Thursday, February 5

বিনোদন

‘ধুরন্ধর ২’ টিজার রিভিউ: মাত্র ৭২ সেকেন্ডে কী কী বুঝিয়ে দিলেন ছবির নির্মাতারা?

নেটিজেনদের দাবি, ‘ধুরন্ধর ২’ হল শুধুই প্রতিশোধ নেওয়ার কাহিনী। ছবির শিরোনাম দেখে বোঝাই যায়, ‘হামজা’র রিভেঞ্জ-ই এই কিস্তির প্রধান বিষয়। ‘ধুরন্ধর’-এর গুপ্তচরবৃত্তি এই অধ্যায়ে এসে পরিণতি পেয়েছে প্রতিশোধস্পৃহায়।
‘ধুরন্ধর ২’ টিজার রিভিউ: মাত্র ৭২ সেকেন্ডে কী কী বুঝিয়ে দিলেন ছবির নির্মাতারা?
টিজারের একটি দৃশ্যে হামজা।

‘ধুরন্ধর ২’ টিজার রিভিউ

মাত্র ৭২ সেকেন্ডে। তাতেই কেঁপে গেল নেটভুবন। আর এই প্রায় এক মিনিটেই হাজার প্রশ্নের জবাব দিয়ে গেল ‘ধুরন্ধর ২’ টিজার। ‘ধুরন্ধর’-এর দুই মাস জুড়ে বক্স অফিস দখলের পর দর্শকের মনে প্রশ্ন উঠেছিল, এই সাফল্যের ধারা কি অব্যাহত থাকবে ‘ধুরন্ধর ২’-তে? তবে ৩ ফেব্রুয়ারি ২০২৬ এর দুপুরে ‘ধুরন্ধর ২’-এর টিজার মুক্তি পাওয়ার পর পরিষ্কার হল, সেই সম্ভাবনা উজ্জ্বল। কারণ, গল্পের বুনন নিরেট করেই সম্ভবত আদিত্য ধর ছবির দ্বিতীয় কিস্তিতে পা দিয়েছেন। টিজারের প্রতিটি ফ্রেমে ধরা পড়ল তার ইঙ্গিত। পড়ুন ‘ধুরন্ধর ২’ টিজার রিভিউ।

‘ধুরন্ধর ২’ টিজার রিভিউ

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর টিজার শুরু হতেই দেখা গেল রণবীর সিং-কে। তবে ছবির প্রথম কিস্তিতে যে রূপে তিনি দর্শকদের সামনে ধরা দিয়েছিলেন টিজারের প্রথম দৃশ্যে তাঁর লুক অনেকটাই যেন আলাদা। বয়স কম, চেহারায় সেই পেশীবহুল ভারিক্কি নেই। দাড়ি গোঁফ রয়েছে পরিপাটি করে কামানো। বুঝতে খুব অসুবিধে হয় না যে, এই রণবীর সিং হলেন পর্দার ‘জসকিরাত সিং রঙ্গী’, যিনি পরে লিয়ারিতে ‘হামজা আলি মাজারি’ হয়ে উঠেছেন। অর্থাৎ ‘ধুরন্ধর ২’-তে ‘হামজা’র অতীত জীবনকে টেনে নিয়ে এসেছেন আদিত্য ধর। যখন তিনি ভারতের মাটিতে হামজা হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছেন। সেসময় তাঁর জীবনে কী কী ঘটেছে, কীভাবে কঠিন প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে প্রস্তুত করেছেন, সবটারই ইঙ্গিত পাওয়া গেছে টিজারে।


‘ধুরন্ধর ২’ টিজার রিভিউ: মাত্র ৭২ সেকেন্ডে কী কী বুঝিয়ে দিলেন ছবির নির্মাতারা?

পর্দার ‘জসকিরাত সিং রঙ্গী’

 

টিজারের অ্যাকশন দৃশ্যগুলিতে ‘হামজা’কে তাঁর দুই জীবনের সংমিশ্রণে দেখানো হয়েছে। লিয়ারিতে প্রবেশ করার পর সে কিভাবে ‘রেহমান বালোচ’-এর গ্যাংয়ে গুপ্তচর হিসেবে ঢুকে পড়েছিল সে ইতিহাস ছবির আগের অধ্যায়েই উন্মোচিত হয়েছে। অনেকেই তখন দাবি করেছিলেন, ‘ধুরন্ধর’-এ রণবীর সিংয়ের ভূমিকাকে নাকি কম করে দেখানো হয়েছে। তবে ‘ধুরন্ধর ২’-তে সেই দাবিকে এককথায় নস্যাৎ করে হামজাকেই সিংহভাগ জুড়ে দেখানো হয়েছে। এই অধ্যায়ের প্রধান চরিত্র সে-ই। পর্দার লিয়ারিকে নিজের হাতের মুঠোয় বন্দি করতে সক্ষম হয়েছেন হামজা। বসেছেন রাজার আসনে। টিজারের ঝলকে স্পষ্ট, রেহমান ডাকাইতের পর লিয়ারিতে সে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে নিয়েছে।

অন্যদিকে, ‘ধুরন্ধর ২’-এর টিজারে ছবির অন্যান্য গুরুত্বপুর্ণ চরিত্রগুলি তেমন প্রাধান্য পায়নি। সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং আর মাধবন কেবল কয়েক মুহূর্তের জন্য টিজারে মুখ দেখিয়েছে। অক্ষয় খান্নাকে পর্যন্ত আদিত্য ধর নিয়ে আসেননি টিজারে। দর্শকদের মধ্যে প্রশ্ন উঠছে, রণবীর সিংকে প্রাধান্য দিতেই কি অন্য চরিত্রগুলোকে আড়ালে রেখেছেন আদিত্য ধর? এর সদুত্তর পাওয়া যাবে ১৯ মার্চ।

ধুরন্ধর ছবির দুই অধ্যায়ের গল্পে এতদূর পর্যন্ত এসে আর একটা বিষয় খুব পরিষ্কার যে, ছবিতে আবহসঙ্গীত বড় ভূমিকা নিয়েছে। প্রথম কিস্তিতে দর্শক সেটি দেখেছে। প্লেব্যাক থেকে শুরু করে ছবির আবহসঙ্গীত এই দুই মাস লোকের মুখে মুখে ঘুরেছে। ভাইরাল হয়েছে ‘ফ্যাসলা’ ট্রাক। ‘ধুরন্ধর ২’-এর টিজার কিন্তু সেই পথেই হাঁটছে। টিজারে রণবীর সিংয়ের হাই অক্টেন অ্যাকশনের সঙ্গে পশ্চিমা পপ গানের ফিউশনে দৃশ্যগুলো জীবন্ত হয়ে উঠেছে। ঠিক যেভাবে বাহরানি গায়ক ফ্লিপারেচির ‘ফ্যাসলা’ ট্র্যাকের উপরে দেখানো হয়েছিল অক্ষয় খান্নার এন্ট্রি দৃশ্যটি। টিজারে পপ গায়িকা ডোজা ক্যাটের ‘আহ মেন!’ (AAAHH MEN!) অ্যালবামের একটি গানের সাউন্ডস্কেপে তীব্র গতিশীল হয়ে উঠেছে ‘হামজা’র দূর্ধর্ষ অ্যাকশন সিকোয়েন্স। মাত্র ১ মিনিটের টিজারে এই গান কিন্তু মন ছুঁয়ে গেছে দর্শকদের। দাবি করছেন ভক্তরাই। তাঁরা বলছেন, আদিত্য ধরের ব্যাকগ্রাউন্ড মিউজিক বাছাই নিয়ে প্রশংসা না করে উপায় নেই।


‘ধুরন্ধর ২’ টিজার রিভিউ: মাত্র ৭২ সেকেন্ডে কী কী বুঝিয়ে দিলেন ছবির নির্মাতারা?

পশ্চিমা পপ শিল্পী ডোজা ক্যাট

 

নেটিজেনদের দাবি, ‘ধুরন্ধর ২’ হল শুধুই প্রতিশোধ নেওয়ার কাহিনী। ছবির শিরোনাম দেখে বোঝাই যায়, ‘হামজা’র রিভেঞ্জ-ই এই কিস্তির প্রধান বিষয়। ‘ধুরন্ধর’-এর গুপ্তচরবৃত্তি এই অধ্যায়ে এসে পরিণতি পেয়েছে প্রতিশোধস্পৃহায়। মঙ্গলবার, টিজার মুক্তির আগের পোস্টারেও রণবীরকে রক্তস্নাত অবস্থায় দেখা গেছে। টিজার শুরু হতেই যুবক হামজার বন্দুকে গুলি লোড করার সঙ্গে দেখা গেছে মৃত্যুর ভয়াবহতা এবং হিংস্রতা। রক্তমাখা কাটা হাতের দৃশ্য, শরবিদ্ধ মানুষের ঝলক, হামজার বিস্ফোরিত চোখ, গুলিবৃষ্টি, পাথরের চাঁই বা হাতুড়ি দিয়ে সজোরে আঘাত আর বিস্ফোরণেই কেটে গেছে টিজারের প্রথম ৪৩ সেকেন্ড।

টিজারের শেষে, ঠিক এক মিনিটের মাথায় আদিত্য ধর ফিরে গেছেন ‘ধুরন্ধর’-এর শেষ দৃশ্যে। যেখানে রণবীর সিং বলছেন, ‘ইয়ে নয়া হিন্দুস্তান হ্যায়, ইয়ে ঘর ম্যায় ঘুসেগা ভি, অউর মারেগা ভি’। অর্থাৎ ‘এটা নতুন ভারত। এরা ঘরেও ঢুকবে এবং মারবে।” দর্শকদের দাবি, এটাই হল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর প্রধান বার্তা- শত্রুর প্রতি ভয়ংকর এবং আপোষহীন প্রতিশোধ। আগামী ১৯ মার্চ ২০২৬ বড় পর্দায় মুক্তি পাবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। তার আগে এই এক মিনিটের টিজার আর হামজার রিভেঞ্জের কাহিনী নিয়ে আলোচনা চলবে।

 

আরও পড়ুন – প্রত্যাশা অনুযায়ী মুক্তি পেল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর টিজার

আরও পড়ুন – ‘আগামীকাল (৩ ফেব্রুয়ারি), ১২:১২’- তবে কি ‘ধুরন্ধর ২’-এর টিজার মুক্তির ইঙ্গিত দিলেন রণবীর সিং ও আদিত্য ধর?

ফলো করুণ-