Sunday, March 22

বিনোদন

Dhurandhar 2 Box Office Collection: তিন দিনেই ৫০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’! রিপোর্ট

‘ধুরন্ধর’-এর সাফল্যের পর থেকে এই ছবিকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছিল। ছুটির আবহে সেই ছবি মুক্তি পেতেই বাঁধভাঙা আবেগে ভেসেছে অনুরাগীরা।
Dhurandhar 2 Box Office Collection: তিন দিনেই ৫০০ কোটির ক্লাবে 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ'! রিপোর্ট
'ধুরন্ধর ২'-তে রণবীর সিং। ছবি- সংগৃহীত।

Dhurandhar 2 Box Office Collection

সমালোচকরা যতই কাটাছেঁড়া করুক না কেন, দর্শকদের বিচারে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ কিন্তু দশে দশ। ১৯ মার্চ মুক্তি পাওয়ার পর বক্স অফিসে রীতিমত তাণ্ডব চালাচ্ছে আদিত্য ধরের এই ছবি। সময়ের সাথে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ছবির গতি। সাফল্যের গ্রাফ সোজা ঊর্ধ্বমুখী। মুক্তির ৭২ ঘণ্টার মধ্যে ভারতে নেট ৩৫২.৫৪ কোটি টাকা ঘরে তুলে রেকর্ড গড়ার পথে রণবীর সিং অভিনীত এই স্পাই-থ্রিলার ছবি। শনিবার ছিল খুশির ইদ। সেই উপলক্ষ্যে গত শুক্রবার থেকেই দেশজুড়ে ছিল ছুটির আমেজ। ফলে এই দুই দিনে বক্স অফিসে ম্যারাথন ১৯৩ কোটি টাকার বেশি আয় করল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।

ট্রেড অ্যানালিস্ট ‘স্যাকনিল্ক’-এর রিপোর্ট মোতাবেক, পেড প্রিমিয়ার সহ ছবির আয়ের খতিয়ান ঈর্ষণীয়।

১৮ মার্চ (প্রিমিয়ার, পেইড প্রিভিউ): ৪৩ কোটি টাকা।

১৯ মার্চ (মুক্তির দিন): ১০২.৫৫ কোটি টাকা।

২০ মার্চ (শুক্রবার, দ্বিতীয় দিন): ৮০.৭২ কোটি টাকা।

২১ মার্চ (শনিবার, তৃতীয় দিন): ১১৩ কোটি টাকা।

দেশীয় মোট সংগ্রহ: ৪০০.৩৫ কোটি টাকা। নেট ৩৩৯.২৭ কোটি টাকা।

পাশাপাশি বিশ্বব্যাপী এই ছবির আয় দেখলে চোখ কপালে উঠবে। রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যে এই ছবি কাঙ্ক্ষিত ৫০০ কোটি ক্লাবে প্রবেশ করেছে। আন্তর্জাতিক বাজারে ‘ধুরন্ধর ২’ মোট আয় আনুমানিক ১৪৯.৬৫ কোটি টাকা। সেই হিসাবে এই ছবির বিশ্বব্যাপী মোট আয় ইতিমধ্যেই ৫৫০ কোটি টাকায় পৌঁছে গেছে। যদিও বর্তমান হিসেবের চূড়ান্ত পরিসংখ্যানের জন্য এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। বলা বাহুল্য, ভারতীয় সিনেমার জন্য এই রেকর্ড আয় একটি ঐতিহাসিক ঘটনা।

বিশ্বব্যাপী বক্স অফিসে সর্বোচ্চ আইকারী প্রথম পাঁচটি ভারতীয় ছবির তালিকা (তথ্য: স্যাকনিল্ক):

দঙ্গল: ২০৭০ কোটি টাকা
পুষ্পা ২: ১৭৪২.১০ কোটি টাকা
বাহুবলী ২: ১৭৮৮.০৬ কোটি টাকা
কেজিএফ ২: ১২১৫ কোটি টাকা
ধুরন্ধর: ১৩০৭.৩৫ কোটি টাকা

নেটভুবনে গুঞ্জন এমনই যে, ‘ধুরন্ধর ২’ এর লক্ষ্য হল ২০০০ কোটি টাকার গন্ডি পেরোনো। অনুরাগীদের বিশ্বাস, এই গতিতে এগোলে, এই ম্যাজিক ফিগার পেরোনো তো স্রেফ সময়ের অপেক্ষা। এখনও অবধি বলিউডে এই তালিকায় রয়েছে একমাত্র আমির খানের ‘দঙ্গল’। বলিউডে দ্বিতীয় ছবি হিসাবে ‘ধুরন্ধর ২’ রেকর্ড দুই হাজার কোটির তালিকায় নিজের নাম লেখাতে পারে কিনা সেটাই দেখার।

বিগত তিনদিনে এই ছবির দর্শকসংখ্যার হার (ওকুপ্যান্সি) ছিল ঊর্ধ্বমুখী। শনিবার তা গিয়ে পৌছায় ৮১.৬ শতাংশে। মুক্তি পাওয়ার আগে থেকেই এই ছবি ঘিরে দর্শকের উন্মাদনা ছিল চরমে। ‘ধুরন্ধর’-এর সাফল্যের পর থেকে এই ছবিকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছিল। ছুটির আবহে সেই ছবি মুক্তি পেতেই বাঁধভাঙা আবেগে ভেসেছে অনুরাগীরা। আদিত্য ধরের পরিচালনায় এবং জসকিরাত সিং রঙ্গী ওরফে হামজা আলী মাজারির চরিত্রে রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয় দর্শকদের হলমুখী করেছে। করাচির অপরাধ জগতে এক ভারতীয় স্পাইয়ের অনুপ্রবেশ এবং নিজের দেশের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ তিনি কীভাবে নেবেন, এটাই দর্শকদের আবেগপ্রবণ করে তুলেছে।

 

আরও পড়ুন – রক্তগরম হলেই বক্সঅফিস গরম! কেমন হল ‘ধুরন্ধর ২’?

আরও পড়ুন – মীনা কুমারী, ‘পাকিজা’ ও কামাল আমরোহী

ফলো করুণ-