Hrithik Roshan Girl Friend Hospitalized
গুরুতর অসুস্থ হৃতিক রোশনের প্রেমিকা সাবা আজাদ। ১৪ দিন ধরে তিনি শয্যাগ্রস্ত। ওজনও কমেছে প্রায় ৪ কেজি। খাওয়া-দাওয়া একরকম বন্ধই করে দিয়েছেন। সারাক্ষণ বমি ভাব এবং ডায়েরিয়া। অবস্থা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ভীষণ পেটের রোগে আক্রান্ত তিনি। হাঁটাচলা করতে পারছেন না। শারীরিক শক্তি একেবারেই হারিয়ে ফেলেছেন। টুথপিক পর্যন্ত তুলতে কষ্ট হচ্ছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে সাবা তাঁর স্বাস্থ্যের সর্বশেষ অবস্থার কথা জানিয়েছেন।একটি কেমন ধরনের সংক্রমণে আক্রান্ত হয়েছেন তিনি?
জানা গেছে, এই জটিল সংক্রমণের কারণ সাইক্লোস্পোরা কায়েটানেনসিস। ব্যাকটিরিয়া বা ভাইরাস নয়, বিরল প্রকৃতির পরজীবী সংক্রমণ হল এটি। দূষিত খাবার বা জল থেকেই এই রোগ ছড়ায়। তবে ছোঁয়াচে নয়। যদিও গায়িকা, অভিনেত্রী দাবি করেছেন তিনি কেবল ঘরের তৈরি খাবার খেয়ে থাকেন এবং যেখানেই যান নিজের জলের বোতল সঙ্গে নিয়ে যান। এতদসত্বেও এই পরজীবী সংক্রমণে তিনি যে কীভাবে আক্রান্ত হলেন বুঝতে পারছেন না। তিনি জানিয়েছেন, এই কঠিন সময় হৃতিক তাঁর কাছেই রয়েছেন এবং যত্ন নিচ্ছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এরকম সংক্রমণ থেকে বাঁচতে পরিষ্কার জলে ভালো করে পরিষ্কার করা এবং টাটকা শাকসব্জি খাওয়ার পরামর্শ দিচ্ছেন।
আরও পড়ুন – প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, টলিউডে শোকের ছায়া
আরও পড়ুন – সারার খোলা কাঁধে চুমু কাণ্ডের পরই অনন্যার থুতনি ধরে ‘আদর’, ফের বিতর্কে রাকেশ বেদি


