Friday, February 20

বিনোদন

নেটভুবনময় ‘টক্সিক’ গাথা, নতুন অবতারে ‘রায়া’, প্রকাশ্যে যশের অ্যাকশন প্যাকড ‘টক্সিক’ টিজার

প্রত্যাশা মত আন্ডারওয়ার্ল্ডের ‘টক্সিক কিং’ রূপে সামনে এলেন দক্ষিণী সুপারস্টার ‘রায়া’। টিজারের ঝলকে স্পষ্ট- এ এক অন্ধকার দুনিয়ার গল্প। বিস্ফোরণ, গোলাগুলি আর বারুদের গন্ধে ভরা ক্ষমতার নির্মম লড়াই।
নেটভুবনময় 'টক্সিক' গাথা, নতুন অবতারে 'রায়া', প্রকাশ্যে যশের অ্যাকশন প্যাকড 'টক্সিক' টিজার
'টক্সিক' টিজারে নতুন অবতারে 'রায়া'। ছবি- ইনস্টাগ্রাম।

‘Toxic’ Teaser

ফের শিরোনামে ‘টক্সিক’ চর্চা। গত ৮ জানুয়ারি যশের জন্মদিনে প্রকাশ্যে এসেছিল গীতু মোহনদাসের ‘টক্সিক’এর একটি ঝলক। গ্যাংস্টার গাথা ‘রায়া’র সেই ঝলকে বেসামাল হয়ে পড়েছিল গোটা নেটভুবন। গেরস্থানে ঘটে যাওয়া মিনিট তিনেকের রগরগে মুহূর্তগুলো উল্টে পাল্টে নেটনাগরিকরা বলেছিল, এ ছবি ‘অ্যানিম্যাল-এর বাবা’। বিশেষ করে টিজারে দেখানো ‘রায়া’র সঙ্গে প্রেয়সী রসে মত্ত বিদেশী অভিনেত্রীকে নিয়ে আলোচনার ঝড় উঠেছিল। তার ঠিক একমাস যেতে না যেতেই আর এক ধামাকা নিয়ে হাজির হলেন পর্দার ‘রায়া।’ ২০ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশ্যে এল যশের ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর অ্যাকশন প্যাকড টিজার।

অপরাধ জগত আর গ্যাংস্টার কাহিনি সিনেমার পর্দায় নতুন নয়। তবু তিন মিনিটের টিজারেই নতুন করে আলোড়ন তুলেছেন ‘কেজিএফ’ খ্যাত যশ। প্রত্যাশা মত আন্ডারওয়ার্ল্ডের ‘টক্সিক কিং’ রূপে সামনে এলেন দক্ষিণী এই সুপারস্টার।
টিজারের ঝলকে স্পষ্ট- এ এক অন্ধকার দুনিয়ার গল্প। বিস্ফোরণ, গোলাগুলি আর বারুদের গন্ধে ভরা ক্ষমতার নির্মম লড়াই। ‘লার্জার দ্যান লাইফ’ উপস্থাপনায় যশকে দেখা গেছে এক ভয়ংকর, প্রভাবশালী গ্যাংস্টার চরিত্রে। নিজের নিয়মেই সে শাসন করে অন্ধকারের সাম্রাজ্য।

তবে টিজারের শেষে রয়েছে সবচেয়ে বড় চমক। দাড়ি-গোঁফ ছাড়াই যশ ধরা দিয়েছেন সম্পূর্ণ নতুন অবতারে। এতদিন দর্শক তাঁকে যেভাবে দেখে অভ্যস্ত, সেখানে যশের এই নতুন লুক ছবিতে অন্য মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।

‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ নামেই ইঙ্গিত মিলেছে, এ গল্প কোনও সাধারণ নায়কের নয়, বরং প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত এক নির্মম, রক্তাক্ত কাহিনি। আগামী ১৯ মার্চ মুক্তি পাবে গীতু মোহনদাসের ‘টক্সিক’।

গোয়ার ড্রাগ মাফিয়া এবং গ্যাংস্টারদের অন্ধকার জগতের কাহিনী তুলে ধরবে এই ছবি। ছবিতে যশের বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্তের মত প্যান ইন্ডিয়া তারকাদের।

কেভিএন প্রোডাকশনস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনস-এর ব্যানারে ‘টক্সিক’-এর প্রযোজনা করেছেন ভেঙ্কট কে নারায়ণ এবং যশ। ইংরেজি, কন্নড় ও হিন্দি সহ একাধিক ভাষায় দেখা যাবে ছবিটি।

 

আরও পড়ুন – ২০ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘টক্সিক’-এর টিজার, তার আগেই ফাঁস ছবির গল্প?

আরও পড়ুন – খাচ্ছেন পিজ্জা-পরোটা, বাদ যাচ্ছে না বিরিয়ানি-মিষ্টিও, রাজকুমার রাওয়ের হঠাৎ হলটা কি?

ফলো করুণ-