- ভারত সফরে শাকিরার কনসার্টের সংখ্যা বেড়ে তিন
- মীনা কুমারী, ‘পাকিজা’ ও কামাল আমরোহী
- আরও ভয়ঙ্কর রণবীরের হামজা, ‘ধুরন্ধর ২’-এর ট্রেলারে শুধুই প্রতিশোধের আগুন
- ‘টক্সিক’-এর ‘কাঁটা’ সরতেই ‘ধুরন্ধর ২’ নিয়ে বড়সড় ঘোষণা করলেন রণবীর সিং
- হোলির দিন মুক্তি পেতে পারে ‘ধুরন্ধর ২’-এর ট্রেলার? ছবির রানটাইম নিয়ে কি জানা গেল?
- শ্রীদেবীর মৃত্যুরহস্য, যা জানা যায়
- দেখুন বিজয়-রশ্মিকার বিয়ের ছবি, কোন মতে বিয়ে করলেন তাঁরা?
- বলিউডে ‘এক নম্বর নায়িকা’ হওয়ার দৌড়ে তৃপ্তি ডিমরী?
Gold Price: কমলো সোনার দাম! অক্ষয় তৃতীয়ার আগে জেনে নিন কেমন যাচ্ছে সোনার দাম
অক্ষয় শব্দের অর্থ হল অক্ষত, অর্থাৎ যার কোনও ক্ষয় হয় না তাকেই অক্ষয় বলা হয়।

আগামিকাল অক্ষয় তৃতীয়া। হিন্দু ক্যালেন্ডারে একটি শুভ ও পবিত্র দিন। অক্ষয় শব্দের অর্থ হল অক্ষত, অর্থাৎ যার কোনও ক্ষয় হয় না তাকেই অক্ষয় বলা হয়। রীতি অনুযায়ী মনে করা হয়, এই দিন কোনও কাজ শুরু করলে সেই কাজায় চিরকাল অটুট থাকে। এই দিনে যে কোনও শুভ কাজ শুরু করা, দান-ধর্ম করা বা মূল্যবান কিছু ক্রয় করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার আগে সোনার দাম কেমন যাচ্ছে, আসুন জেনে নিই।

অক্ষয় তৃতীয়ার দিনে যে কোনও শুভ কাজ শুরু করা, দান-ধর্ম করা বা মূল্যবান কিছু ক্রয় করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তার মধ্যেই সবচেয়ে জনপ্রিয় একটি প্রথা হল একটু হলেও সোনা ক্রয় করা।

শাস্ত্র মতে এই দিন গৃহস্থের কয়েকটা জিনিস কেনা শুভ বলে মনে করা হয়। যেমন সৈন্ধব লবণ, তুলো, সাদা সর্ষে, কড়ি। মাটির যে কোনও পাত্র বা মাটির প্রদীপ কিনে বাড়িতে জ্বালালে তা শুভ বলে মনে করা হয়। তবে অধিকাংশ মানুষ এই শুভ দিনে সোনা কেনাকে পবিত্র বলে মনে করেন।

তবে বেশ কিছুদিন ধরে সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। সোনার দামে কিছুতেই রাশ টানা যাচ্ছিল না। চলতি সপ্তাহেই সোনার দাম ১ লাখ ছুঁই ছুঁই হয়ে গিয়েছিল। প্রতি কেজিতে রুপোর দামও ১ লাখের কাছাকাছি চলে গিয়েছিল। অন্তর্জাতিক বাজারের নানান উত্তাল পরিস্থিতির জন্যই এমনটা হয়েছিল বলে বিশিষ্ট মহলের ধারণা।

তবে অক্ষয় তৃতীয়ার আগে কিছুটা হলেও স্বস্তির খবর পাওয়া যাচ্ছে। আগের দাম বহাল থাকলে আমজনতার কাছে এই মুহূর্তে সোনা কেনা প্রায় অসম্ভব হয়ে উঠত। এরকম শুভ মুহূর্তে প্রায় সবারই প্রার্থনা ছিল সোনার দাম কজাবে।তাহলে বাজারে গিয়ে কিছু অন্তত কেনা যাবে।

গতকাল সোমবার ২৮ শে এপ্রিল সোনার দাম ছিল এরকম। ২২ ক্যারেট সোনার দাম গ্রাম পিছু ৯,০৫০ টাকায় নেমেছে। ১৮ ক্যারেট সোনার দাম গ্রাম পিছু হয়ে দাঁড়িয়েছে ৭,৪৩০ টাকায়। ১ কেজি রুপোর দাম ৯৭,১৫৮ টাকায় এসে ঠেকেছে। তবে কিনতে গেলে এই দামের সঙ্গে অবশ্য ৩ শতাংশ জিএসটি (GST) যোগ করে আসল দাম নিরধারিত হবে।

টালমাটাল বিশ্ববাজারে বিনিয়োগকারীদের কাছে সোনাই এখন সবচেয়ে ‘সেফ হেভেন’। এমতাবস্থায়, সোনালি ধাতুতে বিনিয়োগ করা লাভজনক বলে অনেকেই মনে করছেন। অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা মানে কেবলমাত্র ধনসম্পদ অর্জন নয়, বরং ঘরে সৌভাগ্য, সমৃদ্ধি ও শাশ্বত কল্যাণ আহ্বান করা। বিশ্বাস করা হয়, এই দিনে ক্রয়কৃত সোনা সংসারে অক্ষয় সম্পদ হয়ে বিরাজ করে এবং পরিবারে শান্তি ও মঙ্গল বয়ে আনে। তবে এরকম দিনের আগে সোনার দাম আর একটু হলেও কমে কিনা সেটাই এখন দেখার। (তথ্যসুত্র- News18 বাংলা)
আরও পড়ুন
আগামী ১০ এপ্রিল মুম্বইয়ে এবং ১৫ এপ্রিল দিল্লিতে অনুষ্ঠান করার কথা ছিল শাকিরার। কিন্তু অনুরাগীদের বিপুল আগ্রহের কথা মাথায় রেখে তাঁর ‘ইন্ডিয়া ট্যুর’-এ আরও একটি শো যোগ করা হয়েছে।
প্রায় বছরখানেক লেগে গেল ‘পাকিজা’কে নিয়ে নতুন করে ভাবতে। ১৯৬৮ সালে আমরোহি মীরাকে উদ্দেশ্যে করে একখানি চিঠি লিখলেন। এছাড়া আর কোনো উপায়ও ছিলনা।
‘ধুরন্ধর’-এর এই কিস্তিতে হামজা কার্যত লিয়ারির দখল নেবে। ‘রেহমান ডাকাইত’কে খতম করে কায়েম করবে তাঁর আধিপত্য। কিন্তু এবার কি তাঁর আসল পরিচয় ফাঁস হবে?
গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল আদিত্য ধরের ধুরন্ধর। তার পরে বক্স অফিসে ঝড় তোলে এই ছবি। গড়তে থাকে একের পর এক নজির। এই ছবির দ্বিতীয় কিস্তি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ পেক্ষাগৃহে মুক্তি পাবে এই মার্চেই।
আদিত্য ধরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এযাবৎকাল অবধি নির্মিত দীর্ঘতম হিন্দি ছবি মধ্যে অন্যতম হতে চলেছে। জানা যাচ্ছে, ছবিটির সম্ভাব্য রানটাইম প্রায়…
ভাগ্নের বিয়ে হয়ে যাওয়ার পর বনি কাপুর মেয়ে খুশি কাপুরকে সঙ্গে নিয়ে মুম্বই ফিরে আসেন। এর ঠিক দুদিন পর স্ত্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফের দুবাই উড়ে যান তিনি।
বিজয়-রশ্মিকার বিয়ের ছবিগুলোতে ধরা পড়েছে তাঁদের গভীর সম্পর্ক। যে সম্পর্ক এতদিন তাঁরা লুকিয়ে রেখেছিলেন আজ তা উজাড় করে দিয়েছেন।
বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ ছবিতে দীপিকাকে বাদ দিয়ে তৃপ্তিকে নেওয়া হয়। সন্দ্বীপ ভাঙ্গা রেড্ডির ‘স্পিরিট’ ছবির ক্ষেত্রেও তাই।
ঐতিহাসিক ‘বাস্তিল দিবস’-এ প্যারিসের একটি পার্কে হাঁটছেন দুজন। হঠাৎ শর্মিলার সামনে হাঁটু গেঁড়ে বসে পড়লেন পতৌদি। শুধু ছবিতে নয়, বাস্তবেও শর্মিলার জীবনে এসেছিল ‘ইভনিং ইন প্যারিস’।
মণিপুরি ভাষায় ‘বুং’ শব্দটির অর্থ হল ‘ছোট ছেলে’। সরল সাদাসিধে একটি শিশুমনের ইচ্ছাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ছবির মূল কাহিনী।

