Monday, March 23

বিনোদন

নেটফ্লিক্স-এ মুক্তি পেল ‘ধুরন্ধর’, কিন্তু এত কাটছাঁট কেন?

নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পরপরই ছবির একটি বিষয় নিয়ে বিতর্কের দানা বাঁধতে শুরু করেছে। অনুরাগীরা অভিযোগ করছেন, ‘ধুরন্ধর’-এর থিয়েটারে প্রদর্শিত সংস্করণের তুলনায় ওটিটি সংস্করণটি প্রায়…
নেটফ্লিক্স-এ মুক্তি পেল 'ধুরন্ধর', কিন্তু এত কাটছাঁট কেন?
কাটছাঁট নিয়ে ক্ষোভ উগরে দিলেন দর্শকরা। ছবি- ইনস্টাগ্রাম।

Dhurandhar OTT Release

মুক্তির পর কেটে গিয়েছে প্রায় দুই মাস। কিন্তু এখনো ‘ধুরন্ধর’ জ্বরের রেশ কাটেনি। দর্শকরা এমন একটি সিনেম্যাটিক অধ্যায়ের সাক্ষী থেকেছে, যা কিছুতেই মন থেকে মুছে ফেলা যাচ্ছে না। গল্প, অভিনয়, কাস্টিং, রহস্য, রোম্যান্স, উত্তেজনা, অ্যাকশন, সাসপেন্স- কি নেই এই ছবিতে। আদিত্য ধর বলিউডে ধুরন্ধর ছবির মাধ্যমে যেন এক নতুন জেনরের সৃষ্টি করেছেন। তেমনি বুক চাপড়ে তাঁদের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন রণবীর সিং থেকে অক্ষয় খান্না, আর মাধবন, সঞ্জয় দত্ত এবং অর্জুন রামপালের মত তাবড় তাবড় তারকারা। দুই মাস পেক্ষাগৃহে রীতিমত তাণ্ডব চালানোর পর এবার টিভির পর্দায় ঝড় তুলতে চলেছে এই ছবি।

‘ধুরন্ধর’-এর ডিজিটাল মুক্তি ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা এমনিতেই তুঙ্গে ছিল। কোথায়, কবে মুক্তি পাবে সেই একরকম কাটাছেঁড়া চলছিল সমাজমাধ্যমে। ছবিটি একাধিকবার দেখার আশায় ভক্তরা মুখিয়ে ছিলেন। অবশেষে চলে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। বহু প্রতীক্ষার পর গত ৩০ জানুয়ারি রাত ১২টায় নেটফ্লিক্স-এ মুক্তি পেল ‘ধুরন্ধর’। ইতিমধ্যে নেটফ্লিক্স-এ স্ট্রিমিং শুরু করেছে ‘ধুরন্ধর’।

 

View this post on Instagram

 

A post shared by Netflix India (@netflix_in)

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর ২০২৫ পেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে তুমুল সাফল্য অর্জন করেছে আদিত্য ধর পরিচালিত এই ছবি। ভারতে প্রায় ৮৯০ কোটি টাকা আয় করে ‘ধুরন্ধর’ সর্বকালের সর্বোচ্চ আয়কারী হিন্দি ছবির তকমা লাভ করেছে। বিশ্বব্যাপী এই ছবির মোট আয় প্রায় ১,৪২৮ কোটি টাকা। সেই হিসাবে, ‘ধুরন্ধর’ সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে।

আরও পড়ুন – দীপিকার জায়গায় নতুন মুখ ‘কল্কি ২’-তে, শোনা যাচ্ছে কার নাম?

তবে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পরপরই ছবির একটি বিষয় নিয়ে বিতর্কের দানা বাঁধতে শুরু করেছে। অনুরাগীরা অভিযোগ করছেন, ‘ধুরন্ধর’-এর থিয়েটারে প্রদর্শিত সংস্করণের তুলনায় ওটিটি সংস্করণটি প্রায় ৯ মিনিট ছোট। তাঁদের মতে, পেক্ষাগৃহে যেখানে ছবির রানটাইম ছিল সর্বমোট ৩ ঘণ্টা ৩৪ মিনিট, সেখানে ওটিটিতে ছবির মোট দৈর্ঘ্য গিয়ে ঠেকেছে ৩ ঘণ্টা ২৫ মিনিটে। এখানেই আপত্তি এবং অসন্তোষ জানিয়েছেন দর্শকদের একটা বড় অংশ। যদিও অনেকে আবার দাবি করছেন, নেটফ্লিক্স সংস্করণটি আসলে থিয়েটার সংস্করণের তুলনায় ৫ মিনিট ছোট। কারণ, ‘ধুরন্ধর’ মুক্তি পাওয়ার পর বালুচ সম্প্রদায়ের আপত্তির পরিপ্রেক্ষিতে আদালত ছবিতে কিছু কাটছাঁট করার নির্দেশ দেয়। সেইমত ছবিতে দৃশ্য এবং সংলাপ সংশোধন করার পর ছবির রানটাইম পৌছায় ৩ ঘণ্টা ২৯ মিনিটে। অর্থাৎ মূল সংস্করণের থেকে ৫ মিনিট কম। তবে ছবির দৈর্ঘ্য নিয়ে বিতর্ক থাকলেও ভক্তরা ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পাওয়ার জন্য বেজায় খুশি।

 

আরও পড়ুন – ওজন কমেছে, ঠিক করে চেনা যাচ্ছে না! জন আব্রাহাম ভালো আছেন তো? চিন্তায় ভক্তরা

আরও পড়ুন – হঠাৎ করে কেন প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন অরিজিৎ সিং?

ফলো করুণ-