Author: সিবুলেটিন ডেস্ক

Vishwakarma Puja বিশ্বকর্মার আবাহনের পরই দেবীপক্ষের শুভসূচনা হয়। বাংলার উৎসবপঞ্জিতে ভাদ্র সংক্রান্তির তিথি মানেই হল বিশ্বকর্মা পুজো। দুর্গাপুজোর ঠিক আগেই আসে এই দেবশিল্পীর আরাধনা। আশ্বিনের সূচনায় দুর্গাপুজোর আগে এই বিশ্বকর্মা পুজোর তাৎপর্য কোথায়? মহাশক্তির আগমনের সঙ্গে কি সম্পর্ক রয়েছে এই পুজোর? খোঁজ দিল সিবুলেটিন ডট কম। কে এই বিশ্বকর্মা? দুর্গাপুজোর সঙ্গে তাঁর আরাধনার কি সম্পর্ক? শাস্ত্রকারদের মতে, বৈদিক কারিগরি দেবতা ‘ত্বষ্টা’ ও ‘বিশ্বকর্মা’ হলেন একই দেবতা। সূর্যাগ্নিরুপী ত্বষ্টাই হলেন প্রকৃতপক্ষে বিশ্বকর্মা। শতপথ ব্রাহ্মণে বিশ্বকর্মাকে অগ্নিরূপে সমস্ত জগতের রূপস্রষ্টারূপে বর্ণনা করা হয়েছে। আবার বৃহদেবতা গ্রন্থে বিশ্বকর্মাকে ‘বর্ষাকালীন সূর্য’ বলে বর্ণনা করা হয়েছে- “নিদাঘমাসাতিগমে যদৃতে নাবতি ক্ষিতিম্। বিশ্বস্য জনয়ন কর্ম বিশ্বকর্মৈষ তেন…

Read More

মহালয়ার ভোরে তর্পণআশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি মহালয়া নামে পরিচিত। মহালয়া মানেই দেবীপক্ষের সূচনা অর্থাৎ দুর্গোৎসবের সূচনা, কিন্তু পাশাপাশি এটি পিতৃপক্ষেরও সমাপ্তি। মহালয়ার ভোরে তর্পণ করার রীতি চলে আসছে যুগ যুগ ধরে। এই দিন ভোরবেলায় নদী বা পুকুরঘাটে দাঁড়িয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে মন্ত্রোচ্চারণের মাধ্যমে ফুল, জল নিবেদন করা হয়।তর্পণ কি?‘তর্পণ’ শব্দটি এসেছে সংস্কৃত ‘তৃপ’ থেকে, যার অর্থ হল ‘সন্তুষ্ট করা’ বা ‘তুষ্টি প্রদান’। তর্পণ হল আসলে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে পূর্বপুরুষের আত্মাকে শান্তি দেওয়ার আচার। তর্পনে কুশ, তিল, জল, ধান, দুধ, মধু, মিষ্টি, ফল ইত্যাদি ব্যবহার করা হয়। ডান হাতে জল নিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তা অর্ঘ্য হিসাবে জলে নিবেদন করা হয়। তর্পণ…

Read More

Happy Birthday Dua দেখতে দেখতে কেটে গেল একটা বছর। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং-এর ঘর আলো করে জন্ম নিয়েছিল তাদের প্রথম সন্তান দুয়া। সেইমত এই ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পূর্ণ হল দুয়ার জীবনের প্রথম একটি বছর। তবে এই বিশেষ দিনটিতে কোনো আড়ম্বর ছাড়াই একেবারে সাদামাটাভাবে পালন করলেন ছোট্ট দুয়ার প্রথম জন্মদিন। একান্তভাবেই পরিবারের সঙ্গে কাটালেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। দুয়ার প্রথম জন্মদিন: মায়ের উপহার দুয়ার জন্মদিনে কোনো বিলাসবহুল পার্টি বা চমকপ্রদ আয়োজনের পথে হাঁটেননি দীপিকা। বরং মেয়ের জন্য নিজের হাতে বানিয়েছেন একটি চকোলেট কেক। ফুল দিয়ে সাজানো টেবিলের মাঝে একটি ছোট কেক। তার ওপর একটি মোমবাতি। সমাজমাধ্যমে…

Read More

Lunar Eclipse 2025 গতকালই দেখা গেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। স্থানীয় সময় রাত ৮টা ৫৮ মিনিট থেকে ফ্যাকাশে হতে শুরু করে চাঁদ। তারপর সময় যত গড়ায়, ধীরে ধীরে লাল হতে থাকে পৃথিবীর একমাত্র উপগ্রহ। রাত ৯টা ৫৭ মিনিট আংশিক গ্রহণের প্রক্রিয়া হয়। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হয় রাত ১১টা নাগাদ। সাড়ে এগারোটার পর সম্পূর্ণ লাল হয়ে ওঠে চাঁদ। সর্বমোট ৮২ মিনিটের এই লাল চাঁদই ছিল গতকালের চন্দ্রগ্রহণের সর্বোত্তম আকর্ষণ। ভারতের প্রায় সব শহর থেকেই দেখা গিয়েছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দৃশ্য। কলকাতার রাতের আকাশ গতকাল পরিষ্কার থাকায়, শহরবাসীদের মধ্যে লাল চাঁদ দেখার আগ্রহ ছিল তুঙ্গে। আমাদের চেনা চাঁদকে আমরা সাধারণত সাদা বা রূপালি আলোয় দেখতেই…

Read More

La Tomatina, Spain প্রতি বছর আগস্ট মাসের শেষ বুধবারে স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশের ছোট শহর বুনল-এ টমেটো ছোড়ার উৎসব-এ মেতে ওঠেন মানুষরা। স্থানীয়দের পাশাপাশি বিশ্বের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন উৎসবে যোগ দিতে। ট্রাক থেকে রাস্তায় ফেলে দেওয়া হয় কয়েক শ মেট্রিক টন টম্যাটো। হাজারো মানুষ সেই টম্যাটো একে অপরের দিকে ছুঁড়ে মারতে শুরু করে। প্রায় এক ঘণ্টা ধরে চলে এই ‘যুদ্ধ’। টম্যাটোর লাল রস মেখে মানুষ এবং শহর অন্য রূপে সেজে ওঠে। Share ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে টমেটো ছোড়ার সিনটা মনে পড়ছে? যেখানে হৃত্বিক রোশন, ফারহান আখতার, অভয় দেওল, ক্যাটরিনা কাইফ আর অ্যারিদনা ক্যাব্রোল হাজার হাজার…

Read More

Video of Implantation of Human Embryo / জরায়ুতে ভ্রূণের প্রতিস্থাপনের ভিডিও মাতৃজঠরে মানবজীবনের সূচনা হয় এক বিস্ময়কর প্রক্রিয়ার মাধ্যমে। শুক্রাণু এবং ডিম্বাণু নিষিক্ত হয়ে তৈরি হয় ভ্রূণ। তারপর সেটি কয়েক দিনের মধ্যে মায়ের জরায়ুর ভেতরে গিয়ে বসে যায়। এই বসে যাওয়াকে বলা হয় প্রতিস্থাপন। এখান থেকেই শুরু হয় মানবভ্রূণের বৃদ্ধি, কোষ বিভাজন, এবং ধীরে ধীরে এক নতুন প্রাণের স্পন্দন। এতদিন পর্যন্ত বিজ্ঞানীরা কেবল অনুমান আর কিছু ছবির সাহায্যে আশ্চর্য এই প্রতিস্থাপনের প্রক্রিয়া বোঝার চেষ্টা করতেন। কিন্তু তাঁদের কাছে এই প্রক্রিয়া সচক্ষে দেখার জন্য কোন উপায় ছিল না। তবে সম্প্রতি স্পেনের বার্সেলোনার ইনস্টিটিউট ফর বায়োইঞ্জিনিয়ারিং অব কাতালোনিয়ার (আইবিইসি) বিজ্ঞানীরা প্রথমবারের মতো…

Read More

আজ ২২শে শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে দিনটি ছিল ৭ আগস্ট, ১৯৪১ সাল। ৮৪ বছর আগে শ্রাবণ মাসের এমনই একটি বর্ষণমুখর দিনে কবিগুরু চিরবিদায় নিয়েছিলেন। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির আঙ্গিনা থেকে ‘একখানি ফুলের নৌকা’ চড়ে অমৃতধামের পথে হারিয়ে গিয়েছিলেন। সেই দিনটি ভোলার নয়। ১৯৪০ সালের সেপ্টেম্বর মাস থেকেই কবি খুব কষ্ট পাচ্ছিলেন। অসুখে ভুগে যন্ত্রণাক্লিষ্ট শরীর আর যেন পেরে উঠছিল না। কোনোক্রমে অতিবাহিত হচ্ছিল প্রতিটি দিন। দিন যে আসন্ন তা তিনি বুঝতে পারছিলেন। তবু কষ্টের মাঝে হাসির সুরে কথা বলছিলেন তিনি। সারা জীবন তিনি নিজের দেহে ডাক্তারকে কাটাকুটি করতে দেননি। অপারেশনে তার আগাগোড়াই ঘোরতর আপত্তি ছিল। বলতেন, ‘মানুষকে তো মরতে…

Read More

Evolutionary Origin of Potatoes সারা বিশ্বের খাদ্য তালিকায় আলু সিংহভাগ স্থান অধিকার করে আছে। রান্না করা খাবার থেকে শুরু করে বিভিন্ন প্যাকেটজাত খাবার যেমন চিপস- সব জায়গাতেই রয়েছে আলুর ব্যবহার। মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আলু। তবে এই আলুর জন্ম কিভাবে হল সেই নিয়ে এতদিন ধোঁয়াশা ছিল। অবশেষে বিজ্ঞানীদের প্রচেষ্টায় সেই অজানাকে জানা সম্ভব হল। জানা গেল আলুর জন্মের সঙ্গে নাকি বিশেষ সম্পর্ক রয়েছে টম্যাটোর। আলু বর্তমান বিশ্বের তৃতীয় বৃহত্তম ফসল। আজ থেকে কয়েক হাজার বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্দিস পর্বতমালার পাদদেশে প্রথম আলুচাষ হয়েছিল। আধুনিক পেরু এবং উত্তর-পশ্চিম বলিভিয়া অঞ্চলের ইনকারা প্রথম আলু চাষ করেছিল। ষোড়শ শতাব্দীর সময়…

Read More

‘Megaflash’ Lightning Bolt পৃথিবীর ইতিহাসে এটাই দীর্ঘতম বজ্রপাত। পরপর পাঁচটি রাজ্যের বিশাল জায়গা জুড়ে বিস্তৃত এই বজ্রপাত ‘মেগাফ্ল্যাশ’ হিসাবে সম্প্রতি নাম লিখিয়েছে ইতিহাসে। ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লুএমও) এর ঘোষণা অনুযায়ী এই ‘মেগাফ্ল্যাশ’ এখনো পর্যন্ত রেকর্ডকৃত সর্বাধিক দৈর্ঘ্যের বজ্রপাত (‘Megaflash’ Lightning Bolt) । তবে এই ঘটনা সাম্প্রতিক কালের নয়। ২০১৭ সালের ২২ অক্টোবর এই বজ্রপাত আঘাত হেনেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। মাত্র ৭ সেকেন্ডে এই বিদ্যুতের ঝলকানি অতিক্রম করেছিল ৫১৫ মাইল (প্রায় ৮২৯ কিলোমিটার)। আমেরিকার টেক্সাস থেকে শুরু করে ওকলাহোমা এবং আরকানসাস হয়ে মিসৌরির কানসাস শহর পর্যন্ত ছিল এর বিস্তৃতি। এত বিশাল অঞ্চল জুড়ে বজ্রপাত এর আগে কখনো দেখা যায়নি। এতদিন পৃথিবীর সর্বাধিক…

Read More

Japani Baba Vanga Predictions গতকাল ৩০ জুলাই, ২০২৫ রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আঘাত হানে রিখটার স্কেলে ৮.৮ তীব্রতার ভূমিকম্প। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯.৩ কিলোমিটার গভীরে।পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত আঘাত হানা সর্ববৃহৎ ১০টি বিধ্বংসী ভূমিকম্পগুলির মধ্যে এটি অন্যতম। ‘প্রশান্ত সাগরীয় আগ্নেয় মেখলা’ অঞ্চলে সৃষ্ট এই ভূমিকম্প মুহূর্তের মধ্যে জন্ম দেয় সর্পগ্রাসী এক সুনামির। যার প্রভাব সরাসরি গিয়ে আছড়ে পড়ে রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ এবং জাপানের হোক্কাইডোতে। প্রশান্ত মহাসাগরীয় অন্যান্য উপকূলবর্তী এলাকাতে এর প্রভাব পড়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের এই ভয়ঙ্করতম আবহের মধ্যে এই মুহূর্তে আবার নতুন করে সামনে চলে এসেছে রিও তাতসুকি তথা জাপানি বাবা ভাঙার ভবিষ্যদ্বাণী। তার করা ভবিষ্যতবাণী আর বাস্তবের…

Read More