Wednesday, February 4

বিনোদন

কবে মুক্তি পাচ্ছে ‘কেনেডি’?

অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ছবিতে দেখানো হয়েছে অনিদ্রায় ভোগা একজন প্রাক্তন পুলিশ অফিসারের খুনি হয়ে ওঠার কাহিনী। যাঁকে সবাই মৃত বলে ধরে নিয়েছিল কিন্তু…
কবে মুক্তি পাচ্ছে 'কেনেডি'?
জি ফাইভ (Zee5) প্রিমিয়ার শুরু হচ্ছে কবে? ছবি- ইনস্টাগ্রাম।

কবে মুক্তি পাচ্ছে ‘কেনেডি’

প্রায় তিন বছরের প্রতীক্ষার শেষে মুক্তি পাচ্ছে অনুরাগ কাশ্যপ পরিচালিত ডার্ক থ্রিলার ‘কেনেডি’। তবে ভারতীয় সেন্সর বোর্ডের ছাড়পত্র থাকলেও ভারতের কোনো প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না ‘কেনেডি’। সরাসরি মুক্তি পাচ্ছে জিফাইভ (Zee5) ওটিটি প্ল্যাটফর্মে। বুধবার জিফাইভের তরফ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই স্ট্রিমিং শুরু করবে এই ছবি। জেনে নিন কবে মুক্তি পাচ্ছে ‘কেনেডি’।

অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ ছবিতে দেখানো হয়েছে অনিদ্রায় ভোগা একজন প্রাক্তন পুলিশ অফিসারের খুনি হয়ে ওঠার কাহিনী। যাঁকে সবাই মৃত বলে ধরে নিয়েছিল কিন্তু দুর্নীতিগ্রস্ত সিস্টেমের মধ্যে তিনি কাজ করে চলেছেন এবং নীরবে মুক্তির সন্ধান করছেন। ছবির একটি টিজারও ইতিমধ্যে সামনে এসেছে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাহুল ভাট ও সানি লিওনকে। এছাড়া মোহিত তাকলকার, অভিলাষ থাপলিয়াল এবং মেঘা বর্মনের মত তারকাদেও দেখা যাবে ছবিতে।

 

View this post on Instagram

 

A post shared by ZEE5 (@zee5)

প্রায় চার বছর আগে ছবিটি তৈরি হলেও ভারতে এ ছবি এখনো অবধি মুক্তির মুখ দেখেনি। ২০২৩ সালে কান চলচ্চিত্র উৎসবে ‘মিডনাইট স্ক্রিনিংস’ বিভাগে ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার পর ‘কেনেডি’ বিশ্বজুড়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সিডনি ফিল্ম ফেস্টিভ্যাল, দক্ষিণ কোরিয়ার বুশিয়ন ইন্টারন্যাশনাল ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যাল, সুইৎজারল্যান্ডের নিউশাতেল ইন্টারন্যাশনাল ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভ্যাল, মেলবোর্ন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এবং লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল সহ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দর্শক এবং সমালোচকদের প্রশংসা পেয়েছে এই ছবি।

গত শনিবারই অনুরাগ কাশ্যপ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘কেনেডি’-র টিজার এবং ওটিটিতে ছবির মুক্তি ঘোষণা করেছিলেন। সঙ্গে তিনি লিখেছিলেন, “আমাদের ভালোবাসা, উদ্বেগের মিশেলে তৈরি ‘কেনেডি’ অবশেষে বিশ্বভ্রমণ শেষ করে জিফাইভে মুক্তি পাচ্ছে। এই ছবিটি তৈরি করার জন্য আমার টিম, প্রযোজক এবং স্টুডিওর প্রতি আমি কৃতজ্ঞ। আমার এইটুকু শুধু বলার, দিনের শেষে যা হওয়ার কথা, সেটাই হয়।”

জি ফাইভ (Zee5) ওটিটি প্ল্যাটফর্মে অনুরাগ কাশ্যপের ডার্ক থ্রিলার ‘কেনেডি’র প্রিমিয়ার শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে।

 

আরও পড়ুন – ‘ধুরন্ধর ২’ টিজার রিভিউ: মাত্র ৭২ সেকেন্ডে কী কী বুঝিয়ে দিলেন ছবির নির্মাতারা?

আরও পড়ুন – ‘আগামীকাল (৩ ফেব্রুয়ারি), ১২:১২’- তবে কি ‘ধুরন্ধর ২’-এর টিজার মুক্তির ইঙ্গিত দিলেন রণবীর সিং ও আদিত্য ধর?

ফলো করুণ-