Alia Bhatt
সমাজমাধ্যম থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন আলিয়া ভাট? শোনা যাচ্ছে, এবার থেকে তিনি নাকি সোশ্যাল মিডিয়া আর ব্যবহার করবেন না। তাঁর ইচ্ছা, সমস্ত সোশ্যাল অ্যাকাউন্ট গুলোকে তিনি একে একে ডিলিট করে ফেলবেন। অর্থাৎ তিনি একরকম ‘ডিজিটাল ডিটক্স’-এর পথে হাঁটার সিদ্ধান্ত নিতে চাইছেন। কিন্তু হঠাৎ করে রণবীর ঘরনীর এমনটা মনে হল কেন? কি রহস্য লুকিয়ে আছে এই ভাবনার নেপথ্যে? আসুন জেনে নিই।
আলিয়া ভাটের সোশ্যাল অ্যাকাউন্ট খুললে এখন আর তাঁর কন্যা রাহার ছবি চোখে পড়ে না। সব ছবি মুছে দিয়েছেন তিনি। রাহাকে তিনি সমাজমাধ্যম এবং পাপারাজ্জিদের থেকে দূরে সরিয়ে রাখতে চান। তিনি এর আগে অনেকবার বলেছেন, ২০২২ সালে রাহা জন্মানোর পর থেকে তার জীবনে আমুল পরিবর্তন এসেছে। মানসিক দিক থেকে তিনি অনেকটাই পাল্টে গিয়েছেন। সম্প্রতি স্কোয়ার ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে আলিয়া অকপটে বলেছেন, ‘কোনো কোনো দিন সকালে উঠে মনে হয়, সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিই। ডিলিট করে দিই সোশ্যাল মিডিয়ার সব অ্যাকাউন্ট, শুধু অভিনয় নিয়েই থাকতে চাই। আমি এত কথাই বলতে চাই না।”
আরও পড়ুন – প্রকাশ্যে ‘বারাণসী’র মুক্তির তারিখ, দেখুন পোস্টার
সমাজমাধ্যম ব্যবহার থেকে মাঝেমধ্যেই নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করেন আলিয়া। এরকম ঘটনা এর আগেও দেখা গেছে। তবে মা হওয়ার পর, সোশ্যাল মিডিয়া থেকে তাঁর ছুটি নেওয়ার ইচ্ছা আরও জোরদার হয়েছে। সন্তান হওয়ার পর তাঁর জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে বলে তিনি দাবি করেছেন। তিনি বলেছেন যে, মাতৃত্বের নয় মাস তাঁকে শারীরিক ও মানসিক দিক থেকে আমূল বদলে দিয়েছে। তাঁর মতে, প্রত্যেক মেয়ের জীবনেই এই অনুভূতি আসে। অভিনেত্রী তাই এই মুহূর্তে ‘প্রাইভেসি’ চাইছেন।
এতদসত্ত্বেও কেন তিনি সমাজমাধ্যম থেকে নিজেকে সরিয়ে রাখতে পারছেন না? অভিনেত্রীর বক্তব্য হল, সমাজমাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নিল দর্শকের সঙ্গে তাঁর যোগাযোগ বিছিন্ন হয়ে যেতে পারে। তিনি স্পষ্ট বলেন, “প্রথম থেকে যাঁরা আমার পাশে থেকেছেন, তাঁদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।’’ তাঁর এবং রণবীরের এত সংখ্যক অনুরাগীদের তিনি হতাশ করতে চান না। তিনি জানেন, সমাজমাধ্যম কিভাবে তাঁদের কেরিয়ারে সাহায্য করে। কোনো নতুন কাজ বা সিনেমার খবর তাঁদের অনুরাগীদের কাছে পৌঁছে দিতে হয় এর মাধ্যমেই।
আসলে, মেয়ে রাহাই এখন তাঁর জীবনের সমস্তটা নিয়ে আছে। তাঁর কথায় পরিষ্কার, রাহার জন্মের আগেকার সেই নিজেকে তিনি আর খুঁজে পাননা। তাই হয়তো এই অনুভূতি। এখন মেয়ের কথা ভেবে সমাজমাধ্যম থেকে তিনি অদূর ভবিষ্যতে নিজেকে সত্যিই গুটিয়ে নেবেন কিনা সেটাই বড় প্রশ্ন অনুরাগীদের কাছে।
আরও পড়ুন – দীপিকার জায়গায় নতুন মুখ ‘কল্কি ২’-তে, শোনা যাচ্ছে কার নাম?


