ যেখানে এলভিশ ওরিকে প্রশ্ন করেন, “ইন্ডাস্ট্রিতে সবচেয়ে নির্লজ্জ কে?” একফোঁটা না ভেবে ওরি সোজাসাপটা জবাব দেন, “ইব্রাহিম আলি খান সবচেয়ে নির্লজ্জ। ওকেও তোমার পডকাস্টে ডেকে নিতে পারো।” এখানেই আগুনে ঘৃতাহুতি দিলেন ওরি বলে দাবি করছেন নেটনাগরিকদের একটা বড় অংশ।

প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে ওরি ইন্সটাগ্রামে একটি রিল ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলিউডে খারাপ কিছু নামের তালিকা নিয়ে চর্চা করেছেন। সেই নামগুলোর মধ্যে সারার পরিবারের তিনটি নাম ছিল- অমৃতা, সারা, পলক। সারার প্রতি ওরির এই তির্যক মন্তব্যের জেরেই তাঁদের সম্পর্কে ভাঙন শুরু হয়। কারণ, সারার মায়ের নামও অমৃতা সিংহ আর ভাই ইব্রাহিম আলি খানের ‘প্রেমিকা’ হলেন পলক তিওয়ারি। এরপর ওরি সারার কেরিয়ার নিয়ে অপমানজনক মন্তব্য করেন সমাজমাধ্যমে। ফলে শুরু হয়ে যায় জলঘোলা। এখন, ঘটনা কতদূর পর্যন্ত গড়ায়, সেটাই দেখার।

 

আরও পড়ুন – হঠাৎ করে কেন প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং?

আরও পড়ুন – প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর গান গাইবেন না সুরের জাদুকর অরিজিৎ সিং

ফলো করুণ-