Monday, March 30

বিনোদন

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, টলিউডে শোকের ছায়া

২০০০ সালের ‘চাকা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন তিনি।
প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, টলিউডে শোকের ছায়া
না ফেরার দেশে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছবি- ইনস্টাগ্রাম।

Rahul Arunoday Banerjee Death

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর। দিঘা সংলগ্ন উড়িষ্যার তালসারি সমুদ্রে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁর। শুটিং শেষে সমুদ্রে গিয়েছিলেন তিনি স্নান করতে। সেখানেই ডুবে যান রাহুল। প্রথমে তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন দিঘা মহকুমা হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। খবরে প্রকাশ, সিরিয়ালের শুটিংয়ের জন্যই তিনি তালসারি গিয়েছিলেন। ২০০০ সালের ‘চাকা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন তিনি। ‘জুলফিকার’, ‘বিদায় ব্যোমকেশ’, ‘জ্যাকপট’, ‘ব্যোমকেশ গোত্র’ ছবিতে প্রশংসা পায় তাঁর অভিনয়। রাহুলকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিটি। বিভিন্ন অনুষ্ঠানে অ্যাংকরিংও করতেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সর্বদাই সক্রিয় থাকতেন। শুধু অভিনয় নয় সাহিত্যের জগতেও তাঁর অগাধ আগ্রহ ছিল। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে টলিউড সহ গোটা বিনোদন জগতে।

 

আরও পড়ুন – লাইভ শো-তে গান গাইতে শ্রেয়া ঘোষাল কত কোটি নেন?

আরও পড়ুন – সারার খোলা কাঁধে চুমু কাণ্ডের পরই অনন্যার থুতনি ধরে ‘আদর’, ফের বিতর্কে রাকেশ বেদি

ফলো করুণ-