Monday, March 23

বিনোদন

২০০০ কোটির গণ্ডি পেরোল আদিত্য ধরের ‘ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজি’

মুক্তির প্রথম দিনেই রেকর্ড ১০২.৫৫ কোটি টাকা আয় করে চমকে দেয় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। দ্বিতীয় দিনে আয় কিছুটা কমে দাঁড়ায় ৮০.৭২ কোটি টাকায়। তবে তৃতীয় দিন, অর্থাৎ ঈদের দিনে ছবিটি আবার ঘুরে দাঁড়ায় এবং আয় করে ১১৩ কোটি টাকা।
২০০০ কোটির গণ্ডি পেরোল আদিত্য ধরের ‘ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজি'
বক্স অফিসে ঝড়। গ্রাফিক- সিবুলেটিন ডট কম।

Dhurandhar 2 Box Office Collection Day 4

বক্স অফিসে নতুন করে ঝড় তুলেছে ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি। প্রথম কিস্তির বিপুল সাফল্যের পর এবার ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ কার্যত রেকর্ড ভাঙার দৌড়ে নেমেছে। ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিটি বিশ্বজুড়ে প্রায় ১৩০৭.৩৫ কোটি টাকা আয় করেছিল। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই মাত্র তিন মাসের ব্যবধানে বড় পর্দায় আসে দ্বিতীয় কিস্তি। গত ১৯ মার্চ পরিচালক আদিত্য ধর-এর এই ছবি মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর সিং।

মুক্তির প্রথম সপ্তাহে এই ছবি ইতিমধ্যে প্রায় ৭০০ কোটি টাকা আয় করে ফেলেছে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক এর তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই রেকর্ড ১০২.৫৫ কোটি টাকা আয় করে চমকে দেয় ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। দ্বিতীয় দিনে আয় কিছুটা কমে দাঁড়ায় ৮০.৭২ কোটি টাকায়। তবে তৃতীয় দিন, অর্থাৎ ঈদের দিনে ছবিটি আবার ঘুরে দাঁড়ায় এবং আয় করে ১১৩ কোটি টাকা। রবিবার, চতুর্থ দিনেও সেই ধারাবাহিকতা বজায় রেখে ছবির ঝুলিতে জমা পড়ে আরও ১১৪.৮৫ কোটি টাকা। এই চার দিনের নিরিখে ভারতীয় বাজারে ছবিটির নেট আয় দাঁড়িয়েছে ৪৫৪.১২ কোটি টাকা। গ্রস কালেকশন হয়েছে ৫৪১.৯৭ কোটি টাকা। অন্যদিকে বিদেশের বাজার থেকেও উল্লেখযোগ্য সাড়া মিলেছে। আন্তর্জাতিক বাজারে ছবির মোট আয় ১৪৯.৩৫ কোটি টাকা। সব মিলিয়ে মুক্তির চতুর্থ দিনের শেষে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর মোট বিশ্বব্যাপী আয় পৌঁছে গিয়েছে ৬৯১.৩২ কোটি টাকায়। উপরন্তু ১৮ মার্চ  ছবির পেইড প্রিভিউ প্রিমিয়ারে ৪৩ কোটি টাকা আয় হয়েছিল। ট্রেড বিশ্লেষকদের একাংশের মতে, এই গতি বজায় থাকলে প্রথম সপ্তাহ শেষে ছবির মোট আয় ১০০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে যেতে পারে।

নেটমাধ্যমে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে, রণবীর সিং অভিনীত এই ছবি নাকি ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর প্রথম সপ্তাহান্তের আয়ের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবির আয়ের সঙ্গে দ্বিতীয় কিস্তির প্রথম সপ্তাহান্তের সম্ভাব্য আয় এবং পেইড প্রিমিয়ার যোগ করলে মোট অঙ্ক গিয়ে দাঁড়ায় ২০০০ কোটির বেশি। ফলে এই ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই ভারতীয় সিনেমার বাণিজ্যিক সাফল্যের ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

 

আরও পড়ুন – Dhurandhar 2 Box Office Collection: তিন দিনেই ৫০০ কোটির ক্লাবে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’! রিপোর্ট

আরও পড়ুন – রক্তগরম হলেই বক্সঅফিস গরম! কেমন হল ‘ধুরন্ধর ২’?

ফলো করুণ-