Author: সিবুলেটিন ডেস্ক

চিনের স্মার্টফোনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হলো শাওমি রেডমির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Redmi Turbo 4 Pro। শক্তিশালী হার্ডওয়্যার, বড় ব্যাটারি এবং নতুন ডিজাইনের এই ফোন ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়ছে। কালো, সাদা এবং সবুজ, এই তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে। Redmi Turbo 4 Pro: চিপসেট Redmi-র এই ফোনে রয়েছে Qualcomm-এর নতুন Snapdragon ৮s Gen৪ চিপসেট। ৩.২ গিগা হার্জ ক্লক স্পিডের এই প্রসেসর  Adreno ৮২৫ জিপিইউ-এর সঙ্গে অসাধারণ পারফরম্যান্স নিশ্চিত করবে বলে মনে করা হচ্ছে। মাল্টিটাস্কিং বা হেভি গেমিং চলার জন্যও এই ফোন আদর্শ হয়ে উঠতে পারে। Redmi Turbo 4 Pro: ক্যামেরা ছবি তোলার জন্য এই ফোনে থাকছে OIS ও EIS প্রযুক্তিতে তৈরি…

Read More

নতুন কিছু বলতে গিয়ে পুরনো জিনিসকে জোড়াতালি দিলে যা হয়, ঠিক তেমনটাই হয়েছে ‘Jewel Thief – The Heist Begins’ সিনেমায়। বড়সড় বাজেট, পরিচিত মুখ, দুনিয়া জোড়া লোকেশন আর একটি বিশাল হীরে- সবকিছু মিলে আগে থেকেই কুকি গুলাটি ও রবি গ্রেওয়াল পরিচালিত এই ছবিকে ঘিরে ভালোরকম প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত এই হেইস্ট থ্রিলার দাঁড়াল শুধুই চকচকে প্যাকেটে মোড়া ছেঁড়া গল্পের পুঁটলির মতো। যে কোনো হেইস্ট থ্রিলারে দর্শক থ্রিল ছাড়া গল্পের গতি আর টুইস্ট প্রত্যাশা করে। আর যদি সেই ছবিতে সইফ আলি খানের মতো অভিনেতা থাকেন, তাহলে প্রত্যাশা স্বাভাবিক ভাবেই আরও বেড়ে যায়। কিন্তু আফসোসের বিষয়, “Jewel Thief – The Heist…

Read More

জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি জানায় গত বুধবার ভারত তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল। তার পাল্টা জবাবে বৃহস্পতিবার ১৯৭২ সালে সাক্ষরিত শিমলা চুক্তি স্থগিত করল পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে পাকিস্তান ঐতিহাসিক এই চুক্তি স্থগিত করা সহ একগুচ্ছ পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে। পাকিস্তানের প্রতিক্রিয়া বৈঠকের সবচেয়ে উল্লেখযোগ্য সিদ্ধান্ত হিসাবে পাকিস্তান ১৯৭২ সালের শিমলা চুক্তি স্থগিত করার পাশাপাশি ভারত-পাকিস্তান ওয়াঘা সীমান্ত দিয়ে বাণিজ্য কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে ভারতীয়দের জন্য সার্ক ভিসায় ছাড়ের সুবিধাও। ভারতের পথে হেঁটে এসভিইএস স্কিমের আওতায় পাকিস্তানে থাকা ভারতীয়দের ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান থেকে…

Read More

জম্মু এবং কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ পর্যটকের উপর নৃশংস জঙ্গি হামলার জবাবে কঠোর বার্তা দিল ভারত। দীর্ঘ ছ’দশকের পুরনো ‘সিন্ধু জল বণ্টন চুক্তি’ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। সীমান্ত সংযুক্ত সন্ত্রাসবাদ সমর্থন থেকে পাকিস্তান সরে না আসা পর্যন্ত ১৯৬০ সালে সাক্ষরিত এই চুক্তি স্থগিত থাকবে। পাশাপাশি, এই হামলার জেরে পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা বন্ধ করে দিল ভারত। বন্ধ করে দেওয়া হল পাকিস্তানিদের জন্য ‘সার্ক’ ভিসাও। আগে যে ভিসাগুলি দেওয়া হয়েছিল সেগুলোকেও বাতিল করা হয়েছে। ৪৮ ঘন্টার মধ্যে সমস্ত পাকিস্তানি নাগরিককে দেশ ছাড়তে বলা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি-ওয়াঘা চেকপোস্টও। এছাড়া দিল্লিতে পাকিস্তান দূতাবাসে নিযুক্ত সামরিক, বিমান…

Read More

২০২৫ সালের শুরুতেই টেকপ্রেমীদের জন্য নতুন চমক। গত মঙ্গলবার ভারতে লঞ্চ হল Insta360-র নতুন 360 ডিগ্রি অ্যাকশন ক্যামেরা- Insta360 X5। যারা ভিডিও বানাতে ভালোবাসেন, ব্লগ বা সোশ্যাল মিডিয়ার জন্য কনটেন্ট তৈরি করেন, তাদের কাছে এটি নিঃসন্দেহে এটি একটি নতুন আকর্ষণ। গত বছরে Insta360 তাদের প্রথম 8K 360° ক্যামেরা X4 বাজারে এনেছিল। নতুন এই Insta360 X5 হল তারই পরবর্তী সংস্করণ। তবে নতুন এই মডেলটি আগের মডেলগুলির চেয়ে আরও বড় সেন্সর, কম আলোয় ভালো পারফরম্যান্সের জন্য AI মোড, উন্নত ওয়াটারপ্রুফিং, আরো গভীর জলে যাওয়ার ক্ষমতা এবং বড় ব্যাটারি নিয়ে এসেছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো- এই ক্যামেরায় লেন্সও বদলানো যাবে। ক্যামেরায় যদি স্ক্র্যাচ…

Read More

সোনার ঊর্ধ্বগতি যেন থামছেই না। মঙ্গলবার ফের একবার রেকর্ড গড়ল সোনার দর। আন্তর্জাতিক বাজারে সোনার দাম  পৌঁছে গেল নতুন উচ্চতায়। এক আউন্স সোনার দাম উঠল 3443.79 মার্কিন ডলারে। আর এর প্রভাব সরাসরি পড়ল দেশের বাজারেও। এমনিতেই বিশ্ব অর্থনীতির হালচাল বেশ নড়বড়ে। তার উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের মুখ খুলেছেন ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে। তাঁর বক্তব্যে আশঙ্কার মেঘ আরও ঘনীভূত হচ্ছে। বিশ্লেষকদের মতে, এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে, যা সরাসরি সোনার দামের উত্থানে ভূমিকা রাখছে। বিশ্বজুড়ে বাণিজ্য উত্তেজনার মধ্যে বহু বিনিয়োগকারী ঝুঁকছেন সোনার দিকে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সোনার দামের বৃদ্ধিতে লাগাম দেওয়া কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে…

Read More

সোমবার ভারতে লঞ্চ হয়েছে Oppo K13 5G স্মার্টফোন। এই হ্যান্ডসেটটি Oppo মূলত মিড-রেঞ্জ ব্যবহারকারীদের কথা মাথায় রেখে তৈরি করেছে। K13 5G মডেলে স্মার্টফোন এমন কিছু ফিচার আছে যা সাধারণত প্রিমিয়াম ফোনেই দেখা যায়। বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং, স্ন্যাপড্রাগন প্রসেসর এবং উন্নত AI ক্যামেরা সবকিছুই আছে এই ফোনে। এক ঝলকে দেখা নেওয়া যাক Oppo K13 5G ফোনে কি কি ফিচার রয়েছে। স্পেসিফিকেশন ও স্টোরেজ Oppo K13 5G ফোনে Snapdragon 6 Gen 1 চিপসেট ব্যবহৃত হয়েছে, যা 8GB LPDDR4X RAM-এর সঙ্গে শক্তিশালী পারফরম্যান্স দেবে বলে আশা করা হচ্ছে। গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য থাকছে Adreno A710 GPU, ফলে গেমিং বা ভারী অ্যাপ ব্যবহারে কোনো…

Read More

চলে গেলেন ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা বেজে ৩৫ মিনিটে ভ্যাটিকানে তাঁর নিজের বাসভবন কাসা সান্টা মার্টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভ্যাটিকানের তরফে প্রকাশিত একটি ভিডিয়োবার্তায় কার্ডিনাল ফারেল তাঁর মৃত্যুর খবর বিশ্ববাসীকে জানান। বিশ্বজুড়ে কোটি কোটি খ্রিস্টান ধর্মাবলম্বীর কাছে তিনি ছিলেন আধ্যাত্মিক পথপ্রদর্শক। দীর্ঘ ১২ বছর ধরে রোমান ক্যাথলিক চার্চের দায়িত্বপালনকালে নানান শারীরিক সমস্যায় ভুগেছেন রোমান ক্যাথলিক গির্জার এই প্রধান। আশ্চর্যের বিষয়, মৃত্যুর মাত্র এক দিন আগেই পোপ ফ্রান্সিস ইস্টারের দিনে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বার্তা দিয়েছিলেন। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ব্যালকনি থেকে তিনি শান্তির ডাক দিয়েছিলেন।…

Read More

গ্রীষ্মকাল এলেই সকলের হাঁসফাঁস অবস্থা হয়। গরম থেকে বাঁচতে উপায় এসি না হলে ফ্যান। এদিকে এসি কেনার সামর্থ্য আবার সবার থাকে না। উপরন্তু গরমের সময় বিদ্যুতের বিল মেটাতেও নাজেহাল হতে হয় সবাইকে। তবে এরকম পরিস্থিতিতে বিএলডিসি ফ্যান হয়ে উঠতে পারে একটি কার্যকর ও আধুনিক সমাধান। বিএলডিসি-র পুরো নাম হল ব্রাশলেস ডাইরেক্ট কারেন্ট (Brussless Direct Current)। সাধারণ সিলিং ফ্যানের তুলনায় বিএলডিসি ফ্যান অনেকটাই উন্নত প্রযুক্তিতে চলে, ফলে বিদ্যুৎ খরচ সাধারণ ফ্যানের চেয়ে অনেক কম। অনেকের মতে বিএলডিসি ফ্যানই হল ভবিষ্যতের ফ্যান। ফলে, এই ফ্যানের বিভিন্ন গুণাগুণের জন্য বাজারে এর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। বিএলডিসি ফ্যান চলে ডিসি (DC) কারেন্টে। আবার আমাদের বাড়ির…

Read More

এখন থেকে বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল কিম্বা অন্য কোন গুরুত্বপুর্ণ পেমেন্টর তারিখ ভুলে গেলে আর কোনো সমস্যা থাকবে না। PhonePe-তে যোগ হল নতুন দুটি গুরুত্বপূর্ণ ফিচার। এর মাধ্যমে সঠিক সময়ে পেমেন্ট মেটাতে আপনাকে আর মোটেও ঝক্কি পোয়াতে হবে না। PhonePe তার অ্যাপে ‘পেমেন্ট রিমাইন্ডার’ আর ‘অটোপে’—এই দুটি গুরুত্বপুর্ণ অপশন যোগ করেছে। ফলে এখন আর বারবার ক্যালেন্ডার দেখা কিম্বা ফোনে রিমাইন্ডার সেট করার প্রয়োজন নেই। সব কিছু এখন হবে এক অ্যাপ থেকেই, তাও আবার সহজে আর একেবারে সময়মতো। অ্যাপের এই ফিচারটি মূলত এমন একটি সুবিধা যেখানে আপনি আগে থেকেই পেমেন্টের তারিখ বা কত পেমেন্ট করতে হবে তা সেট করে রাখতে পারবেন।…

Read More